Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Aishwarya Rai: বিতর্ক পেরিয়ে প্যারিসে ‘ঘরওয়াপসি’! ফের ব্র্যান্ডের মঞ্চে ঐশ্বর্য, নজর কাড়ল প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
Aishwarya Rai: বিতর্ক পেরিয়ে প্যারিসে ‘ঘরওয়াপসি’! ফের ব্র্যান্ডের মঞ্চে ঐশ্বর্য, নজর কাড়ল প্রত্যাবর্তন
প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্য রাই। সংগৃহীত ছবি

প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ফের নিজের উপস্থিতি জানান দিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় নিজের আভিজাত্য বজায় রেখেছেন তিনি। ল’রিয়াল প্যারিসের ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ শোয়ে কালো ভেলভেটের গাউনে হাজির হয়ে আবারও শিরোনামে এসেছেন অভিনেত্রী।


দীর্ঘ প্রায় দুই দশকের সম্পর্কের পর একসময় ঐশ্বর্যর বদলে আলিয়া ভাটকে সামনে আনা নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। অনুরাগীদের একাংশের মধ্যে ক্ষোভও দেখা যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, সংশ্লিষ্ট ব্র্যান্ডকে শেষ পর্যন্ত ঐশ্বর্যার কাট-আউট ব্যবহার করতে হয়েছিল। সেই বিতর্কের পর এবার প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ফের ব্র্যান্ডের অন্যতম মুখ হিসেবে ঐশ্বর্যাকে দেখা গেল। 


আইফেল টাওয়ারের আলোয় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তারকা। ল’রিয়াল প্যারিসের অ্যাম্বাসাডরদের মধ্যে ছিলেন ঐশ্বর্য, জেন ফন্ডা এবং কেন্ডাল জেনার। তবে অন্যতম আকর্ষণ ছিলেন সেলিন ডিওন। মঞ্চে পারফর্ম করেন তিনি। সেলিনের পারফরম্যান্সের সময় ঐশ্বর্যর উচ্ছ্বাসও ক্যামেরাবন্দি হয়েছে। পাশাপাশি মঞ্চে দু’জনকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। পরে সেলিনের গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতেও দেখা গিয়েছে ঐশ্বর্যকে। সেই মুহূর্তের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 


ঐশ্বর্য রাইয়ের পোশাক, সাজগোজও বেশ চর্চায় এসেছে। সিরিয়ান বিলাসবহুল ফ্যাশন লেবেল ইয়ারা শুমেকারের তৈরি কাস্টম পোশাক পরেছিলেন অভিনেত্রী। পোশাকটির স্টাইলিং করেন মেহিত রাই। গয়নার ক্ষেত্রেও নজর কেড়েছে ঐশ্বর্যার সাজ। মাথায় ছিল হিরে বসানো টিয়ারা, সঙ্গে হিরের আংটি। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় এসেছে তাঁর নতুন চুলের রং। 

বিষয় : Bollywood Aishwarya Rai

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


Aishwarya Rai: বিতর্ক পেরিয়ে প্যারিসে ‘ঘরওয়াপসি’! ফের ব্র্যান্ডের মঞ্চে ঐশ্বর্য, নজর কাড়ল প্রত্যাবর্তন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ফের নিজের উপস্থিতি জানান দিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় নিজের আভিজাত্য বজায় রেখেছেন তিনি। ল’রিয়াল প্যারিসের ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ শোয়ে কালো ভেলভেটের গাউনে হাজির হয়ে আবারও শিরোনামে এসেছেন অভিনেত্রী।দীর্ঘ প্রায় দুই দশকের সম্পর্কের পর একসময় ঐশ্বর্যর বদলে আলিয়া ভাটকে সামনে আনা নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। অনুরাগীদের একাংশের মধ্যে ক্ষোভও দেখা যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, সংশ্লিষ্ট ব্র্যান্ডকে শেষ পর্যন্ত ঐশ্বর্যার কাট-আউট ব্যবহার করতে হয়েছিল। সেই বিতর্কের পর এবার প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ফের ব্র্যান্ডের অন্যতম মুখ হিসেবে ঐশ্বর্যাকে দেখা গেল। আইফেল টাওয়ারের আলোয় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তারকা। ল’রিয়াল প্যারিসের অ্যাম্বাসাডরদের মধ্যে ছিলেন ঐশ্বর্য, জেন ফন্ডা এবং কেন্ডাল জেনার। তবে অন্যতম আকর্ষণ ছিলেন সেলিন ডিওন। মঞ্চে পারফর্ম করেন তিনি। সেলিনের পারফরম্যান্সের সময় ঐশ্বর্যর উচ্ছ্বাসও ক্যামেরাবন্দি হয়েছে। পাশাপাশি মঞ্চে দু’জনকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। পরে সেলিনের গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতেও দেখা গিয়েছে ঐশ্বর্যকে। সেই মুহূর্তের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঐশ্বর্য রাইয়ের পোশাক, সাজগোজও বেশ চর্চায় এসেছে। সিরিয়ান বিলাসবহুল ফ্যাশন লেবেল ইয়ারা শুমেকারের তৈরি কাস্টম পোশাক পরেছিলেন অভিনেত্রী। পোশাকটির স্টাইলিং করেন মেহিত রাই। গয়নার ক্ষেত্রেও নজর কেড়েছে ঐশ্বর্যার সাজ। মাথায় ছিল হিরে বসানো টিয়ারা, সঙ্গে হিরের আংটি। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় এসেছে তাঁর নতুন চুলের রং। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত