Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মহালয়ার সুর থেকে মেট্রোর নামফলক, বীরেন্দ্রকৃষ্ণকে ঘিরে বড় আর্জি অগ্নিমিত্রার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬
মহালয়ার সুর থেকে মেট্রোর নামফলক, বীরেন্দ্রকৃষ্ণকে ঘিরে বড় আর্জি অগ্নিমিত্রার
ছবি সংগৃহীত

কলকাতাঃ মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা। ‘মহিষাসুরমর্দিনী’র সেই অমর কণ্ঠকে এবার নতুন সম্মান দেওয়ার প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর নামে শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণের দাবি জানালেন তিনি। পাশাপাশি শিল্পীর পুরনো বাড়িটিকেও ‘হেরিটেজ’ ঘোষণা করার আবেদন জানানো হয়েছে। 

মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে শ্যামবাজারের রামধন মিত্র লেনে তাঁর বাড়িতে যান অগ্নিমিত্রা পাল। সেখানে শিল্পীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন। তিনি বলেন, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই শিল্পীর স্মৃতিকে আরও মর্যাদা দেওয়া প্রয়োজন। সেই কারণেই শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে হোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে।  শ্যামবাজারের ৩০বি, রামধন মিত্র লেনের এই বাড়িতেই দীর্ঘদিন বাস করতেন কিংবদন্তী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বর্তমানে বাড়িটির একাংশে পরিবারের সদস্যরা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটির অনেকটাই জীর্ণ হয়ে পড়েছে। সেই ঐতিহাসিক বাড়ি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। ইতিমধ্যেই  কলকাতা মেট্রোর একাধিক স্টেশনের নাম বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে রাখা হয়েছে। উত্তম কুমার, কবি নজরুল, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সুকান্ত ভট্টাচার্যের মতো মনীষীদের নামে স্টেশনের নামকরণ হয়েছে। সেই তালিকায় এবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামও যুক্ত করার প্রস্তাব সামনে এল।

এ দিন অগ্নিমিত্রা পাল আরও জানান, রাজ্য সরকার বাংলার ঐতিহ্যবাহী ব্যক্তিত্বদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকে হেরিটেজ ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির বাড়ি সংরক্ষণের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

বিষয় : Agnimitra Paul Metro Station Shyambazar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


মহালয়ার সুর থেকে মেট্রোর নামফলক, বীরেন্দ্রকৃষ্ণকে ঘিরে বড় আর্জি অগ্নিমিত্রার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা। ‘মহিষাসুরমর্দিনী’র সেই অমর কণ্ঠকে এবার নতুন সম্মান দেওয়ার প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর নামে শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণের দাবি জানালেন তিনি। পাশাপাশি শিল্পীর পুরনো বাড়িটিকেও ‘হেরিটেজ’ ঘোষণা করার আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে শ্যামবাজারের রামধন মিত্র লেনে তাঁর বাড়িতে যান অগ্নিমিত্রা পাল। সেখানে শিল্পীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন। তিনি বলেন, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই শিল্পীর স্মৃতিকে আরও মর্যাদা দেওয়া প্রয়োজন। সেই কারণেই শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে হোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে।  শ্যামবাজারের ৩০বি, রামধন মিত্র লেনের এই বাড়িতেই দীর্ঘদিন বাস করতেন কিংবদন্তী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বর্তমানে বাড়িটির একাংশে পরিবারের সদস্যরা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটির অনেকটাই জীর্ণ হয়ে পড়েছে। সেই ঐতিহাসিক বাড়ি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। ইতিমধ্যেই  কলকাতা মেট্রোর একাধিক স্টেশনের নাম বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে রাখা হয়েছে। উত্তম কুমার, কবি নজরুল, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সুকান্ত ভট্টাচার্যের মতো মনীষীদের নামে স্টেশনের নামকরণ হয়েছে। সেই তালিকায় এবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামও যুক্ত করার প্রস্তাব সামনে এল।এ দিন অগ্নিমিত্রা পাল আরও জানান, রাজ্য সরকার বাংলার ঐতিহ্যবাহী ব্যক্তিত্বদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকে হেরিটেজ ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির বাড়ি সংরক্ষণের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত