Hidden Stories (বাংলা)
সর্বশেষ

'অজ্ঞাতবাস' কাটল পুলিশের হাতেই! পুরনো মামলায় জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬
'অজ্ঞাতবাস' কাটল পুলিশের হাতেই! পুরনো মামলায় জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল প্রার্থী
ছবি সংগৃহীত

ভোটে হারের পর থেকেই কার্যত অজ্ঞাতবাসে ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। পুরনো মামলায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার ভোরে দক্ষিণেশ্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ বলে জানা গিয়েছে।


পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় উসকানি এবং এক লটারিজয়ীর কাছ থেকে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তীর্থঙ্করের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। শেষ পর্যন্ত সোমবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নির্মল ঘোষ দীর্ঘদিনের দাপুটে তৃণমূল নেতা এবং একাধিকবারের বিধায়ক ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে জমি দখল-সহ একাধিক অভিযোগও রয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্মল ঘোষ নিজে প্রার্থী না হয়ে ছেলে তীর্থঙ্করকে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট দেন। কিন্তু বিজেপি প্রার্থী তথা আর জি করের নির্যাতিতা-নিহত তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথের কাছে পরাজিত হন তীর্থঙ্কর।


ভোটের ফল ঘোষণার পর থেকেই নির্মল ঘোষ ও তাঁর ছেলে কার্যত জনসমক্ষে আসা বন্ধ করে দেন। এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলির তদন্তে গতি আসে। বিশেষ করে এক গাড়িচালকের লটারিতে জেতা কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাঁদের নাম ফের সামনে আসে। শনিবার তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী ‘আসল’ তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নতুন জল্পনার জন্ম দেয়। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন ছিল, মামলা থেকে রেহাই পেতেই কি নতুন শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করছেন প্রাক্তন বিধায়ক? যদিও রবিবারই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, নির্মল ঘোষকে তাঁদের দলে নেওয়া হবে না। এর একদিনের মধ্যেই সোমবার ভোরে গ্রেপ্তার হলেন তীর্থঙ্কর ঘোষ। তাঁকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

বিষয় : BengalPolitics Tirthankar Ghosh Nirmal Ghosh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৩ জুলাই ২০২৬


'অজ্ঞাতবাস' কাটল পুলিশের হাতেই! পুরনো মামলায় জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল প্রার্থী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
ভোটে হারের পর থেকেই কার্যত অজ্ঞাতবাসে ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। পুরনো মামলায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার ভোরে দক্ষিণেশ্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় উসকানি এবং এক লটারিজয়ীর কাছ থেকে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তীর্থঙ্করের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। শেষ পর্যন্ত সোমবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নির্মল ঘোষ দীর্ঘদিনের দাপুটে তৃণমূল নেতা এবং একাধিকবারের বিধায়ক ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে জমি দখল-সহ একাধিক অভিযোগও রয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্মল ঘোষ নিজে প্রার্থী না হয়ে ছেলে তীর্থঙ্করকে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট দেন। কিন্তু বিজেপি প্রার্থী তথা আর জি করের নির্যাতিতা-নিহত তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথের কাছে পরাজিত হন তীর্থঙ্কর।ভোটের ফল ঘোষণার পর থেকেই নির্মল ঘোষ ও তাঁর ছেলে কার্যত জনসমক্ষে আসা বন্ধ করে দেন। এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলির তদন্তে গতি আসে। বিশেষ করে এক গাড়িচালকের লটারিতে জেতা কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাঁদের নাম ফের সামনে আসে। শনিবার তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী ‘আসল’ তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নতুন জল্পনার জন্ম দেয়। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন ছিল, মামলা থেকে রেহাই পেতেই কি নতুন শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করছেন প্রাক্তন বিধায়ক? যদিও রবিবারই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, নির্মল ঘোষকে তাঁদের দলে নেওয়া হবে না। এর একদিনের মধ্যেই সোমবার ভোরে গ্রেপ্তার হলেন তীর্থঙ্কর ঘোষ। তাঁকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার