Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্ক্রিন ফ্রিজ? ফোন খারাপ নয়, হতে পারে সাইবার ফাঁদ! বাঁচতে মাথায় রাখুন ৫ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্ক্রিন ফ্রিজ? ফোন খারাপ নয়, হতে পারে সাইবার ফাঁদ! বাঁচতে মাথায় রাখুন ৫ সতর্কতা
ছবি সংগৃহীত

ফোনে হঠাৎ কিছুই কাজ করছে না? স্ক্রিনে হাত দিলেও কিছু করা যাচ্ছে না? এমন পরিস্থিতিতে প্রথমেই ফোন খারাপ হয়েছে বলে ধরে নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে এই ধরনের সমস্যাকে ঘিরেও তৈরি হয়েছে নতুন সাইবার প্রতারণার কৌশল। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার বা অনলাইন লেনদেনের সময় আচমকা স্ক্রিন আটকে গেলে একটু বেশি সতর্ক হওয়া দরকার।


প্রতারকদের কৌশলটা শুরু হতে পারে একেবারে সাধারণ একটি ক্লিক থেকেই। কোনও বিজ্ঞাপন, লিঙ্ক বা সন্দেহজনক ওয়েব পেজে ঢোকার পর ফোনে অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। ব্যবহারকারী তখন সমস্যার কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। আর সেই বিভ্রান্তির মধ্যেই প্রতারকরা তৈরি করে পরের ফাঁদ। কখনও স্ক্রিনে এমন বার্তা দেখানো হতে পারে যাতে মনে হয় ফোনে বড় কোনও প্রযুক্তিগত সমস্যা  হয়েছে। আবার কোনও কোনও ক্ষেত্রে ফোন করে নিজেদের গ্রাহক পরিষেবর লোক বলে পরিচয় দিতে পারে প্রতারকরা। তারপর সমস্যার সমাধানের নামে একটি অ্যাপ বা APK ফাইল ইনস্টল করতে বলা হয়। আসল বিপদ শুরু হয় সেই অ্যাপকে প্রয়োজনের তুলনায় বেশি অনুমতি দিয়ে ফেললে। আপনি ফোনে যে কাজটি করছেন, সেটিও অন্য প্রান্তে বসে কেউ দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এখানেই আসে UPI-র মতো ডিজিটাল পেমেন্টের ঝুঁকি। ব্যবহারকারী যদি বুঝতেই না পারেন যে তাঁর ফোনে অন্য কারও নজরদারি চলছে, তা হলে পিন, ওটিপি বা লেনদেনের তথ্য দেওয়ার সময়ও তিনি অসতর্ক হয়ে পড়তে পারেন। সেই তথ্য ব্যবহার করেই পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট থেকে টাকা হাতানোর চেষ্টা করতে পারে প্রতারকরা।


তাই হঠাৎ ফোনের স্ক্রিন আটকে গেলে সমস্যার সমাধান করতে প্রথম কাজ হবে পরিস্থিতি যাচাই করা। কোনও অচেনা নম্বর থেকে ‘ফোন ঠিক করে দেওয়ার’ নামে যোগাযোগ করা হলে বিশেষভাবে সাবধান হতে হবে। ফোন ঠিক করার জন্য কেউ APK ডাউনলোড করতে বললে সেটি কোনও ভাবেই ইনস্টল করা উচিত নয়। আর ফোনের সঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা যুক্ত থাকলে সতর্কতা আরও বাড়াতে হবে। সন্দেহ হচ্ছে কোনও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গিয়েছে? সে ক্ষেত্রে নিরাপদ অন্য একটি ডিভাইস ব্যবহার করে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় পিন, পাসওয়ার্ড সহ  অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত তথ্য বদলে ফেলুন। 

বিষয় : Mobile Phone Cyber Fraud

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬


স্ক্রিন ফ্রিজ? ফোন খারাপ নয়, হতে পারে সাইবার ফাঁদ! বাঁচতে মাথায় রাখুন ৫ সতর্কতা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ফোনে হঠাৎ কিছুই কাজ করছে না? স্ক্রিনে হাত দিলেও কিছু করা যাচ্ছে না? এমন পরিস্থিতিতে প্রথমেই ফোন খারাপ হয়েছে বলে ধরে নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে এই ধরনের সমস্যাকে ঘিরেও তৈরি হয়েছে নতুন সাইবার প্রতারণার কৌশল। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার বা অনলাইন লেনদেনের সময় আচমকা স্ক্রিন আটকে গেলে একটু বেশি সতর্ক হওয়া দরকার।প্রতারকদের কৌশলটা শুরু হতে পারে একেবারে সাধারণ একটি ক্লিক থেকেই। কোনও বিজ্ঞাপন, লিঙ্ক বা সন্দেহজনক ওয়েব পেজে ঢোকার পর ফোনে অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। ব্যবহারকারী তখন সমস্যার কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। আর সেই বিভ্রান্তির মধ্যেই প্রতারকরা তৈরি করে পরের ফাঁদ। কখনও স্ক্রিনে এমন বার্তা দেখানো হতে পারে যাতে মনে হয় ফোনে বড় কোনও প্রযুক্তিগত সমস্যা  হয়েছে। আবার কোনও কোনও ক্ষেত্রে ফোন করে নিজেদের গ্রাহক পরিষেবর লোক বলে পরিচয় দিতে পারে প্রতারকরা। তারপর সমস্যার সমাধানের নামে একটি অ্যাপ বা APK ফাইল ইনস্টল করতে বলা হয়। আসল বিপদ শুরু হয় সেই অ্যাপকে প্রয়োজনের তুলনায় বেশি অনুমতি দিয়ে ফেললে। আপনি ফোনে যে কাজটি করছেন, সেটিও অন্য প্রান্তে বসে কেউ দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এখানেই আসে UPI-র মতো ডিজিটাল পেমেন্টের ঝুঁকি। ব্যবহারকারী যদি বুঝতেই না পারেন যে তাঁর ফোনে অন্য কারও নজরদারি চলছে, তা হলে পিন, ওটিপি বা লেনদেনের তথ্য দেওয়ার সময়ও তিনি অসতর্ক হয়ে পড়তে পারেন। সেই তথ্য ব্যবহার করেই পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট থেকে টাকা হাতানোর চেষ্টা করতে পারে প্রতারকরা।তাই হঠাৎ ফোনের স্ক্রিন আটকে গেলে সমস্যার সমাধান করতে প্রথম কাজ হবে পরিস্থিতি যাচাই করা। কোনও অচেনা নম্বর থেকে ‘ফোন ঠিক করে দেওয়ার’ নামে যোগাযোগ করা হলে বিশেষভাবে সাবধান হতে হবে। ফোন ঠিক করার জন্য কেউ APK ডাউনলোড করতে বললে সেটি কোনও ভাবেই ইনস্টল করা উচিত নয়। আর ফোনের সঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা যুক্ত থাকলে সতর্কতা আরও বাড়াতে হবে। সন্দেহ হচ্ছে কোনও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গিয়েছে? সে ক্ষেত্রে নিরাপদ অন্য একটি ডিভাইস ব্যবহার করে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় পিন, পাসওয়ার্ড সহ  অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত তথ্য বদলে ফেলুন। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত