Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Mirzapur The Movie: ‘মির্জাপুর: দ্য মুভি’-তে মহারানা প্রতাপকে ঘিরে বিতর্ক! আপত্তি জানিয়ে এবার সেন্সর বোর্ডে বিজেপি নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬
Mirzapur The Movie: ‘মির্জাপুর: দ্য মুভি’-তে মহারানা প্রতাপকে ঘিরে বিতর্ক! আপত্তি জানিয়ে এবার সেন্সর বোর্ডে বিজেপি নেতা
ছবি সংগৃহীত

ওটিটির পর এবার বড় পর্দায় এসেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। ৪ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। কালীন ভাইয়া, মুন্না ত্রিপাঠী এবং গুড্ডু-বাবলু পণ্ডিতকে ঘিরে ক্ষমতার লড়াইয়ের গল্প ইতিমধ্যেই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তবে প্রশংসার পাশাপাশি এবার ছবিকে ঘিরে বিতর্কও শুরু হয়েছে।


অভিযোগের কেন্দ্রে রয়েছে ছবির ‘শূরবীর’ গান। মহারানা প্রতাপকে শ্রদ্ধা জানিয়ে তৈরি কড়া হয়েছিল  এই গানটি। আর সেটাই সিনেমার অপরাধ ও হিংসার দৃশ্যে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এই ব্যবহারের বিরুদ্ধে এবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) দ্বারস্থ হয়েছেন রাজস্থানের বিজেপি নেতা তথা প্রাক্তন বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর। রাঠোরের বক্তব্য, মহারানা প্রতাপ শুধু মেওয়াড় বা রাজস্থানের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র নন। তিনি গোটা দেশের সাহস, আত্মত্যাগ ও আত্মসম্মানের প্রতীক। সেই ব্যক্তিত্বকে উৎসর্গ করা একটি গান যদি গ্যাংস্টার-নির্ভর ক্রাইম ড্রামার হিংসাত্মক দৃশ্যে ব্যবহার করা হয়, তা হলে রাজপুত সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে বলেই তাঁর দাবি।


সেন্সর বোর্ডকে লেখা চিঠিতে গায়ক রেপিয়া বালামের আপত্তির কথাও উল্লেখ করেছেন রাঠোর। তাঁর দাবি, মহারানা প্রতাপের প্রতি শ্রদ্ধা জানাতেই গানটি তৈরি করা হয়েছিল। সিনেমায় ব্যবহারের আগে নির্মাতারা তাঁর কাছ থেকে অনুমতি নেননি। এই পরিস্থিতিতে গানটির ব্যবহার নিয়ে পদক্ষেপ করার পাশাপাশি ‘শূরবীর’কে সিনেমা থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন রাজেন্দ্র রাঠোর।

বিষয় : Mirzapur The Movie Maharana Pratap CBFC Bollywood Controversy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


Mirzapur The Movie: ‘মির্জাপুর: দ্য মুভি’-তে মহারানা প্রতাপকে ঘিরে বিতর্ক! আপত্তি জানিয়ে এবার সেন্সর বোর্ডে বিজেপি নেতা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ওটিটির পর এবার বড় পর্দায় এসেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। ৪ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। কালীন ভাইয়া, মুন্না ত্রিপাঠী এবং গুড্ডু-বাবলু পণ্ডিতকে ঘিরে ক্ষমতার লড়াইয়ের গল্প ইতিমধ্যেই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তবে প্রশংসার পাশাপাশি এবার ছবিকে ঘিরে বিতর্কও শুরু হয়েছে।অভিযোগের কেন্দ্রে রয়েছে ছবির ‘শূরবীর’ গান। মহারানা প্রতাপকে শ্রদ্ধা জানিয়ে তৈরি কড়া হয়েছিল  এই গানটি। আর সেটাই সিনেমার অপরাধ ও হিংসার দৃশ্যে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এই ব্যবহারের বিরুদ্ধে এবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) দ্বারস্থ হয়েছেন রাজস্থানের বিজেপি নেতা তথা প্রাক্তন বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর। রাঠোরের বক্তব্য, মহারানা প্রতাপ শুধু মেওয়াড় বা রাজস্থানের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র নন। তিনি গোটা দেশের সাহস, আত্মত্যাগ ও আত্মসম্মানের প্রতীক। সেই ব্যক্তিত্বকে উৎসর্গ করা একটি গান যদি গ্যাংস্টার-নির্ভর ক্রাইম ড্রামার হিংসাত্মক দৃশ্যে ব্যবহার করা হয়, তা হলে রাজপুত সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে বলেই তাঁর দাবি।সেন্সর বোর্ডকে লেখা চিঠিতে গায়ক রেপিয়া বালামের আপত্তির কথাও উল্লেখ করেছেন রাঠোর। তাঁর দাবি, মহারানা প্রতাপের প্রতি শ্রদ্ধা জানাতেই গানটি তৈরি করা হয়েছিল। সিনেমায় ব্যবহারের আগে নির্মাতারা তাঁর কাছ থেকে অনুমতি নেননি। এই পরিস্থিতিতে গানটির ব্যবহার নিয়ে পদক্ষেপ করার পাশাপাশি ‘শূরবীর’কে সিনেমা থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন রাজেন্দ্র রাঠোর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত