Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Sonia Gandhi: ৭৯ বছরে এসে চমক! জেন-জির সোশ্যাল হাতিয়ার ইনস্টাগ্রামে পা রেখেই আত্মজীবনীর ঝলক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬
Sonia Gandhi: ৭৯ বছরে এসে চমক! জেন-জির সোশ্যাল হাতিয়ার ইনস্টাগ্রামে পা রেখেই আত্মজীবনীর ঝলক প্রকাশ
ইনস্টায় আত্মপ্রকাশের পর আপ্লুত সনিয়া। ছবি: ইনস্টাগ্রাম

নয়াদিল্লি: রাজনীতির প্রচলিত বৃত্ত থেকে বেরিয়ে নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে বয়সকে বুড়ো আঙুল দেখালেন সনিয়া গাঁধী। ৭৯ বছর বয়সে এসে সবাইকে কার্যত চমকে দিয়ে জেন-জির সবচেয়ে বড় সোশ্যাল হাতিয়ার ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী। বৃহস্পতিবার সকালেই ইনস্টাগ্রামে প্রথম ভিডিও পোস্ট করে নিজের বহুল প্রতীক্ষিত ও চর্চিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর প্রথম ঝলক অনুরাগীদের সামনে আনলেন তিনি। অ্যাকাউন্ট খোলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর অনুগামী সংখ্যা সাড়ে ষোলো হাজার ছাড়িয়ে গেছে। নতুন এই ডিজিটাল ঠিকানায় সনিয়া আপাতত কেবল রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী বঢরা এবং কংগ্রেসের অফিশিয়াল পেজটিকে অনুসরণ করছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে দেখা গিয়েছে, পার্সেল খুলে অত্যন্ত যত্নে ৫৪৪ পাতার নিজের আত্মজীবনীর ৫৪৪ পাতার বইটির কভার উন্মোচন করছেন সনিয়া। বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে তিনি যখন রাহুল ও প্রিয়ঙ্কার শৈশবের একগুচ্ছ বিরল ছবির কোলাজে এসে পৌঁছান, তখন পাশে বসা কন্যা প্রিয়ঙ্কাকে উৎসাহের সুরে বলতে শোনা যায়, “প্রিয়ঙ্কা, দেখ কত ছবি এখানে!” 

এরপর দু'জনে মিলে মিষ্টিমুখ করেন। ভিডিওর ক্যাপশনে সনিয়া লিখেছেন, “আমি কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর প্রথম ঝলক আপনাদের দেখাচ্ছি। এটা ভালবাসা, কর্তব্য এবং হারানোর গল্প।” 

আগামী ১০ নভেম্বর বিশ্বজুড়ে প্রকাশিত হতে চলা এই বইটিতে তাঁর ইতালি শৈশব, রাজীব গাঁধীর সঙ্গে প্রেম, ইন্দিরা ও রাজীবের মর্মান্তিক মৃত্যু এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ ত্যাগের নেপথ্য কাহিনীর মতো স্পর্শকাতর অধ্যায় উঠে আসবে বলেই রাজনৈতিক মহলের অনুমান।

উল্লেখ্য, এই বইটির প্রকাশ নিয়ে কম জলঘোলা হয়নি। মার্কিন প্রকাশনা সংস্থা ‘পেঙ্গুইন র‍্যান্ডম হাউস’-এর আন্তর্জাতিক শাখা বইটি প্রকাশের কথা থাকলেও, গত অগস্টে তাদের ভারতীয় শাখা ‘পেঙ্গুইন ইন্ডিয়া’ কিছু এডিটোরিয়াল পরিবর্তন নিয়ে মতবিরোধের জেরে সরে দাঁড়ায়। 

সে সময় কংগ্রেসের তরফে একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে তোপ দাগা হয়। যদিও সমস্ত চাপ উড়িয়ে শেষ পর্যন্ত ভারতের বাজারে বইটির স্বত্ব পায় ‘হার্পার কলিন্স’। এত সব বিতর্কের পর অবশেষে ইনস্টাগ্রামের হাত ধরেই নিজের আত্মজীবনীর আত্মপ্রকাশ ঘটালেন সনিয়া। রাজনীতির ময়দানে প্রবীণ নেত্রীর এই আধুনিক প্রজন্মমুখী পদক্ষেপকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

বিষয় : #SoniaGandhi #InstagramDebut #BelongingAJourneyOfLove #Congress #NewDelhi #PoliticalNews #HarperCollins #ViralNews #HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


Sonia Gandhi: ৭৯ বছরে এসে চমক! জেন-জির সোশ্যাল হাতিয়ার ইনস্টাগ্রামে পা রেখেই আত্মজীবনীর ঝলক প্রকাশ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
নয়াদিল্লি: রাজনীতির প্রচলিত বৃত্ত থেকে বেরিয়ে নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে বয়সকে বুড়ো আঙুল দেখালেন সনিয়া গাঁধী। ৭৯ বছর বয়সে এসে সবাইকে কার্যত চমকে দিয়ে জেন-জির সবচেয়ে বড় সোশ্যাল হাতিয়ার ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী। বৃহস্পতিবার সকালেই ইনস্টাগ্রামে প্রথম ভিডিও পোস্ট করে নিজের বহুল প্রতীক্ষিত ও চর্চিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর প্রথম ঝলক অনুরাগীদের সামনে আনলেন তিনি। অ্যাকাউন্ট খোলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর অনুগামী সংখ্যা সাড়ে ষোলো হাজার ছাড়িয়ে গেছে। নতুন এই ডিজিটাল ঠিকানায় সনিয়া আপাতত কেবল রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী বঢরা এবং কংগ্রেসের অফিশিয়াল পেজটিকে অনুসরণ করছেন।ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে দেখা গিয়েছে, পার্সেল খুলে অত্যন্ত যত্নে ৫৪৪ পাতার নিজের আত্মজীবনীর ৫৪৪ পাতার বইটির কভার উন্মোচন করছেন সনিয়া। বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে তিনি যখন রাহুল ও প্রিয়ঙ্কার শৈশবের একগুচ্ছ বিরল ছবির কোলাজে এসে পৌঁছান, তখন পাশে বসা কন্যা প্রিয়ঙ্কাকে উৎসাহের সুরে বলতে শোনা যায়, “প্রিয়ঙ্কা, দেখ কত ছবি এখানে!” এরপর দু'জনে মিলে মিষ্টিমুখ করেন। ভিডিওর ক্যাপশনে সনিয়া লিখেছেন, “আমি কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর প্রথম ঝলক আপনাদের দেখাচ্ছি। এটা ভালবাসা, কর্তব্য এবং হারানোর গল্প।” আগামী ১০ নভেম্বর বিশ্বজুড়ে প্রকাশিত হতে চলা এই বইটিতে তাঁর ইতালি শৈশব, রাজীব গাঁধীর সঙ্গে প্রেম, ইন্দিরা ও রাজীবের মর্মান্তিক মৃত্যু এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ ত্যাগের নেপথ্য কাহিনীর মতো স্পর্শকাতর অধ্যায় উঠে আসবে বলেই রাজনৈতিক মহলের অনুমান।উল্লেখ্য, এই বইটির প্রকাশ নিয়ে কম জলঘোলা হয়নি। মার্কিন প্রকাশনা সংস্থা ‘পেঙ্গুইন র‍্যান্ডম হাউস’-এর আন্তর্জাতিক শাখা বইটি প্রকাশের কথা থাকলেও, গত অগস্টে তাদের ভারতীয় শাখা ‘পেঙ্গুইন ইন্ডিয়া’ কিছু এডিটোরিয়াল পরিবর্তন নিয়ে মতবিরোধের জেরে সরে দাঁড়ায়। সে সময় কংগ্রেসের তরফে একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে তোপ দাগা হয়। যদিও সমস্ত চাপ উড়িয়ে শেষ পর্যন্ত ভারতের বাজারে বইটির স্বত্ব পায় ‘হার্পার কলিন্স’। এত সব বিতর্কের পর অবশেষে ইনস্টাগ্রামের হাত ধরেই নিজের আত্মজীবনীর আত্মপ্রকাশ ঘটালেন সনিয়া। রাজনীতির ময়দানে প্রবীণ নেত্রীর এই আধুনিক প্রজন্মমুখী পদক্ষেপকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত