Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টানা বৃষ্টিতে বদল সফরসূচি, গাড়িতে করেই মুর্শিদাবাদের পথে শুভেন্দু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬
 টানা বৃষ্টিতে বদল সফরসূচি, গাড়িতে করেই মুর্শিদাবাদের পথে শুভেন্দু
ফাইল ছবি

টানা বৃষ্টির জেরে বদলাতে হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদ সফরের পরিকল্পনা। শুক্রবার সকালে আকাশপথে মুর্শিদাবাদে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত সড়কপথেই রওনা দেন তিনি। বেলা সাড়ে ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী এলাকা পার করে মুখ্যমন্ত্রীর কনভয় মুর্শিদাবাদের উদ্দেশে এগিয়ে যায়। সফর ঘিরে তাঁর যাত্রাপথে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।


মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক ও রাজনৈতিক দুই দিক থেকেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, এদিন বহরমপুরে পৌঁছে প্রথমে একটি হোটেলে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। 


এরপর বহরমপুরের রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উন্নয়নমূলক প্রকল্প এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর এই সফরের মূল আকর্ষণ রেজিনগরের দলীয় সভা। কারণ, রেজিনগরকে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক গড় বলেই মনে করা হয়। সম্প্রতি বিধানসভায় হুমায়ুন কবীরের এক মন্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছিলেন শুভেন্দু। গত ২৯ জুন বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে।”


এই মন্তব্যের পরই তাঁর মুর্শিদাবাদ সফর, বিশেষ করে রেজিনগরের সভা ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই সভা থেকে বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, জেলার সাংগঠনিক পরিস্থিতি ও প্রশাসনিক কাজের গতি নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

বিষয় : murshidabad WestBengalPolitics BJPBengal suvendu adhikari rejinagar cmvisit

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১০ জুলাই ২০২৬


টানা বৃষ্টিতে বদল সফরসূচি, গাড়িতে করেই মুর্শিদাবাদের পথে শুভেন্দু

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
টানা বৃষ্টির জেরে বদলাতে হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদ সফরের পরিকল্পনা। শুক্রবার সকালে আকাশপথে মুর্শিদাবাদে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত সড়কপথেই রওনা দেন তিনি। বেলা সাড়ে ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী এলাকা পার করে মুখ্যমন্ত্রীর কনভয় মুর্শিদাবাদের উদ্দেশে এগিয়ে যায়। সফর ঘিরে তাঁর যাত্রাপথে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক ও রাজনৈতিক দুই দিক থেকেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, এদিন বহরমপুরে পৌঁছে প্রথমে একটি হোটেলে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর বহরমপুরের রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উন্নয়নমূলক প্রকল্প এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর এই সফরের মূল আকর্ষণ রেজিনগরের দলীয় সভা। কারণ, রেজিনগরকে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক গড় বলেই মনে করা হয়। সম্প্রতি বিধানসভায় হুমায়ুন কবীরের এক মন্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছিলেন শুভেন্দু। গত ২৯ জুন বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে।”এই মন্তব্যের পরই তাঁর মুর্শিদাবাদ সফর, বিশেষ করে রেজিনগরের সভা ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই সভা থেকে বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, জেলার সাংগঠনিক পরিস্থিতি ও প্রশাসনিক কাজের গতি নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার