Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় অপরূপা, দ্বিতীয়বারের তলবে শেষমেশ হাজিরা প্রাক্তন সাংসদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬
আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় অপরূপা, দ্বিতীয়বারের তলবে শেষমেশ হাজিরা প্রাক্তন সাংসদের
ছবি সংগৃহীত

দ্বিতীয়বারের তলবে অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি থানায় পৌঁছন। পরনে ছিল আইনজীবীর পোশাক।


রামনবমীর মামলায় এনআইএ-র হাতে গ্রেপ্তার হয়েছেন অপরূপার স্বামী তথা কাউন্সিলর সাকির আলি। অভিযোগ, গ্রেপ্তারির সময় পুলিশের কাজে বাধা, ধস্তাধস্তি এবং হেনস্তার ঘটনা ঘটে। সেই অভিযোগের ভিত্তিতেই শ্রীরামপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এবং পরপর দু'বার তলব পাঠানো হয় প্রাক্তন সাংসদকে। প্রথম তলবে হাজিরা দেননি অপরূপা। পরিবর্তে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে ধৃত স্বামীর সঙ্গে দেখা করতে দেখা যায়। পরে ই-মেলের মাধ্যমে পুলিশের কাছে কিছুটা সময়ও চান তিনি। অবশেষে দ্বিতীয়বারের নোটিসে সাড়া দিয়ে শুক্রবার থানায় হাজির হন।


উল্লেখ্য, মঙ্গলবার রিষড়ার বাড়ি থেকে এনআইএ সাকির আলিকে গ্রেপ্তার করার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পুলিশি অভিযানের সময় অপরূপা পোদ্দার পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। সেই ঘটনাকেই কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

বিষয় : TMC BengalPolitics APARUPAPODDAR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬


আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় অপরূপা, দ্বিতীয়বারের তলবে শেষমেশ হাজিরা প্রাক্তন সাংসদের

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
দ্বিতীয়বারের তলবে অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি থানায় পৌঁছন। পরনে ছিল আইনজীবীর পোশাক।রামনবমীর মামলায় এনআইএ-র হাতে গ্রেপ্তার হয়েছেন অপরূপার স্বামী তথা কাউন্সিলর সাকির আলি। অভিযোগ, গ্রেপ্তারির সময় পুলিশের কাজে বাধা, ধস্তাধস্তি এবং হেনস্তার ঘটনা ঘটে। সেই অভিযোগের ভিত্তিতেই শ্রীরামপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এবং পরপর দু'বার তলব পাঠানো হয় প্রাক্তন সাংসদকে। প্রথম তলবে হাজিরা দেননি অপরূপা। পরিবর্তে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে ধৃত স্বামীর সঙ্গে দেখা করতে দেখা যায়। পরে ই-মেলের মাধ্যমে পুলিশের কাছে কিছুটা সময়ও চান তিনি। অবশেষে দ্বিতীয়বারের নোটিসে সাড়া দিয়ে শুক্রবার থানায় হাজির হন।উল্লেখ্য, মঙ্গলবার রিষড়ার বাড়ি থেকে এনআইএ সাকির আলিকে গ্রেপ্তার করার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পুলিশি অভিযানের সময় অপরূপা পোদ্দার পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। সেই ঘটনাকেই কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার