Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টাইম মেশিন নয়, চ্যাটজিপিটি ফিরিয়ে দেবে আশির লুক! নিজের ছবিতে করুন রেট্রো ম্যাজিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
টাইম মেশিন নয়, চ্যাটজিপিটি ফিরিয়ে দেবে আশির লুক! নিজের ছবিতে করুন রেট্রো ম্যাজিক
ছবি সংগৃহীত

আশির দশকের ফ্যাশন, চুলের স্টাইল আর ছবির সেই পুরনো দিনের আবহ সবটাই যদি ফিরে আসে আপনার ছবিতে? টাইম মেশিনে চেপে অতীতে যাওয়া সম্ভব না হলেও, ChatGPT-র সাহায্যে নিজের বর্তমান ছবিতেই তৈরি করে নিতে পারেন সেই সময়ের লুক। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এমন রেট্রো ছবির ট্রেন্ড বেশ নজর কাড়ছে।


কীভাবে করবেন ভাবছেন? প্রথমে ChatGPT-তে নিজের পছন্দের ছবিটি আপলোড করুন। তারপর ছবিটিকে আশির দশকের ফ্যাশন ও ফটোগ্রাফির স্টাইলে বদলে দেওয়ার নির্দেশ দিন। চাইলে পোশাক, চুলের ধরন, ছবির কালার টোন বা সেই সময়ের নির্দিষ্ট কোনও স্টাইলও বলে দিতে পারেন। আরও নির্দিষ্ট ফল চাইলে আশির দশকের কোনও সিনেমা বা জনপ্রিয় ভিজ্যুয়াল স্টাইলকে রেফারেন্স হিসেবেও উল্লেখ করা যায়। তবে একটি বিষয় অবশ্যই লিখে দিন - মুখের গঠন, পরিচয় যেন বদলানো না হয়। প্রথমবারের দেওয়া ছবি পছন্দ না হলে কোন জায়গাটা বদলাতে চান, সেটাও আলাদা করে বলে আবার এডিট করিয়ে নিতে পারেন। 


শুধু রেট্রো ছবি বানানোতেই ChatGPT-র ব্যবহার থেমে নেই। কোনও কঠিন বিষয় সহজ করে বুঝতে, তথ্য গুছিয়ে নিতে, গবেষণার কাজে সাহায্য করতে কিংবা বিভিন্ন তথ্যের মধ্যে তুলনা করতে ব্যবহার করা যায় এই AI টুল। প্রয়োজন হলে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন উৎসের তথ্য নিয়েও কাজ করা সম্ভব। পড়াশোনা থেকে প্রযুক্তি, লেখালিখি, বিশ্লেষণ বিভিন্ন ধরনের কাজেই ChatGPT-কে কাজে লাগানো যায়। 

বিষয় : chatgpt AI

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬


টাইম মেশিন নয়, চ্যাটজিপিটি ফিরিয়ে দেবে আশির লুক! নিজের ছবিতে করুন রেট্রো ম্যাজিক

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আশির দশকের ফ্যাশন, চুলের স্টাইল আর ছবির সেই পুরনো দিনের আবহ সবটাই যদি ফিরে আসে আপনার ছবিতে? টাইম মেশিনে চেপে অতীতে যাওয়া সম্ভব না হলেও, ChatGPT-র সাহায্যে নিজের বর্তমান ছবিতেই তৈরি করে নিতে পারেন সেই সময়ের লুক। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এমন রেট্রো ছবির ট্রেন্ড বেশ নজর কাড়ছে।কীভাবে করবেন ভাবছেন? প্রথমে ChatGPT-তে নিজের পছন্দের ছবিটি আপলোড করুন। তারপর ছবিটিকে আশির দশকের ফ্যাশন ও ফটোগ্রাফির স্টাইলে বদলে দেওয়ার নির্দেশ দিন। চাইলে পোশাক, চুলের ধরন, ছবির কালার টোন বা সেই সময়ের নির্দিষ্ট কোনও স্টাইলও বলে দিতে পারেন। আরও নির্দিষ্ট ফল চাইলে আশির দশকের কোনও সিনেমা বা জনপ্রিয় ভিজ্যুয়াল স্টাইলকে রেফারেন্স হিসেবেও উল্লেখ করা যায়। তবে একটি বিষয় অবশ্যই লিখে দিন - মুখের গঠন, পরিচয় যেন বদলানো না হয়। প্রথমবারের দেওয়া ছবি পছন্দ না হলে কোন জায়গাটা বদলাতে চান, সেটাও আলাদা করে বলে আবার এডিট করিয়ে নিতে পারেন। শুধু রেট্রো ছবি বানানোতেই ChatGPT-র ব্যবহার থেমে নেই। কোনও কঠিন বিষয় সহজ করে বুঝতে, তথ্য গুছিয়ে নিতে, গবেষণার কাজে সাহায্য করতে কিংবা বিভিন্ন তথ্যের মধ্যে তুলনা করতে ব্যবহার করা যায় এই AI টুল। প্রয়োজন হলে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন উৎসের তথ্য নিয়েও কাজ করা সম্ভব। পড়াশোনা থেকে প্রযুক্তি, লেখালিখি, বিশ্লেষণ বিভিন্ন ধরনের কাজেই ChatGPT-কে কাজে লাগানো যায়। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত