Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘সেবাশ্রয়’ নিয়ে ফের বিপাকে অভিষেক! ফলতায় নির্মাণ ভাঙার নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬
‘সেবাশ্রয়’ নিয়ে ফের বিপাকে অভিষেক! ফলতায় নির্মাণ ভাঙার নির্দেশ হাই কোর্টের
ছবি সংগৃহীত

দক্ষিণ ২৪ পরগনাঃ সেবাশ্রয় ঘিরে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। এবার ফলতায় এই প্রকল্পের নির্মাণ ঘিরে বড় আইনি ধাক্কা। খেলার মাঠ দখল করে সেবাশ্রয়-এর অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলার দীর্ঘ শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়। জানানো হয়েছে, আগামী সপ্তাহে ফের মামলাটির শুনানি হবে।


অভিযোগ, ফলতা বিডিও অফিসের পাশের একটি খেলার মাঠের জায়গা দখল করে ‘সেবাশ্রয়’-এর দুটি অস্থায়ী নির্মাণ তৈরি করা হয়েছিল। এই নির্মাণ নিয়ে আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হন আইনজীবী আমিনুদ্দিন খান। তাঁর দাবি, প্রয়োজনীয় নিয়ম না মেনেই সরকারি জায়গা এবং খেলার মাঠের অংশে ওই নির্মাণ করা হয়েছে। মামলার শুনানিতে অস্থায়ী কাঠামো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এমনকি প্রয়োজনে পুলিশকে ব্যবহার করে নির্মাণ সরানোর প্রসঙ্গও শুনানিতে উঠে এসেছে। পাশাপাশি, আগামী শুনানির আগে মামলার প্রয়োজনীয় পদ্ধতিগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত। ফলতার এই ‘সেবাশ্রয়’কে ঘিরে বিতর্কের কেন্দ্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজের লোকসভা কেন্দ্রে এই পরিষেবার সূচনা করেছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রকল্পকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে।


চিকিৎসা পরিষেবা, ওষুধ এবং প্রকল্পের কার্যকারিতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এই সকল অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ ও এফআইআর দায়ের হওয়ার কথাও প্রকাশ্যে এসেছে। তার মধ্যেই এবার ফলতার একটি ‘সেবাশ্রয়’ নির্মাণ নিয়ে সরাসরি আদালতের নির্দেশে নতুন করে চাপে পড়লেন তৃণমূল সাংসদ। 

বিষয় : Abhishek Banerjee Calcutta High Court Sebashray Scam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬


‘সেবাশ্রয়’ নিয়ে ফের বিপাকে অভিষেক! ফলতায় নির্মাণ ভাঙার নির্দেশ হাই কোর্টের

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দক্ষিণ ২৪ পরগনাঃ সেবাশ্রয় ঘিরে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। এবার ফলতায় এই প্রকল্পের নির্মাণ ঘিরে বড় আইনি ধাক্কা। খেলার মাঠ দখল করে সেবাশ্রয়-এর অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলার দীর্ঘ শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়। জানানো হয়েছে, আগামী সপ্তাহে ফের মামলাটির শুনানি হবে।অভিযোগ, ফলতা বিডিও অফিসের পাশের একটি খেলার মাঠের জায়গা দখল করে ‘সেবাশ্রয়’-এর দুটি অস্থায়ী নির্মাণ তৈরি করা হয়েছিল। এই নির্মাণ নিয়ে আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হন আইনজীবী আমিনুদ্দিন খান। তাঁর দাবি, প্রয়োজনীয় নিয়ম না মেনেই সরকারি জায়গা এবং খেলার মাঠের অংশে ওই নির্মাণ করা হয়েছে। মামলার শুনানিতে অস্থায়ী কাঠামো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এমনকি প্রয়োজনে পুলিশকে ব্যবহার করে নির্মাণ সরানোর প্রসঙ্গও শুনানিতে উঠে এসেছে। পাশাপাশি, আগামী শুনানির আগে মামলার প্রয়োজনীয় পদ্ধতিগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত। ফলতার এই ‘সেবাশ্রয়’কে ঘিরে বিতর্কের কেন্দ্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজের লোকসভা কেন্দ্রে এই পরিষেবার সূচনা করেছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রকল্পকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে।চিকিৎসা পরিষেবা, ওষুধ এবং প্রকল্পের কার্যকারিতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এই সকল অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ ও এফআইআর দায়ের হওয়ার কথাও প্রকাশ্যে এসেছে। তার মধ্যেই এবার ফলতার একটি ‘সেবাশ্রয়’ নির্মাণ নিয়ে সরাসরি আদালতের নির্দেশে নতুন করে চাপে পড়লেন তৃণমূল সাংসদ। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত