Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডিউটির সময় কানে ইয়ারফোন? পুলিশকর্মীদের কড়া নির্দেশ লালবাজারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬
ডিউটির সময় কানে ইয়ারফোন? পুলিশকর্মীদের কড়া নির্দেশ লালবাজারের
ছবি সংগৃহীত

সাধারণ মানুষকে নিয়ম মানার বার্তা দেয় পুলিশ। এবার সেই নিয়ম মানতেই কড়া নির্দেশ পুলিশের অন্দরেও। কলকাতা পুলিশের কড়া নির্দেশ জারি করে বলা হয়েছে, ডিউটির সময় কোনও পুলিশকর্মী আর হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

সূত্রের খবর, ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহারে আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু নজরদারিতে দেখা গিয়েছে, অনেকেই কর্তব্যরত অবস্থায় মোবাইলে ভিডিও দেখছেন, কেউ গান শুনছেন, আবার কেউ কানে ইয়ারফোন লাগিয়ে বাইরের পরিবেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দর নির্দেশে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ডিউটির সময় হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না। শনিবার রাতেই এই নির্দেশ বিভিন্ন থানাসহ সংশ্লিষ্ট ইউনিটে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্দেশ না মানলে  সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে। তাই দায়িত্ব পালনের সময় নিয়ম মেনে চলার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।


নতুন সরকার ক্ষমতায় আসার পর পুলিশ প্রশাসনে একাধিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, শৃঙ্খলা ও জবাবদিহি আরও শক্তিশালী করতেই নজরদারি বাড়ানো হয়েছে। সেই প্রেক্ষিতেই কলকাতা পুলিশের এই নতুন নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

বিষয় : Kolkata Police Law & Order

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


ডিউটির সময় কানে ইয়ারফোন? পুলিশকর্মীদের কড়া নির্দেশ লালবাজারের

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
সাধারণ মানুষকে নিয়ম মানার বার্তা দেয় পুলিশ। এবার সেই নিয়ম মানতেই কড়া নির্দেশ পুলিশের অন্দরেও। কলকাতা পুলিশের কড়া নির্দেশ জারি করে বলা হয়েছে, ডিউটির সময় কোনও পুলিশকর্মী আর হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।সূত্রের খবর, ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহারে আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু নজরদারিতে দেখা গিয়েছে, অনেকেই কর্তব্যরত অবস্থায় মোবাইলে ভিডিও দেখছেন, কেউ গান শুনছেন, আবার কেউ কানে ইয়ারফোন লাগিয়ে বাইরের পরিবেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দর নির্দেশে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ডিউটির সময় হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না। শনিবার রাতেই এই নির্দেশ বিভিন্ন থানাসহ সংশ্লিষ্ট ইউনিটে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্দেশ না মানলে  সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে। তাই দায়িত্ব পালনের সময় নিয়ম মেনে চলার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।নতুন সরকার ক্ষমতায় আসার পর পুলিশ প্রশাসনে একাধিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, শৃঙ্খলা ও জবাবদিহি আরও শক্তিশালী করতেই নজরদারি বাড়ানো হয়েছে। সেই প্রেক্ষিতেই কলকাতা পুলিশের এই নতুন নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত