Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Laughtersane Niranjan Mandal: ‘মিথ্যাবাদী’ তকমা! জীতুর ঘটনায় কেন এতটা ট্রিগার হলেন ‘লাফটারসেন’ নিরঞ্জন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
 Laughtersane Niranjan Mandal: ‘মিথ্যাবাদী’ তকমা! জীতুর ঘটনায় কেন এতটা ট্রিগার হলেন ‘লাফটারসেন’ নিরঞ্জন?
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল। সংগৃহীত ছবি

বিগ বসের ঘরে কোনও টাস্ক মানেই উত্তেজনা,  প্রতিযোগিতা আর কখনও কখনও শারীরিক ধাক্কাধাক্কি। কিন্তু টাস্ক চলাকালীনই জীতু কামালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল ওরফে ‘লাফটারসেন’। টাস্কের সময় জীতুর বিরুদ্ধে গোপনাঙ্গ স্পর্শের অভিযোগ তুলে  চিৎকার-ভাঙচুর করেছিলেন। ‘দাদার দরবারে’ও বিষয়টি নিয়ে বিস্তর কথাবার্তা হয়েছে। কেউ মনে করেছেন, টাস্কের সময় অনিচ্ছাকৃত ভাবে স্পর্শ লাগতেই পারে। আবার কারও প্রশ্ন ছিল, নিরঞ্জন কি প্রয়োজনের তুলনায় বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছিলেন? এমনকী, বিষয়টি প্রচারের আলোয় থাকার কৌশল কি না, তা ঘিরেও প্রশ্ন উঠেছিল।


তবে এবার নিজের ক্ষোভের নেপথ্যের কারণ সামনে আনলেন নিরঞ্জন নিজেই। বিগ বসের ঘরে ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলছিলেন তিনি। তখনই তিনি জানান, ছোটবেলায় একাধিক বার যৌন হেনস্তার শিকার হতে হয়েছিল তাঁকে। নিরঞ্জনের কথায়,, “সবাই তো বলছে কেন আমি ওভার রিঅ্যাক্ট করলাম। আমি ছেলেবেলায় বহুবার যৌন হেনস্তার শিকার হয়েছিল। যখনই প্রতিবাদ করেছি, আমাকে মিথ্যবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছে।” 



জীতুর সঙ্গে টাস্কের ঘটনাটিও সেই পুরনো স্মৃতিকে উস্কে দিয়েছিল বলে ব্যাখ্যা করেন নিরঞ্জন। এরপরই লাফটারসেন বলেন, “সেদিন যখন আমি প্রথম বললাম, জীতুদা যদি বলত ভুল করে লেগে গিয়েছে, তাহলে হয়তো এরকমটা হতো না। কিন্তু যখনই বলল আমি মিথ্যে বলছি, তাতে আমি ট্রিগার হয়েছি। ছোটবেলার স্মৃতি ফিরে এসেছে। আমি নিজেকে আটকাতে পারনি।”

বিষয় : Niranjan Mandal Social Media Influencer

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


Laughtersane Niranjan Mandal: ‘মিথ্যাবাদী’ তকমা! জীতুর ঘটনায় কেন এতটা ট্রিগার হলেন ‘লাফটারসেন’ নিরঞ্জন?

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বিগ বসের ঘরে কোনও টাস্ক মানেই উত্তেজনা,  প্রতিযোগিতা আর কখনও কখনও শারীরিক ধাক্কাধাক্কি। কিন্তু টাস্ক চলাকালীনই জীতু কামালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল ওরফে ‘লাফটারসেন’। টাস্কের সময় জীতুর বিরুদ্ধে গোপনাঙ্গ স্পর্শের অভিযোগ তুলে  চিৎকার-ভাঙচুর করেছিলেন। ‘দাদার দরবারে’ও বিষয়টি নিয়ে বিস্তর কথাবার্তা হয়েছে। কেউ মনে করেছেন, টাস্কের সময় অনিচ্ছাকৃত ভাবে স্পর্শ লাগতেই পারে। আবার কারও প্রশ্ন ছিল, নিরঞ্জন কি প্রয়োজনের তুলনায় বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছিলেন? এমনকী, বিষয়টি প্রচারের আলোয় থাকার কৌশল কি না, তা ঘিরেও প্রশ্ন উঠেছিল।তবে এবার নিজের ক্ষোভের নেপথ্যের কারণ সামনে আনলেন নিরঞ্জন নিজেই। বিগ বসের ঘরে ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলছিলেন তিনি। তখনই তিনি জানান, ছোটবেলায় একাধিক বার যৌন হেনস্তার শিকার হতে হয়েছিল তাঁকে। নিরঞ্জনের কথায়,, “সবাই তো বলছে কেন আমি ওভার রিঅ্যাক্ট করলাম। আমি ছেলেবেলায় বহুবার যৌন হেনস্তার শিকার হয়েছিল। যখনই প্রতিবাদ করেছি, আমাকে মিথ্যবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছে।” জীতুর সঙ্গে টাস্কের ঘটনাটিও সেই পুরনো স্মৃতিকে উস্কে দিয়েছিল বলে ব্যাখ্যা করেন নিরঞ্জন। এরপরই লাফটারসেন বলেন, “সেদিন যখন আমি প্রথম বললাম, জীতুদা যদি বলত ভুল করে লেগে গিয়েছে, তাহলে হয়তো এরকমটা হতো না। কিন্তু যখনই বলল আমি মিথ্যে বলছি, তাতে আমি ট্রিগার হয়েছি। ছোটবেলার স্মৃতি ফিরে এসেছে। আমি নিজেকে আটকাতে পারনি।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত