Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Mimi Chakraborty: এবার কি সত্যিই ছাদনাতলায় মিমি? ডিসেম্বরের বিয়ের গুঞ্জনের নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬
Mimi Chakraborty: এবার কি সত্যিই ছাদনাতলায় মিমি? ডিসেম্বরের বিয়ের গুঞ্জনের নেপথ্যে কী?
ছবি সংগৃহীত

টলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন! এবার সেই তালিকায় নাম জড়াল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। সকলের মনেই এতদিন প্রশ্নটা ছিল, কবে বিয়ে করবেন মিমি? সূত্রের দাবি সত্যি হলে, আগামী ডিসেম্বরেই নাকি সাতপাকে বাঁধা পড়তে পারেন অভিনেত্রী। বিয়ের জায়গা হিসেবে উঠে আসছে কালিম্পংয়ের নাম। তবে গোটা বিষয়টিই এখনও জল্পনার স্তরে। যদিও এখনও পর্যন্ত মিমির তরফে এই খবরের কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 


কিন্তু পাত্র কে? সবচেয়ে বেশি কৌতূহল তো তাঁকে ঘিরেই। শোনা যাচ্ছে, মিমির হবু জীবনসঙ্গী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তিনি নৌসেনায় কর্মরত, নাম সিদ্ধার্থ। যদিও এই পরিচয় অভিনেত্রীর পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। মিমির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ নতুন নয়। কাজের বাইরে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব বেশি আলোচনা করেন না অভিনেত্রী। সম্প্রতি বিয়ে সংক্রান্ত এক প্রশ্নে মিমির দেওয়া উত্তরই নতুন করে নজর কেড়েছে। টলিপাড়ার সূত্রের দাবি, নিমন্ত্রণপত্র দেওয়ার কাজও নাকি শুরু হয়ে গিয়েছে।


জলপাইগুড়ির মেয়ে মিমি। বিনোদন জগতে মডেলিং দিয়ে তাঁর পথচলা শুরু। এরপর ‘গানের ওপারে’-র পুপু চরিত্র তাঁকে ঘরে ঘরে পরিচিত করে। ‘বাপি বাড়ি যা’, ‘বোঝে না সে বোঝে না’-সহ একাধিক ছবিতে অভিনয় করে টলিউডে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন মিমি। যাদবপুর থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদও হন। বর্তমানে অবশ্য তাঁর মূল ব্যস্ততা অভিনয়কে ঘিরেই। পুজোয় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি নতুন একটি ছবির কাজও শুরু করার কথা রয়েছে তাঁর।

বিষয় : Tollywood Entertainment Mimi Chakraborty

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


Mimi Chakraborty: এবার কি সত্যিই ছাদনাতলায় মিমি? ডিসেম্বরের বিয়ের গুঞ্জনের নেপথ্যে কী?

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
টলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন! এবার সেই তালিকায় নাম জড়াল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। সকলের মনেই এতদিন প্রশ্নটা ছিল, কবে বিয়ে করবেন মিমি? সূত্রের দাবি সত্যি হলে, আগামী ডিসেম্বরেই নাকি সাতপাকে বাঁধা পড়তে পারেন অভিনেত্রী। বিয়ের জায়গা হিসেবে উঠে আসছে কালিম্পংয়ের নাম। তবে গোটা বিষয়টিই এখনও জল্পনার স্তরে। যদিও এখনও পর্যন্ত মিমির তরফে এই খবরের কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু পাত্র কে? সবচেয়ে বেশি কৌতূহল তো তাঁকে ঘিরেই। শোনা যাচ্ছে, মিমির হবু জীবনসঙ্গী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তিনি নৌসেনায় কর্মরত, নাম সিদ্ধার্থ। যদিও এই পরিচয় অভিনেত্রীর পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। মিমির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ নতুন নয়। কাজের বাইরে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব বেশি আলোচনা করেন না অভিনেত্রী। সম্প্রতি বিয়ে সংক্রান্ত এক প্রশ্নে মিমির দেওয়া উত্তরই নতুন করে নজর কেড়েছে। টলিপাড়ার সূত্রের দাবি, নিমন্ত্রণপত্র দেওয়ার কাজও নাকি শুরু হয়ে গিয়েছে।জলপাইগুড়ির মেয়ে মিমি। বিনোদন জগতে মডেলিং দিয়ে তাঁর পথচলা শুরু। এরপর ‘গানের ওপারে’-র পুপু চরিত্র তাঁকে ঘরে ঘরে পরিচিত করে। ‘বাপি বাড়ি যা’, ‘বোঝে না সে বোঝে না’-সহ একাধিক ছবিতে অভিনয় করে টলিউডে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন মিমি। যাদবপুর থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদও হন। বর্তমানে অবশ্য তাঁর মূল ব্যস্ততা অভিনয়কে ঘিরেই। পুজোয় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি নতুন একটি ছবির কাজও শুরু করার কথা রয়েছে তাঁর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত