Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফের কি লকডাউনের দিন? ভারতে নিঃশব্দে থাবা বসাচ্ছে কোভিডের নতুন স্ট্রেন, এক রাজ্যেই মৃত ৪!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬
ফের কি লকডাউনের দিন? ভারতে নিঃশব্দে থাবা বসাচ্ছে কোভিডের নতুন স্ট্রেন, এক রাজ্যেই মৃত ৪!
ফের কি লকডাউনের দিন? ছবি-সংগৃহীত

অন্ধ্রপ্রদেশ: মহামারী করোনার স্মৃতি কি ফের ফিরে আসছে দেশে? বিগত কয়েক সপ্তাহে দেশের করোনা গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্কের চোরাস্রোত বইতে শুরু করেছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের পরিস্থিতি ঘুম উড়িয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। গত ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে, অর্থাৎ মাত্র কুড়ি দিনের ব্যবধানে এই রাজ্যে ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, মারণ ভাইরাসের ছোবলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪ জন রোগী। রাজ্যের স্বাস্থ্য কমিশনার বৃহস্পতিবার খোদ এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করার পর থেকেই দেশজুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

রাজ্যের স্বাস্থ্য কমিশনার জি বীরাপান্ডিয়ান জানিয়েছেন, কোভিডে মৃত চার রোগীরই হাইপারটেশন, ডায়াবেটিস এবং কিডনির সমস্যার মতো গুরুতর কোমর্বিডিটি ছিল। ফলে কোভিডের জোড়া ফলায় তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে অন্ধ্রপ্রদেশে প্রথম কোভিড আক্রান্তের হদিশ মেলে গত ২৬ জুন কাডাপা জেলায়। এরপর ১ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে সংক্রমণের গতি তীব্র হয় এবং আরও ১১ জনের শরীরে ভাইরাস ধরা পড়ে। এর মধ্যে কাডাপাতেই সবচেয়ে বেশি ৮ জন, গুন্টুরে ২ জন এবং বিশাখাপত্তনম ও কাকিনাড়াতে ১ জন করে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের প্রত্যেককেই কড়া নজরদারিতে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

উদ্বেগের বিষয় হলো, সংক্রমণ শুধু অন্ধ্রপ্রদেশেই সীমাবদ্ধ নেই। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত গোটা দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৯ জনে। সংক্রমণের নিরিখে এই মুহূর্তে শীর্ষে রয়েছে কেরল, যেখানে ১১৫ জন আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে কর্নাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ু। এমনকি দিল্লি ও রাজস্থানেও নতুন করে থাবা বসিয়েছে করোনা। যেভাবে দেশের একের পর এক রাজ্যে বিচ্ছিন্নভাবে কোভিড পজিটিভ কেস সামনে আসছে, তাতে সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন করছেন— তবে কি ফের এক মারাত্মক ঢেউয়ের মুখে দাঁড়িয়ে দেশ? স্বাস্থ্য দফতর অবশ্য আতঙ্কিত না হয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : HiddenStoriesNews healthcrisis CovidReturns CoronaVirusIndia PandemicAlert AndhraCovidOutbreak

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


ফের কি লকডাউনের দিন? ভারতে নিঃশব্দে থাবা বসাচ্ছে কোভিডের নতুন স্ট্রেন, এক রাজ্যেই মৃত ৪!

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image
অন্ধ্রপ্রদেশ: মহামারী করোনার স্মৃতি কি ফের ফিরে আসছে দেশে? বিগত কয়েক সপ্তাহে দেশের করোনা গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্কের চোরাস্রোত বইতে শুরু করেছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের পরিস্থিতি ঘুম উড়িয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। গত ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে, অর্থাৎ মাত্র কুড়ি দিনের ব্যবধানে এই রাজ্যে ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, মারণ ভাইরাসের ছোবলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪ জন রোগী। রাজ্যের স্বাস্থ্য কমিশনার বৃহস্পতিবার খোদ এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করার পর থেকেই দেশজুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।রাজ্যের স্বাস্থ্য কমিশনার জি বীরাপান্ডিয়ান জানিয়েছেন, কোভিডে মৃত চার রোগীরই হাইপারটেশন, ডায়াবেটিস এবং কিডনির সমস্যার মতো গুরুতর কোমর্বিডিটি ছিল। ফলে কোভিডের জোড়া ফলায় তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে অন্ধ্রপ্রদেশে প্রথম কোভিড আক্রান্তের হদিশ মেলে গত ২৬ জুন কাডাপা জেলায়। এরপর ১ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে সংক্রমণের গতি তীব্র হয় এবং আরও ১১ জনের শরীরে ভাইরাস ধরা পড়ে। এর মধ্যে কাডাপাতেই সবচেয়ে বেশি ৮ জন, গুন্টুরে ২ জন এবং বিশাখাপত্তনম ও কাকিনাড়াতে ১ জন করে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের প্রত্যেককেই কড়া নজরদারিতে হোম আইসোলেশনে রাখা হয়েছে।উদ্বেগের বিষয় হলো, সংক্রমণ শুধু অন্ধ্রপ্রদেশেই সীমাবদ্ধ নেই। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত গোটা দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৯ জনে। সংক্রমণের নিরিখে এই মুহূর্তে শীর্ষে রয়েছে কেরল, যেখানে ১১৫ জন আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে কর্নাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ু। এমনকি দিল্লি ও রাজস্থানেও নতুন করে থাবা বসিয়েছে করোনা। যেভাবে দেশের একের পর এক রাজ্যে বিচ্ছিন্নভাবে কোভিড পজিটিভ কেস সামনে আসছে, তাতে সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন করছেন— তবে কি ফের এক মারাত্মক ঢেউয়ের মুখে দাঁড়িয়ে দেশ? স্বাস্থ্য দফতর অবশ্য আতঙ্কিত না হয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার