Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Parineeti Chopra: পরিণীতির নতুন সফরে সঙ্গী নীরও! বর্ষপূর্তির আগেই অভিনয় দুনিয়ায় পা একরত্তির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬
 Parineeti Chopra: পরিণীতির নতুন সফরে সঙ্গী নীরও! বর্ষপূর্তির আগেই অভিনয় দুনিয়ায় পা একরত্তির
ছবি সংগৃহীত

অভিনয়ের দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পরিণীতি চোপড়া। নেটফ্লিক্স-এর আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর হাত ধরে ওটিটিতে পা রাখছেন অভিনেত্রী। তবে এই প্রজেক্ট পরিণীতির কাছে শুধুমাত্র OTT ডেবিউয়ের জন্য নয়, আরও একটি বিশেষ কারণে মনে রাখার মতো। কারণ এই সিরিজের শুটিংয়ের সময়ই জীবনে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছিল অভিনেত্রীর। 


সিরিজের শুটিং শুরু হয়ে যাওয়ার পর জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। সেই সময় বিষয়টি প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তাঁর বক্তব্য, ব্যক্তিগত জীবনকে পেশার সঙ্গে মিশিয়ে ফেলতে চাননি। কিন্তু শুটিং চলছিল এমন সব দুর্গম পাহাড়ি জায়গায়, যেখানে নিয়মিত যাতায়াত করাটাই ছিল বেশ কঠিন। তখনই নির্মাতাদের নিজের পরিস্থিতির কথা জানান পরিণীতি। এরপর অভিনেত্রীর সুবিধার কথা মাথায় রেখে শুটিংয়ের বেশ কিছু পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। সেটের কাছেই পরিণীতির থাকার ব্যবস্থা করে দেয় টিম। এতে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ধকল এড়িয়ে শুটিংয়ের পর পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পান অভিনেত্রী। শুধু যাতায়াত বা থাকার ব্যবস্থাতেই বদল নয়। গল্পের মূল সুর এবং সৃজনশীলতা বজায় রেখেই অ্যাকশন দৃশ্যগুলিতেও প্রয়োজনমতো পরিবর্তন আনা হয়েছিল। গোটা টিম যে ভাবে তাঁর পাশে থেকেছে, তাতেও আপ্লুত পরিণীতি। অভিনেত্রীর কথায়, প্রত্যেকেই তাঁকে বাড়তি যত্নে আগলে রেখেছিলেন।


তবে এই গল্পে আরও একজনের উপস্থিতি রয়েছে, যাঁর কথা ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নিজেই প্রকাশ্যে আনলেন পরিণীতি। গর্ভাবস্থায় শুটিং চলার অর্থ, সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর সন্তানও। রাঘব-পরিণীতির ছেলে নীরের বয়স এখন প্রায় দশ মাস। এক বছর পূর্ণ হওয়ার আগেই মায়ের সঙ্গে ওটিটির দুনিয়ায় তারও যেন ‘হাতেখড়ি’ হয়ে গেল। আবেগঘন কণ্ঠে পরিণীতি জানান, “শক: ট্রাস্ট নো ওয়ান শুধু আমার নয়, ছেলে নীরেরও একপ্রকার অভিনয়ে হাতেখড়ি। তাই এই সিরিজটি আমার কাছে সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হিসেবে আমার মনে চিরদিন রয়ে যাবে।”

বিষয় : Entertainment Bollywood Parineeti Chopra

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


Parineeti Chopra: পরিণীতির নতুন সফরে সঙ্গী নীরও! বর্ষপূর্তির আগেই অভিনয় দুনিয়ায় পা একরত্তির

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
অভিনয়ের দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পরিণীতি চোপড়া। নেটফ্লিক্স-এর আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর হাত ধরে ওটিটিতে পা রাখছেন অভিনেত্রী। তবে এই প্রজেক্ট পরিণীতির কাছে শুধুমাত্র OTT ডেবিউয়ের জন্য নয়, আরও একটি বিশেষ কারণে মনে রাখার মতো। কারণ এই সিরিজের শুটিংয়ের সময়ই জীবনে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছিল অভিনেত্রীর। সিরিজের শুটিং শুরু হয়ে যাওয়ার পর জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। সেই সময় বিষয়টি প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তাঁর বক্তব্য, ব্যক্তিগত জীবনকে পেশার সঙ্গে মিশিয়ে ফেলতে চাননি। কিন্তু শুটিং চলছিল এমন সব দুর্গম পাহাড়ি জায়গায়, যেখানে নিয়মিত যাতায়াত করাটাই ছিল বেশ কঠিন। তখনই নির্মাতাদের নিজের পরিস্থিতির কথা জানান পরিণীতি। এরপর অভিনেত্রীর সুবিধার কথা মাথায় রেখে শুটিংয়ের বেশ কিছু পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। সেটের কাছেই পরিণীতির থাকার ব্যবস্থা করে দেয় টিম। এতে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ধকল এড়িয়ে শুটিংয়ের পর পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পান অভিনেত্রী। শুধু যাতায়াত বা থাকার ব্যবস্থাতেই বদল নয়। গল্পের মূল সুর এবং সৃজনশীলতা বজায় রেখেই অ্যাকশন দৃশ্যগুলিতেও প্রয়োজনমতো পরিবর্তন আনা হয়েছিল। গোটা টিম যে ভাবে তাঁর পাশে থেকেছে, তাতেও আপ্লুত পরিণীতি। অভিনেত্রীর কথায়, প্রত্যেকেই তাঁকে বাড়তি যত্নে আগলে রেখেছিলেন।তবে এই গল্পে আরও একজনের উপস্থিতি রয়েছে, যাঁর কথা ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নিজেই প্রকাশ্যে আনলেন পরিণীতি। গর্ভাবস্থায় শুটিং চলার অর্থ, সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর সন্তানও। রাঘব-পরিণীতির ছেলে নীরের বয়স এখন প্রায় দশ মাস। এক বছর পূর্ণ হওয়ার আগেই মায়ের সঙ্গে ওটিটির দুনিয়ায় তারও যেন ‘হাতেখড়ি’ হয়ে গেল। আবেগঘন কণ্ঠে পরিণীতি জানান, “শক: ট্রাস্ট নো ওয়ান শুধু আমার নয়, ছেলে নীরেরও একপ্রকার অভিনয়ে হাতেখড়ি। তাই এই সিরিজটি আমার কাছে সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হিসেবে আমার মনে চিরদিন রয়ে যাবে।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত