Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Madhumita Sarcar: ফিরছে না যশ-মধুমিতা জুটি! নতুন গল্পে নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন কোন অভিনেতা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
Madhumita Sarcar: ফিরছে না যশ-মধুমিতা জুটি! নতুন গল্পে নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন কোন অভিনেতা?
নতুন সিরিজ নিয়ে ফিরছেন মধুমিতা? ছবিঃ সংগৃহীত

বৈবাহিক জীবন শুরুর পর থেকেই ছোটপর্দা থেকে দূরে রয়েছেন মধুমিতা সরকার। তবে কাজ থামিয়ে দেননি। বরং একের পর এক সিনেমা এবং সিরিজের কাজে বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এরই মধ্যে তাঁর নতুন কাজ নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে এবারের চমক গল্প ছাড়াও মধুমিতার নতুন জুটি নিয়ে। 


প্রথমে গুঞ্জন ছড়িয়েছিল যে, ফের নাকি যশ দাশগুপ্তের সঙ্গে পর্দায় ফিরছেন মধুমিতা। তাঁদের পুরনো জুটি দর্শকের কাছে বেশ পরিচিত। তাই অনেকের মনে আশা জেগেছিল, এবার হয়তো তাঁদের পছন্দের জুটিকে আবারও একসাথে দেখতে পারবেন তাঁরা। কিন্তু সূত্রের খবর বলছে, বাস্তবে ছবিটা একেবারেই অন্য রকম। যশের সঙ্গে নয়, এবার অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে মধুমিতাকে। ইতিমধ্যেই নতুন সিরিজের শুটিংয়ের বেশ কিছুটা অংশ শেষ হয়ে গিয়েছে বলেই খবর। সিরিজটি মুক্তি পাবে হইচইয়ে।


পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করেই এই নতুন গল্প। তবে মধুমিতা ও অর্জুনকে ঠিক কী ধরনের চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ওয়েব সিরিজে মধুমিতার জুটি দর্শকের নজর কেড়েছিল। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকেই তাঁকে শেষ বার ছোটপর্দায় দেখেছিলেন দর্শক। এরপর একাধিক ছবির কাজে যুক্ত হয়েছেন অভিনেত্রী। এমনকি প্রথম বার বাংলাদেশের ছবিতেও অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘অটোবি’।

বিষয় : Madhumita Sarcar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


Madhumita Sarcar: ফিরছে না যশ-মধুমিতা জুটি! নতুন গল্পে নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন কোন অভিনেতা?

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বৈবাহিক জীবন শুরুর পর থেকেই ছোটপর্দা থেকে দূরে রয়েছেন মধুমিতা সরকার। তবে কাজ থামিয়ে দেননি। বরং একের পর এক সিনেমা এবং সিরিজের কাজে বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এরই মধ্যে তাঁর নতুন কাজ নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে এবারের চমক গল্প ছাড়াও মধুমিতার নতুন জুটি নিয়ে। প্রথমে গুঞ্জন ছড়িয়েছিল যে, ফের নাকি যশ দাশগুপ্তের সঙ্গে পর্দায় ফিরছেন মধুমিতা। তাঁদের পুরনো জুটি দর্শকের কাছে বেশ পরিচিত। তাই অনেকের মনে আশা জেগেছিল, এবার হয়তো তাঁদের পছন্দের জুটিকে আবারও একসাথে দেখতে পারবেন তাঁরা। কিন্তু সূত্রের খবর বলছে, বাস্তবে ছবিটা একেবারেই অন্য রকম। যশের সঙ্গে নয়, এবার অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে মধুমিতাকে। ইতিমধ্যেই নতুন সিরিজের শুটিংয়ের বেশ কিছুটা অংশ শেষ হয়ে গিয়েছে বলেই খবর। সিরিজটি মুক্তি পাবে হইচইয়ে।পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করেই এই নতুন গল্প। তবে মধুমিতা ও অর্জুনকে ঠিক কী ধরনের চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ওয়েব সিরিজে মধুমিতার জুটি দর্শকের নজর কেড়েছিল। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকেই তাঁকে শেষ বার ছোটপর্দায় দেখেছিলেন দর্শক। এরপর একাধিক ছবির কাজে যুক্ত হয়েছেন অভিনেত্রী। এমনকি প্রথম বার বাংলাদেশের ছবিতেও অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘অটোবি’।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত