Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘কাটমানিখোরের পিএ’! দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
‘কাটমানিখোরের পিএ’! দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা
ছবি সংগৃহীত

পশ্চিম মেদিনীপুরঃ দেবের আপ্তসহায়ক রামপদ মান্নাকে ঘিরে বিস্ফোরক অভিযোগে ছয়লাপ বিভিন্ন এলাকা। সাংসদ দেবের ছবি-সহ একাধিক হোর্ডিং ও পোস্টার পড়েছে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক থেকে দাসপুরের নানা জায়গায়। সেখানে রামপদ মান্নার বিরুদ্ধে ‘৩০ শতাংশ কাটমানি’, চাকরির তোলাবাজি এবং ঘাটাল মাস্টার প্ল্যানের নামে টাকা লুটের মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে। 


হোর্ডিংয়ে দেবের ছবি ব্যবহার করে রামপদ মান্নাকে তাঁর প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাতে লেখা, ‘দেবের প্রতিনিধি রাম মান্না ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন প্রতিনিধি। ৩০ পারসেন্ট কাটমানি খোরের পিএ। প্রোমোটার রাজ… ঘাটাল শিশু মেলা টাকা লুট। চাকরির তোলাবাজি ১০০। ঘাটাল মাস্টার প্ল্যানের চ্য়াম্পিয়ন এমপি… তার পিএ এখন কোথায়?’ এই ঘটনায় তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায় পাল্টা বিজেপিকে নিশানা করেছেন। অন্য দিকে, হোর্ডিংয়ের প্রসঙ্গ টেনে দেবকে আক্রমণ করেছেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। তাঁর অভিযোগ, দুর্যোগের সময় সাধারণ মানুষ সাংসদকে এলাকায় দেখতে পাচ্ছেন না। বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এলাকায় গেলেও দেবের দেখা মিলছে না বলে দাবি তাঁর।


তবে পোস্টারে ওঠা অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয়। কে বা কারা এই হোর্ডিং লাগিয়েছে, তা নিয়েও স্পষ্ট তথ্য মেলেনি। গোটা ঘটনায় দেব কিংবা তাঁর আপ্তসহায়ক রামপদ মান্নার কোনও প্রতিক্রিয়াও এখনও পাওয়া যায়নি। 

বিষয় : Dev Ghatal Master Plan

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


‘কাটমানিখোরের পিএ’! দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
পশ্চিম মেদিনীপুরঃ দেবের আপ্তসহায়ক রামপদ মান্নাকে ঘিরে বিস্ফোরক অভিযোগে ছয়লাপ বিভিন্ন এলাকা। সাংসদ দেবের ছবি-সহ একাধিক হোর্ডিং ও পোস্টার পড়েছে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক থেকে দাসপুরের নানা জায়গায়। সেখানে রামপদ মান্নার বিরুদ্ধে ‘৩০ শতাংশ কাটমানি’, চাকরির তোলাবাজি এবং ঘাটাল মাস্টার প্ল্যানের নামে টাকা লুটের মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে। হোর্ডিংয়ে দেবের ছবি ব্যবহার করে রামপদ মান্নাকে তাঁর প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাতে লেখা, ‘দেবের প্রতিনিধি রাম মান্না ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন প্রতিনিধি। ৩০ পারসেন্ট কাটমানি খোরের পিএ। প্রোমোটার রাজ… ঘাটাল শিশু মেলা টাকা লুট। চাকরির তোলাবাজি ১০০। ঘাটাল মাস্টার প্ল্যানের চ্য়াম্পিয়ন এমপি… তার পিএ এখন কোথায়?’ এই ঘটনায় তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায় পাল্টা বিজেপিকে নিশানা করেছেন। অন্য দিকে, হোর্ডিংয়ের প্রসঙ্গ টেনে দেবকে আক্রমণ করেছেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। তাঁর অভিযোগ, দুর্যোগের সময় সাধারণ মানুষ সাংসদকে এলাকায় দেখতে পাচ্ছেন না। বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এলাকায় গেলেও দেবের দেখা মিলছে না বলে দাবি তাঁর।তবে পোস্টারে ওঠা অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয়। কে বা কারা এই হোর্ডিং লাগিয়েছে, তা নিয়েও স্পষ্ট তথ্য মেলেনি। গোটা ঘটনায় দেব কিংবা তাঁর আপ্তসহায়ক রামপদ মান্নার কোনও প্রতিক্রিয়াও এখনও পাওয়া যায়নি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত