Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দক্ষিণে থমকাল মেঘ, উত্তরেও কি সুখবর? জানুন আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
দক্ষিণে থমকাল মেঘ, উত্তরেও কি সুখবর? জানুন আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট!
ফাইল চিত্র

কলকাতা: দুর্যোগের মেঘ সরে গিয়ে অবশেষে দেখা মিলল নীল আকাশের। অঝোর ধারায় মাতামাতির পর দক্ষিণবঙ্গে হঠাৎই যেন ব্রেক কষল বৃষ্টি। সপ্তাহের শুরুতেই দেখা মিলল রোদের, তবে এই স্বস্তি কি একেবারেই ক্ষণিকের? আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট বলছে, খেলা ঘোরার মুখেই দাঁড়িয়ে বাংলা।

সোম ও মঙ্গলবার কলকাতার আকাশে আংশিক মেঘলা ভাব থাকলেও চড়া রোদের দেখা মিলবে শহরজুড়ে। তবে বৃষ্টি না থাকলেও অস্বস্তি থেকে নিস্তার মিলছে না তিলোত্তমাবাসীর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকায় বজায় থাকবে ভ্যাপসা গরম ও হাঁসফাঁস পরিস্থিতি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩২ ও ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, দু-এক পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু এই শান্ত ভাব কিন্তু ঝড়ের আগের নীরবতা! বুধবার থেকেই ফের রূপ বদলাবে আকাশ। উত্তর বঙ্গোপসাগর থেকে নতুন করে বর্ষার মেঘ দানা বাঁধতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গসহ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়তে চলেছে জোরালো বৃষ্টি। ভিজবে কলকাতাও।

অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত কমছে বৃষ্টির তেজ ও দাপট। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে সোমবার বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি কিংবা দু-এক পশলা ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলাবে। চলতি সপ্তাহে উত্তরে আর নতুন করে দুর্যোগের মেঘ জমার কোনো বড় সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalWeather SOUTHBENGALWEATHER HiddenStoriesNews KolkataRain MonsoonUpdate MonsoonUpdate NorthBengalRainfall

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


দক্ষিণে থমকাল মেঘ, উত্তরেও কি সুখবর? জানুন আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট!

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: দুর্যোগের মেঘ সরে গিয়ে অবশেষে দেখা মিলল নীল আকাশের। অঝোর ধারায় মাতামাতির পর দক্ষিণবঙ্গে হঠাৎই যেন ব্রেক কষল বৃষ্টি। সপ্তাহের শুরুতেই দেখা মিলল রোদের, তবে এই স্বস্তি কি একেবারেই ক্ষণিকের? আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট বলছে, খেলা ঘোরার মুখেই দাঁড়িয়ে বাংলা।সোম ও মঙ্গলবার কলকাতার আকাশে আংশিক মেঘলা ভাব থাকলেও চড়া রোদের দেখা মিলবে শহরজুড়ে। তবে বৃষ্টি না থাকলেও অস্বস্তি থেকে নিস্তার মিলছে না তিলোত্তমাবাসীর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকায় বজায় থাকবে ভ্যাপসা গরম ও হাঁসফাঁস পরিস্থিতি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩২ ও ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, দু-এক পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু এই শান্ত ভাব কিন্তু ঝড়ের আগের নীরবতা! বুধবার থেকেই ফের রূপ বদলাবে আকাশ। উত্তর বঙ্গোপসাগর থেকে নতুন করে বর্ষার মেঘ দানা বাঁধতেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গসহ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়তে চলেছে জোরালো বৃষ্টি। ভিজবে কলকাতাও।অন্যদিকে উত্তরবঙ্গেও আপাতত কমছে বৃষ্টির তেজ ও দাপট। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে সোমবার বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি কিংবা দু-এক পশলা ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলাবে। চলতি সপ্তাহে উত্তরে আর নতুন করে দুর্যোগের মেঘ জমার কোনো বড় সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত