Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Skin Tanning: রোদে বেরোলেই ত্বক কালচে? সানস্ক্রিনের পরেও কেন আটকানো যাচ্ছে না ট্যান, কোথায় হচ্ছে ভুল?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
Skin Tanning: রোদে বেরোলেই ত্বক কালচে? সানস্ক্রিনের পরেও কেন আটকানো যাচ্ছে না ট্যান, কোথায় হচ্ছে ভুল?
ছবিঃ সংগৃহীত

রোদে বেরোনোর আগে সানস্ক্রিন আমরা প্রায় সকলেই ব্যবহার করি। তারপরও যদি মুখ, গলা, হাতে ট্যান পড়ে তাহলে শুধু শুধু সানস্ক্রিনকে দায় করলেই চলবে। আপনি কোথায় ভুল করছেন তা আগে জানতে হবে। বাস্তবে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে পুরোপুরি আড়াল করা এতটা সহজ নয়। সানস্ক্রিন মাখলেই যে ট্যান পড়বে না ব্যপারটা কিন্তু এমনও না। তাই সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রেই কয়েকটি ছোট ভুল থেকে যেতে পারে, যার ফলে ত্বকে ট্যানিং চলতেই থাকে।


ট্যাং পড়ার অন্যতম কারণ হল ইউভিএ রশ্মি। তাই শুধু এসপিএফ-এর সংখ্যা দেখেই সানস্ক্রিন কিনলে হবে না। যে সানস্ক্রিনটি ইউভিএ এবং ইউভিবি দুই ধরনের রশ্মির বিরুদ্ধেই কাজ করে, এমন কিছু বেছে নেওয়া জরুরি। এর পরেই আসে পরিমাণের বিষয়টি। অনেকেই সানস্ক্রিন খুব অল্প পরিমাণে ব্যবহার করেন। মুখে মাখলেও কান, ঘাড়, গলা, হাতের মতো জায়গা বাদ পড়ে যায়। ফলে শরীরের খোলা অংশে রোদ সরাসরি পড়ে এবং সেখানেই ট্যানিং বেশি চোখে পড়ে। অনেকে আবার একটা ভুল করে থাকেন, সেটা হল একবার সানস্ক্রিন মেখে তারপর আর ব্যবহার না করা। সকালে একবার মেখে সারাদিন বাইরে থাকলে সুরক্ষা একই রকম থাকবে না। তাই দীর্ঘ সময় বাইরে থাকলে নির্দিষ্ট সময় অন্তর বারবার সানস্ক্রিন লাগানো দরকার।


সানস্ক্রিন বাছার সময় অন্তত এসপিএফ ৩০ এবং ব্রড-স্পেকট্রাম সুরক্ষা রয়েছে কি না দেখে নিন। বাইরে যাওয়ার আগে শুধু মুখ নয়, রোদে খোলা থাকবে এমন সব জায়গাতেই পর্যাপ্ত পরিমাণে লাগান। দীর্ঘক্ষণ বাইরে থাকলে আবার ব্যবহার করুন। 

বিষয় : Skin Care Tips Sun Protection

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


Skin Tanning: রোদে বেরোলেই ত্বক কালচে? সানস্ক্রিনের পরেও কেন আটকানো যাচ্ছে না ট্যান, কোথায় হচ্ছে ভুল?

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রোদে বেরোনোর আগে সানস্ক্রিন আমরা প্রায় সকলেই ব্যবহার করি। তারপরও যদি মুখ, গলা, হাতে ট্যান পড়ে তাহলে শুধু শুধু সানস্ক্রিনকে দায় করলেই চলবে। আপনি কোথায় ভুল করছেন তা আগে জানতে হবে। বাস্তবে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে পুরোপুরি আড়াল করা এতটা সহজ নয়। সানস্ক্রিন মাখলেই যে ট্যান পড়বে না ব্যপারটা কিন্তু এমনও না। তাই সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রেই কয়েকটি ছোট ভুল থেকে যেতে পারে, যার ফলে ত্বকে ট্যানিং চলতেই থাকে।ট্যাং পড়ার অন্যতম কারণ হল ইউভিএ রশ্মি। তাই শুধু এসপিএফ-এর সংখ্যা দেখেই সানস্ক্রিন কিনলে হবে না। যে সানস্ক্রিনটি ইউভিএ এবং ইউভিবি দুই ধরনের রশ্মির বিরুদ্ধেই কাজ করে, এমন কিছু বেছে নেওয়া জরুরি। এর পরেই আসে পরিমাণের বিষয়টি। অনেকেই সানস্ক্রিন খুব অল্প পরিমাণে ব্যবহার করেন। মুখে মাখলেও কান, ঘাড়, গলা, হাতের মতো জায়গা বাদ পড়ে যায়। ফলে শরীরের খোলা অংশে রোদ সরাসরি পড়ে এবং সেখানেই ট্যানিং বেশি চোখে পড়ে। অনেকে আবার একটা ভুল করে থাকেন, সেটা হল একবার সানস্ক্রিন মেখে তারপর আর ব্যবহার না করা। সকালে একবার মেখে সারাদিন বাইরে থাকলে সুরক্ষা একই রকম থাকবে না। তাই দীর্ঘ সময় বাইরে থাকলে নির্দিষ্ট সময় অন্তর বারবার সানস্ক্রিন লাগানো দরকার।সানস্ক্রিন বাছার সময় অন্তত এসপিএফ ৩০ এবং ব্রড-স্পেকট্রাম সুরক্ষা রয়েছে কি না দেখে নিন। বাইরে যাওয়ার আগে শুধু মুখ নয়, রোদে খোলা থাকবে এমন সব জায়গাতেই পর্যাপ্ত পরিমাণে লাগান। দীর্ঘক্ষণ বাইরে থাকলে আবার ব্যবহার করুন। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত