Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘মৃত্যুর জন্য প্রস্তুত’! হঠাৎ এমন কথা কেন বললেন লাকি আলী।

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
 ‘মৃত্যুর জন্য প্রস্তুত’! হঠাৎ এমন কথা কেন বললেন লাকি আলী।
ছবি সংগৃহীত

কখনও কখনও একটা কথাই মুহূর্তে থামিয়ে দেয় হাজার মানুষের মুখের হাসি। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল লাকি আলীর একটি লাইভ কনসার্টে। শো এর মাঝে হঠাৎই গান থামিয়ে নিজের মৃত্যুর কথা বলেন ৬৭ বছরের জনপ্রিয় এই গায়ক।তাঁর কথা শুনে চোখে জল হাজার হাজার অনুরাগীর। 


সেদিন লাকি বলেন, “একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে। তোমাদের আমি সেই দিনের জন্য প্রস্তুত করছি না, কিন্তু আমি নিজে প্রস্তুত।” এরপরই নিজের সঙ্গে ইহরাম রাখার কথা জানান তিনি। বলেন, “আমি যখনই কোথাও যাই, সঙ্গে ইহরাম রাখি। এটাই আমার কাফনের কাপড়। যেখানেই আমার মৃত্যু আসুক, সেখানেই আমাকে ছেড়ে দিও।”

গায়কের এই কথা শুনে এক অনুরাগী বলেন, “৩০ বছর হয়ে গেল। আমি শুধু লাকিকে কখনও ছাড়তে পারিনি ।” পরে এই আবেগঘন মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন লাকি। ভিডিও সামনে আসতেই অনুরাগীদের নানা আবেগঘন মন্তব্যে ভরে যায় সমাজমাধ্যম।


একজন লেখেন, “আমি এই সত্যিটা মেনে নিতে চাই না। এখনও মনে হয় আমি ৯০-এর দশকের শেষেই আটকে আছি। আপনার গান শুনছি, আপনি চিরকাল তরুণই থাকুন।” এভাবেই লাকির সুস্থতা ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করেন তিনি। অপর এক অনুরাগী জানান, লাকির গান শুনতে শুনতেই তাঁর বড় হয়ে ওঠা। গায়কের কণ্ঠই তাঁকে তার ছোটবেলা ফিরিয়ে দেয়। তাই  প্রিয় গায়কের মুখে মৃত্যুর কথা শুনে  মন খারাপ হয়ে গিয়েছে তাঁর।

৯০-এর দশকে নিজের স্টাইলে গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন লাকি আলী। কিংবদন্তি অভিনেতা মেহমুদের ছেলে লাকি পরে ‘কহো না পেয়ার হ্যায়’, ‘ইউভা’, ‘বচনা অ্যায় হাসিনো’, ‘অঞ্জানা অঞ্জানি’ এবং ‘তামাশা’-র মতো বক্সঅফিসের সব হিট ছবিতে গান গেয়েছেন। তাঁর জনপ্রিয় গান ‘ও সনম’ আজও শ্রোতাদের মুখে মুখে। কিন্তু ২০১৫ সালের পর বলিউড থেকে আচমকাই কিছুটা সরে গিয়ে নিজের গান নিয়েই বেশি ব্যস্ত হন লাকি। শোনা যায়, ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ে করলেও কোনও সম্পর্কই টেকেনি। তবে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলেই জানিয়েছেন তিনি। সব মিলিয়ে, এখন সমাজমাধ্যমে ঘুরছে লাকির সেই কথাই। প্রিয় গায়কের মুখে মৃত্যুর কথা শুনে আবেগ সামলাতে পারছেন না তাঁর বহু বছরের অনুরাগীরা।

@Rai Biswas

বিষয় : bollywoodsinger luckyaliconcert liveconcert emotionalmoment musiclovers

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


‘মৃত্যুর জন্য প্রস্তুত’! হঠাৎ এমন কথা কেন বললেন লাকি আলী।

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
কখনও কখনও একটা কথাই মুহূর্তে থামিয়ে দেয় হাজার মানুষের মুখের হাসি। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল লাকি আলীর একটি লাইভ কনসার্টে। শো এর মাঝে হঠাৎই গান থামিয়ে নিজের মৃত্যুর কথা বলেন ৬৭ বছরের জনপ্রিয় এই গায়ক।তাঁর কথা শুনে চোখে জল হাজার হাজার অনুরাগীর। সেদিন লাকি বলেন, “একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে। তোমাদের আমি সেই দিনের জন্য প্রস্তুত করছি না, কিন্তু আমি নিজে প্রস্তুত।” এরপরই নিজের সঙ্গে ইহরাম রাখার কথা জানান তিনি। বলেন, “আমি যখনই কোথাও যাই, সঙ্গে ইহরাম রাখি। এটাই আমার কাফনের কাপড়। যেখানেই আমার মৃত্যু আসুক, সেখানেই আমাকে ছেড়ে দিও।”গায়কের এই কথা শুনে এক অনুরাগী বলেন, “৩০ বছর হয়ে গেল। আমি শুধু লাকিকে কখনও ছাড়তে পারিনি ।” পরে এই আবেগঘন মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন লাকি। ভিডিও সামনে আসতেই অনুরাগীদের নানা আবেগঘন মন্তব্যে ভরে যায় সমাজমাধ্যম।একজন লেখেন, “আমি এই সত্যিটা মেনে নিতে চাই না। এখনও মনে হয় আমি ৯০-এর দশকের শেষেই আটকে আছি। আপনার গান শুনছি, আপনি চিরকাল তরুণই থাকুন।” এভাবেই লাকির সুস্থতা ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করেন তিনি। অপর এক অনুরাগী জানান, লাকির গান শুনতে শুনতেই তাঁর বড় হয়ে ওঠা। গায়কের কণ্ঠই তাঁকে তার ছোটবেলা ফিরিয়ে দেয়। তাই  প্রিয় গায়কের মুখে মৃত্যুর কথা শুনে  মন খারাপ হয়ে গিয়েছে তাঁর।৯০-এর দশকে নিজের স্টাইলে গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন লাকি আলী। কিংবদন্তি অভিনেতা মেহমুদের ছেলে লাকি পরে ‘কহো না পেয়ার হ্যায়’, ‘ইউভা’, ‘বচনা অ্যায় হাসিনো’, ‘অঞ্জানা অঞ্জানি’ এবং ‘তামাশা’-র মতো বক্সঅফিসের সব হিট ছবিতে গান গেয়েছেন। তাঁর জনপ্রিয় গান ‘ও সনম’ আজও শ্রোতাদের মুখে মুখে। কিন্তু ২০১৫ সালের পর বলিউড থেকে আচমকাই কিছুটা সরে গিয়ে নিজের গান নিয়েই বেশি ব্যস্ত হন লাকি। শোনা যায়, ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ে করলেও কোনও সম্পর্কই টেকেনি। তবে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলেই জানিয়েছেন তিনি। সব মিলিয়ে, এখন সমাজমাধ্যমে ঘুরছে লাকির সেই কথাই। প্রিয় গায়কের মুখে মৃত্যুর কথা শুনে আবেগ সামলাতে পারছেন না তাঁর বহু বছরের অনুরাগীরা।@Rai Biswas

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত