Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেসির শেষ নাকি ইয়ামালের শুরু? বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬
মেসির শেষ নাকি ইয়ামালের শুরু? বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন
ছবি--প্রতীকী

বিশ্বকাপের শেষ লড়াই আর মাত্র কয়েক ঘণ্টা দূরে। ভারতীয় সময় রবিবার রাত ১২টা ৩০ মিনিটে বাজবে ফাইনালের বাঁশি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। একদিকে লিওনেল মেসির হাত ধরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন, অন্যদিকে নতুন প্রজন্মের ফুটবল নিয়ে ২০১০-এর পর আবার বিশ্বসেরার সিংহাসনে ফিরতে মরিয়া স্পেন। 

ফাইনালে ওঠার পথে দুই দলের যাত্রাপথও ছিল নাটকীয়। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে প্রথমে ফাইনালের টিকিট কাটে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ কয়েক মিনিটে দুরন্ত প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের সমতা ফেরানো গোল এবং অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা। ফাইনালের আগে দুই শিবিরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্পেন শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল লামিন ইয়ামাল এবং পেদ্রো পোরোকে আলাদা অনুশীলন করতে দেখে। যদিও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই দু'জনকে আলাদা অনুশীলন করানো হয়েছে এবং ফাইনালে তাঁদের মাঠে নামার সম্ভাবনাই বেশি। 


অন্যদিকে আত্মবিশ্বাসে টগবগ করছে আর্জেন্টিনা।লিওনেল স্কালোনির দল জানে, আর মাত্র একটি জয়ই তাদের টানা দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ইতিহাসের পাতায় আরও উজ্জ্বল করে তুলতে পারে। মেসিকে ঘিরে আক্রমণভাগ সাজানোর পাশাপাশি মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টারদের ভূমিকা নিয়েও বিশেষ পরিকল্পনা করছে কোচিং স্টাফ। এই ফাইনালকে ঘিরে আবেগও কম নয়। অনেকের মতে, এটাই হতে পারে বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচ। অন্যদিকে মাত্র কিশোর বয়সেই লামিন ইয়ামাল হয়ে উঠেছেন স্পেনের নতুন মুখ। তাই রবিবারের ম্যাচ শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি যেন এক যুগের বিদায় এবং অন্য এক যুগের সূচনার প্রতীকও। ফুটবল বিশ্বের চোখ এখন তাই নিউ জার্সির দিকে। টানা দ্বিতীয় শিরোপা নাকি নতুন চ্যাম্পিয়নের উত্থান? মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেনের মহারণের নিষ্পত্তি হবে রবিবার রাতের ফাইনালে। 

বিষয় : worldcupfinal lionelmessi FiFAWorldCup2026 lamineyamal ARGENTINAVSSPAIN

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


মেসির শেষ নাকি ইয়ামালের শুরু? বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image
বিশ্বকাপের শেষ লড়াই আর মাত্র কয়েক ঘণ্টা দূরে। ভারতীয় সময় রবিবার রাত ১২টা ৩০ মিনিটে বাজবে ফাইনালের বাঁশি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। একদিকে লিওনেল মেসির হাত ধরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন, অন্যদিকে নতুন প্রজন্মের ফুটবল নিয়ে ২০১০-এর পর আবার বিশ্বসেরার সিংহাসনে ফিরতে মরিয়া স্পেন। ফাইনালে ওঠার পথে দুই দলের যাত্রাপথও ছিল নাটকীয়। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে প্রথমে ফাইনালের টিকিট কাটে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ কয়েক মিনিটে দুরন্ত প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের সমতা ফেরানো গোল এবং অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা। ফাইনালের আগে দুই শিবিরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্পেন শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল লামিন ইয়ামাল এবং পেদ্রো পোরোকে আলাদা অনুশীলন করতে দেখে। যদিও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই দু'জনকে আলাদা অনুশীলন করানো হয়েছে এবং ফাইনালে তাঁদের মাঠে নামার সম্ভাবনাই বেশি। অন্যদিকে আত্মবিশ্বাসে টগবগ করছে আর্জেন্টিনা।লিওনেল স্কালোনির দল জানে, আর মাত্র একটি জয়ই তাদের টানা দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ইতিহাসের পাতায় আরও উজ্জ্বল করে তুলতে পারে। মেসিকে ঘিরে আক্রমণভাগ সাজানোর পাশাপাশি মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টারদের ভূমিকা নিয়েও বিশেষ পরিকল্পনা করছে কোচিং স্টাফ। এই ফাইনালকে ঘিরে আবেগও কম নয়। অনেকের মতে, এটাই হতে পারে বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচ। অন্যদিকে মাত্র কিশোর বয়সেই লামিন ইয়ামাল হয়ে উঠেছেন স্পেনের নতুন মুখ। তাই রবিবারের ম্যাচ শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি যেন এক যুগের বিদায় এবং অন্য এক যুগের সূচনার প্রতীকও। ফুটবল বিশ্বের চোখ এখন তাই নিউ জার্সির দিকে। টানা দ্বিতীয় শিরোপা নাকি নতুন চ্যাম্পিয়নের উত্থান? মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেনের মহারণের নিষ্পত্তি হবে রবিবার রাতের ফাইনালে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার