Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিল্লিতে শুভেন্দু-শমীক-বনসল বৈঠক, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬
দিল্লিতে শুভেন্দু-শমীক-বনসল বৈঠক, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত?
ছবি সংগৃহীত

দিল্লির মাটিতে একের পর এক বৈঠক। তার মাঝেই বঙ্গ রাজনীতির অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, এবং দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল বৈঠকে বসেছেন। আর এ বৈঠক ঘিরেই প্রশ্ন উঠছে যে, বঙ্গ  রাজনীতিতে কি আসতে চলেছে কোনও বড় পরিবর্তন?

মঙ্গলবার রাজধানী দিল্লিতে সকাল থেকেই তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রথমে এনডিএ-র বৈঠকে যোগ দেন তৃণমূলত্যাগী সাংসদদের একাংশ। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনসিপিআই সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। সেই বৈঠকের পরই শমীক ভট্টাচার্যের দিল্লির বাড়িতে মুখোমুখি বসেন শুভেন্দু, শমীক এবং সুনীল বনসল। এই বৈঠকের গুরুত্ব আরও বেড়েছে এনসিপিআই সাংসদদের রাজনৈতিক অবস্থান ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে। তৃণমূল ছেড়ে আলাদা গোষ্ঠী তৈরি করে এনসিপিআইয়ে যোগ দিয়েছেন। কিন্তু লোকসভার স্পিকারের তরফে তাঁদের আলাদা দলের স্বীকৃতি মেলেনি। সূত্রের খবর, ২০ সাংসদকে নিয়ে তৈরি হওয়া এই নতুন সমীকরণ নিয়ে বিজেপির অন্দরেও আলোচনা চলছে। 


উল্লেখ্য, তবে বৈঠকের আলোচনার পরিধি শুধুই এনসিপিআইয়েই সীমাবদ্ধ থাকবে না বলেই মনে করা হচ্ছে।  আলোচনা হতে পারে রাজ্য বিজেপির সংগঠন নিয়েও। সম্প্রতি বিজেপির নিচুতলার সংগঠনে নতুন যোগ দেওয়া কিছু কর্মী ও দলীয় শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন শমীক ভট্টাচার্য। সামনেই রয়েছে পুরভোট। ফলে প্রার্থী নির্বাচন, সংগঠন মজবুত করা এবং নিচুতলায় দলের রণকৌশল নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। 

বিষয় : Suvendu Adhikari Shamik Bhattacharya

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


দিল্লিতে শুভেন্দু-শমীক-বনসল বৈঠক, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত?

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
দিল্লির মাটিতে একের পর এক বৈঠক। তার মাঝেই বঙ্গ রাজনীতির অন্দরে শুরু হয়েছে নতুন জল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, এবং দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল বৈঠকে বসেছেন। আর এ বৈঠক ঘিরেই প্রশ্ন উঠছে যে, বঙ্গ  রাজনীতিতে কি আসতে চলেছে কোনও বড় পরিবর্তন?মঙ্গলবার রাজধানী দিল্লিতে সকাল থেকেই তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রথমে এনডিএ-র বৈঠকে যোগ দেন তৃণমূলত্যাগী সাংসদদের একাংশ। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনসিপিআই সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। সেই বৈঠকের পরই শমীক ভট্টাচার্যের দিল্লির বাড়িতে মুখোমুখি বসেন শুভেন্দু, শমীক এবং সুনীল বনসল। এই বৈঠকের গুরুত্ব আরও বেড়েছে এনসিপিআই সাংসদদের রাজনৈতিক অবস্থান ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে। তৃণমূল ছেড়ে আলাদা গোষ্ঠী তৈরি করে এনসিপিআইয়ে যোগ দিয়েছেন। কিন্তু লোকসভার স্পিকারের তরফে তাঁদের আলাদা দলের স্বীকৃতি মেলেনি। সূত্রের খবর, ২০ সাংসদকে নিয়ে তৈরি হওয়া এই নতুন সমীকরণ নিয়ে বিজেপির অন্দরেও আলোচনা চলছে। উল্লেখ্য, তবে বৈঠকের আলোচনার পরিধি শুধুই এনসিপিআইয়েই সীমাবদ্ধ থাকবে না বলেই মনে করা হচ্ছে।  আলোচনা হতে পারে রাজ্য বিজেপির সংগঠন নিয়েও। সম্প্রতি বিজেপির নিচুতলার সংগঠনে নতুন যোগ দেওয়া কিছু কর্মী ও দলীয় শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন শমীক ভট্টাচার্য। সামনেই রয়েছে পুরভোট। ফলে প্রার্থী নির্বাচন, সংগঠন মজবুত করা এবং নিচুতলায় দলের রণকৌশল নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত