Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Imran Khan: বয়স বাড়তেই বদলাল ফিটনেসের মন্ত্র! ৪২-এ নিজেকে ফিট রাখতে কী করেন ইমরান খান?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
Imran Khan: বয়স বাড়তেই বদলাল ফিটনেসের মন্ত্র! ৪২-এ নিজেকে ফিট রাখতে কী করেন ইমরান খান?
ইমরানের ফিটনেস মন্ত্র। সংগৃহীত

বয়স বাড়লে বদল আসে খাওয়া-দাওয়া, শরীরচর্চা থেকে শুরু করে জীবনের একাধিক বিষয়ে। ২০-৩০ এর কোঠায় শরীরচর্চার লক্ষ্য থাকে পেশি তৈরি করা, শক্তিশালী চেহারা পাওয়া। কিন্তু বয়স বাড়লে বদলে যায় সেই ফিট থাকার সংজ্ঞাই। আর সেই ফিটনেস মন্ত্রই সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা ইমরান খান। 


৪২ বছর বয়সে এসে ইমরান মনে করেন, ফিটনেস মানে শুধু ছিপছিপে বা পেশিবহুল শরীর নয়। শরীরকে সুস্থ রাখা, দীর্ঘদিন সক্রিয় থাকা আর মানসিকভাবে ভালো থাকাই তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ। ইমরানের কথায়, ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত ভারী ওজন নিয়ে ব্যায়াম করতেন তিনি। পাশাপাশি ক্রিয়েটিন এবং গ্লুটামিনের মতো সাপ্লিমেন্টও নিতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই চিন্তাভাবনায় এসেছে পরিবর্তন। ফিট থাকার জন্য ইমরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি বিষয় হল পর্যাপ্ত জল খাওয়া এবং ভালো ঘুম। 


এখানেই শেষ নয়। ব্যক্তিগত পরিচর্যার ক্ষেত্রেও বেশ কিছু জিনিস মেনে চলেন ইমরান। তাঁর তালিকায় রয়েছে মাছের তেলের মতো সাপ্লিমেন্ট, বিভিন্ন ভিটামিন, রেটিনল এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য সিরাম।  তবে নিয়মিত শরীরচর্চার ব্যাপারে নিজের দুর্বলতাও স্বীকার করেছেন ইমরান। ব্যায়ামের কথা উঠলেই তাঁর মধ্যে খুব একটা উৎসাহ তৈরি হয় না। তবু সাধ্যমতো শরীরচর্চা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেতা। আর শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক ভাবে নিজেকে ভালো রাখতেও আলাদা সময় বের করেন ইমরান। 

বিষয় : Imran Khan Fitness

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


Imran Khan: বয়স বাড়তেই বদলাল ফিটনেসের মন্ত্র! ৪২-এ নিজেকে ফিট রাখতে কী করেন ইমরান খান?

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বয়স বাড়লে বদল আসে খাওয়া-দাওয়া, শরীরচর্চা থেকে শুরু করে জীবনের একাধিক বিষয়ে। ২০-৩০ এর কোঠায় শরীরচর্চার লক্ষ্য থাকে পেশি তৈরি করা, শক্তিশালী চেহারা পাওয়া। কিন্তু বয়স বাড়লে বদলে যায় সেই ফিট থাকার সংজ্ঞাই। আর সেই ফিটনেস মন্ত্রই সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা ইমরান খান। ৪২ বছর বয়সে এসে ইমরান মনে করেন, ফিটনেস মানে শুধু ছিপছিপে বা পেশিবহুল শরীর নয়। শরীরকে সুস্থ রাখা, দীর্ঘদিন সক্রিয় থাকা আর মানসিকভাবে ভালো থাকাই তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ। ইমরানের কথায়, ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত ভারী ওজন নিয়ে ব্যায়াম করতেন তিনি। পাশাপাশি ক্রিয়েটিন এবং গ্লুটামিনের মতো সাপ্লিমেন্টও নিতেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই চিন্তাভাবনায় এসেছে পরিবর্তন। ফিট থাকার জন্য ইমরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি বিষয় হল পর্যাপ্ত জল খাওয়া এবং ভালো ঘুম। এখানেই শেষ নয়। ব্যক্তিগত পরিচর্যার ক্ষেত্রেও বেশ কিছু জিনিস মেনে চলেন ইমরান। তাঁর তালিকায় রয়েছে মাছের তেলের মতো সাপ্লিমেন্ট, বিভিন্ন ভিটামিন, রেটিনল এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য সিরাম।  তবে নিয়মিত শরীরচর্চার ব্যাপারে নিজের দুর্বলতাও স্বীকার করেছেন ইমরান। ব্যায়ামের কথা উঠলেই তাঁর মধ্যে খুব একটা উৎসাহ তৈরি হয় না। তবু সাধ্যমতো শরীরচর্চা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেতা। আর শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক ভাবে নিজেকে ভালো রাখতেও আলাদা সময় বের করেন ইমরান। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত