Hidden Stories (বাংলা)

বাজারের মূর্তি নয়, ময়দা-হলুদেই বানান গণেশ! কীভাবে তৈরি করবেন পরিবেশবান্ধব সিদ্ধিদাতা?

গণেশ চতুর্থী এলেই বাড়িতে বাড়িতে শুরু হয় সিদ্ধিদাতার আরাধনা। পুজোর প্রস্তুতি ঘিরে ব্যস্ততার শেষ থাকে না। কিন্তু উৎসবের শেষে প্রতিমা বিসর্জনের সময় পরিবেশের কথাটাও মনে রাখা দরকার। বাজারের অনেক প্রতিমায় এমন উপকরণ ব্যবহার করা হয়, যা জলে সহজে মিশে যায় না। ফলে বিসর্জনের পরেও তার প্রভাব থেকে যায়। এই সমস্যার একটা সহজ সমাধান হতে পারে বাড়িতেই ছোট্ট গণেশমূর্তি তৈরি করা। খুব বেশি কিছু লাগবে না, রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই নিজের পছন্দমতো মূর্তি তৈরি করে ফেলতে পারেন। [TECHTARANGA-POST:12380]মূর্তি বানাতে কী লাগবে?এই গণেশমূর্তি তৈরির জন্য প্রয়োজন হবে ময়দা, হলুদ গুঁড়ো, চিনি গুঁড়ো এবং সামান্য জল। মূর্তির গায়ে চোখ, কান বা নকশা ফুটিয়ে তুলতে কাঠের চামচের মাথা, ভোঁতা কাঠি বা টুথপিক ব্যবহার করতে পারেন। হাতে লেগে থাকা মিশ্রণ পরিষ্কার করার জন্য কাছে একটি নরম কাপড় রাখুন। কীভাবে বানাবেন? প্রথমে একটি পাত্রে ময়দা, হলুদ গুঁড়ো ও চিনি গুঁড়ো মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে মেখে এমন মণ্ড তৈরি করুন, যা নরম কিন্তু যথেষ্ট শক্ত থাকবে। এরপর সেটিকে কয়েকটি ভাগে ভাগ করে বড় অংশ দিয়ে গণেশের শরীর ও মাথা তৈরি করুন। ছোট অংশ দিয়ে শুঁড়, কান, হাত ও পা বানিয়ে মূল কাঠামোর সঙ্গে জুড়ে দিন। শুঁড় সামান্য বাঁকিয়ে দিলে দেখতে আরও সুন্দর লাগবে। পরের ধাপে, সবকিছু জোড়া হয়ে গেলে ভোঁতা কোনও কাঠি দিয়ে চোখ, কান বা পোশাকের নকশা ফুটিয়ে তুলুন। মূর্তি তৈরি হয়ে গেলে বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে ধীরে ধীরে শুকিয়ে নিন। তারপর সাজানোর সময় ফুল, পাতা বা অন্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন।[TECHTARANGA-POST:12373]উৎসব শেষে মূর্তিটি বালতি বা বড় পাত্রের জলে বিসর্জন দেওয়া যায়, তবে তার সঙ্গে যেন প্লাস্টিক, কৃত্রিম আঠা বা অন্য কোনও অ-বিয়োজ্য উপকরণ না থাকে।

বাজারের মূর্তি নয়, ময়দা-হলুদেই বানান গণেশ! কীভাবে তৈরি করবেন পরিবেশবান্ধব সিদ্ধিদাতা?