Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Big Boss Bangla: দুর্নিবারের আচরণে চটলেন ঝিলম! ভরতের কথায় কি আরও বাড়ল দূরত্ব?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
Big Boss Bangla: দুর্নিবারের আচরণে চটলেন ঝিলম! ভরতের কথায় কি আরও বাড়ল দূরত্ব?
দুর্নিবার ও ঝিলামের বন্ধুত্বে ফাটল? ছবিঃ সংগৃহীত

‘বিগ বস বাংলা’র ঘরে মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। একদিকে টাস্কের উত্তেজনা, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাপোড়েন, সব মিলিয়ে জমে উঠেছে বাড়ির পরিবেশ। কিন্তু এরই মাঝে দুর্নিবার আর ঝিলামের বন্ধুত্বে দেখা গেল ফাটল। দীর্ঘদিনের বন্ধু দুর্নিবার সাহার উপরেই ক্ষোভ উগরে দিলেন ঝিলম গুপ্ত। কিন্তু কারণ কী? 


ঘটনার সূত্রপাত লাক্সারি বাজেট টাস্ক শেষ হওয়ার পর। গভীর রাতে বাড়ির লনে ঝিলম একা বসেছিলেন। বিষয়টি জানতে ভরত কল এগিয়ে আসেন। তখনই দুর্নিবারকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানান ঝিলম। ঝিলমের দাবি, ঘরের মধ্যে দুর্নিবারের সঙ্গে ভালোই কথা হচ্ছিল তাঁর। কিন্তু বাইরে বেরিয়ে আসার পর আচমকাই দুর্নিবার তাঁকে এড়িয়ে চলে যান। ঝিলমের কথা শুনে ভরতও দুর্নিবারের আচরণ নিয়ে নিজের ব্যাখ্যা দেন। তাঁর বক্তব্য, কখনও সৃজলা আবার কখনও অ্যালেক্সের সঙ্গে দুর্নিবারকে খেলতে দেখা যাচ্ছে। বন্ধুর আচরণ নিয়ে এতদিনের জমে থাকা অভিমানেই আরও হতাশ হয়ে পড়েন ঝিলম। তিনি বলেন, “আমারই ওকে বুঝতে ভুল হয়েছে!”


এর আগেও বিগ বসের বাড়িতে দুর্নিবারকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঝিলম। অন্যদিকে, ‘রোবট-মানুষ’ টাস্ককে ঘিরেও দুর্নিবারের সঙ্গে ভরত কলের ঝামেলা হয়েছিল। সেই সময় ঝিলম বন্ধুর পক্ষেই দাঁড়িয়েছিলেন। দুর্নিবারকে ভরত ‘আরও একটা রাজবীর’ বলে কটাক্ষ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়াও দুর্নিবারের আচরণ নিয়ে জিতু কমলও অসন্তোষ প্রকাশ করেছেন। 

বিষয় : Big Boss Bangla Reality Show

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


Big Boss Bangla: দুর্নিবারের আচরণে চটলেন ঝিলম! ভরতের কথায় কি আরও বাড়ল দূরত্ব?

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
‘বিগ বস বাংলা’র ঘরে মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। একদিকে টাস্কের উত্তেজনা, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাপোড়েন, সব মিলিয়ে জমে উঠেছে বাড়ির পরিবেশ। কিন্তু এরই মাঝে দুর্নিবার আর ঝিলামের বন্ধুত্বে দেখা গেল ফাটল। দীর্ঘদিনের বন্ধু দুর্নিবার সাহার উপরেই ক্ষোভ উগরে দিলেন ঝিলম গুপ্ত। কিন্তু কারণ কী? ঘটনার সূত্রপাত লাক্সারি বাজেট টাস্ক শেষ হওয়ার পর। গভীর রাতে বাড়ির লনে ঝিলম একা বসেছিলেন। বিষয়টি জানতে ভরত কল এগিয়ে আসেন। তখনই দুর্নিবারকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানান ঝিলম। ঝিলমের দাবি, ঘরের মধ্যে দুর্নিবারের সঙ্গে ভালোই কথা হচ্ছিল তাঁর। কিন্তু বাইরে বেরিয়ে আসার পর আচমকাই দুর্নিবার তাঁকে এড়িয়ে চলে যান। ঝিলমের কথা শুনে ভরতও দুর্নিবারের আচরণ নিয়ে নিজের ব্যাখ্যা দেন। তাঁর বক্তব্য, কখনও সৃজলা আবার কখনও অ্যালেক্সের সঙ্গে দুর্নিবারকে খেলতে দেখা যাচ্ছে। বন্ধুর আচরণ নিয়ে এতদিনের জমে থাকা অভিমানেই আরও হতাশ হয়ে পড়েন ঝিলম। তিনি বলেন, “আমারই ওকে বুঝতে ভুল হয়েছে!”এর আগেও বিগ বসের বাড়িতে দুর্নিবারকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঝিলম। অন্যদিকে, ‘রোবট-মানুষ’ টাস্ককে ঘিরেও দুর্নিবারের সঙ্গে ভরত কলের ঝামেলা হয়েছিল। সেই সময় ঝিলম বন্ধুর পক্ষেই দাঁড়িয়েছিলেন। দুর্নিবারকে ভরত ‘আরও একটা রাজবীর’ বলে কটাক্ষ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়াও দুর্নিবারের আচরণ নিয়ে জিতু কমলও অসন্তোষ প্রকাশ করেছেন। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত