Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ঘাসফুল ছেড়ে পদ্মে, প্রতীক বদলেই ফের রাজ্যসভার পথে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬
ঘাসফুল ছেড়ে পদ্মে, প্রতীক বদলেই ফের রাজ্যসভার পথে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ
ছবি সংগৃহীত

কেলে দলবদল, সন্ধ্যায় রাজ্যসভার টিকিট। আর তার কয়েক দিনের মধ্যেই সংসদের উচ্চকক্ষে ফেরার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার বিধানসভায় গিয়ে তাঁরা রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন।


এদিন প্রথমে বিধানসভায় পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তিন নেতা। একই সময়ে সেখানে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুভেন্দু ও শমীককে সঙ্গে নিয়েই মনোনয়নপত্র জমা দেন তাঁরা। গত ৯ জুলাই সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন এই তিন নেতা। দীর্ঘদিন তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ থাকলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর প্রকাশ্যে ক্ষোভ উগরে দল ছাড়েন তাঁরা। এরপর রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। তাঁদের ইস্তফার জেরে রাজ্যসভার তিনটি আসন শূন্য হয়ে যায়। সেই শূন্য আসনগুলিতেই আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংখ্যাতত্ত্বের নিরিখে বিরোধী তৃণমূল এই তিন আসনে কোনও প্রার্থী দিতে পারছে না। ফলে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।


রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা বাংলার রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। এতদিন যাঁরা ঘাসফুলের প্রতীকে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করেছেন, তাঁরাই এবার পদ্ম প্রতীক নিয়ে ফের রাজ্যসভার সদস্য হতে চলেছেন। বদলেছে শুধু রাজনৈতিক শিবির, কিন্তু একই থাকছে সংসদের আসন।

বিষয় : Sukhendu Sekhar Roy Sushmita Dev Prakash Chik Baraik

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৩ জুলাই ২০২৬


ঘাসফুল ছেড়ে পদ্মে, প্রতীক বদলেই ফের রাজ্যসভার পথে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
কেলে দলবদল, সন্ধ্যায় রাজ্যসভার টিকিট। আর তার কয়েক দিনের মধ্যেই সংসদের উচ্চকক্ষে ফেরার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার বিধানসভায় গিয়ে তাঁরা রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন।এদিন প্রথমে বিধানসভায় পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তিন নেতা। একই সময়ে সেখানে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুভেন্দু ও শমীককে সঙ্গে নিয়েই মনোনয়নপত্র জমা দেন তাঁরা। গত ৯ জুলাই সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন এই তিন নেতা। দীর্ঘদিন তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ থাকলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর প্রকাশ্যে ক্ষোভ উগরে দল ছাড়েন তাঁরা। এরপর রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। তাঁদের ইস্তফার জেরে রাজ্যসভার তিনটি আসন শূন্য হয়ে যায়। সেই শূন্য আসনগুলিতেই আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংখ্যাতত্ত্বের নিরিখে বিরোধী তৃণমূল এই তিন আসনে কোনও প্রার্থী দিতে পারছে না। ফলে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা বাংলার রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। এতদিন যাঁরা ঘাসফুলের প্রতীকে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করেছেন, তাঁরাই এবার পদ্ম প্রতীক নিয়ে ফের রাজ্যসভার সদস্য হতে চলেছেন। বদলেছে শুধু রাজনৈতিক শিবির, কিন্তু একই থাকছে সংসদের আসন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার