Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অযোধ্যা-কাণ্ডে বাড়ছে চাপ, রাম মন্দির অনুদান মামলার শুনানি ১৩ জুলাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬
অযোধ্যা-কাণ্ডে বাড়ছে চাপ, রাম মন্দির অনুদান মামলার শুনানি ১৩ জুলাই
ফাইল ছবি

অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত বিতর্ক এবার পৌঁছে গেল দেশের সর্বোচ্চ আদালতে। রাম মন্দিরে অনুদান ‘চুরি’ মামলায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া তিনটি আবেদনের শুনানি আগামী ১৩ জুলাই হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাগুলির শুনানি হওয়ার কথা।


উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকী শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পদত্যাগী প্রধান চম্পত রাইকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। তবে সিট তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া তিনটি আবেদনে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের সিএজি অডিট, সিবিআই তদন্ত, ফরেন্সিক অডিট এবং ব্যাঙ্ক, ইউপিআই-সহ ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ চাওয়া হয়েছে।


টানা ৫ দিন তুমুল দুর্যোগ!


রাম মন্দিরে প্রায় তিন হাজার কোটি টাকার অনুদান নিয়ে ওঠা অভিযোগে ইতিমধ্যেই চাপে পড়েছে যোগী আদিত্যনাথ সরকার এবং গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী বাদল অধিবেশনেও এই ইস্যু নিয়ে সরব হতে পারে বিরোধীরা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে এক বিবৃতিতে বলেন, এই ঘটনাকে কাজে লাগিয়ে কিছু হিন্দু-বিরোধী ও দেশবিরোধী শক্তি হিন্দু সমাজ এবং ভগবান রামের ভক্তদের অনুভূতিতে আঘাত করার চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন, তদন্তকারী সংস্থা এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।


অন্যদিকে, কংগ্রেস ও সমাজবাদী পার্টি এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করছে। পালটা প্রতাপগড়ের এক সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, বিরোধীরা অযোধ্যার ক্রমবর্ধমান গুরুত্বকে খর্ব করার চেষ্টা করছে। তাঁর কথায়, “আজ অযোধ্যা সবাইকে আকৃষ্ট করছে। এত বিপুল সংখ্যক মানুষের আগমনই বিরোধীদের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে।”

বিষয় : Supremecourt CBI YOGIADITYANATH UTTARPRADESHNEWS RamMandirScam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১০ জুলাই ২০২৬


অযোধ্যা-কাণ্ডে বাড়ছে চাপ, রাম মন্দির অনুদান মামলার শুনানি ১৩ জুলাই

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত বিতর্ক এবার পৌঁছে গেল দেশের সর্বোচ্চ আদালতে। রাম মন্দিরে অনুদান ‘চুরি’ মামলায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া তিনটি আবেদনের শুনানি আগামী ১৩ জুলাই হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাগুলির শুনানি হওয়ার কথা।উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকী শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পদত্যাগী প্রধান চম্পত রাইকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। তবে সিট তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া তিনটি আবেদনে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের সিএজি অডিট, সিবিআই তদন্ত, ফরেন্সিক অডিট এবং ব্যাঙ্ক, ইউপিআই-সহ ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ চাওয়া হয়েছে।টানা ৫ দিন তুমুল দুর্যোগ!রাম মন্দিরে প্রায় তিন হাজার কোটি টাকার অনুদান নিয়ে ওঠা অভিযোগে ইতিমধ্যেই চাপে পড়েছে যোগী আদিত্যনাথ সরকার এবং গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী বাদল অধিবেশনেও এই ইস্যু নিয়ে সরব হতে পারে বিরোধীরা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে এক বিবৃতিতে বলেন, এই ঘটনাকে কাজে লাগিয়ে কিছু হিন্দু-বিরোধী ও দেশবিরোধী শক্তি হিন্দু সমাজ এবং ভগবান রামের ভক্তদের অনুভূতিতে আঘাত করার চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন, তদন্তকারী সংস্থা এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।অন্যদিকে, কংগ্রেস ও সমাজবাদী পার্টি এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করছে। পালটা প্রতাপগড়ের এক সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, বিরোধীরা অযোধ্যার ক্রমবর্ধমান গুরুত্বকে খর্ব করার চেষ্টা করছে। তাঁর কথায়, “আজ অযোধ্যা সবাইকে আকৃষ্ট করছে। এত বিপুল সংখ্যক মানুষের আগমনই বিরোধীদের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার