কলকাতা: টাকা ও রেটচার্ট উদ্ধারের পর এবার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মুকুন্দপুরের অফিস থেকে মিলল পুরসভার নিয়োগ-তালিকা! সোমবারই এই কার্যালয়ে গণরোষ আছড়ে পড়ার পর বাক্স ভর্তি টাকা, কন্ডোম এবং প্রোমোটারদের থেকে তোলাবাজির রেটচার্ট উদ্ধারকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই এবার ওই একই অফিস থেকে কলকাতা পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার সুপারিশ ও তালিকা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দাবি তুলল বিজেপি। আর এই নয়া তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে—তাহলে কি রাজ্যের অন্যান্য পুরসভার মতো কলকাতা পুরসভাতেও সমান্তরালভাবে চলেছে মেগা নিয়োগ দুর্নীতি?
বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওই ওয়ার্ড অফিসটি আসলে ছিল তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ ডিলিং পয়েন্ট। সেখান থেকে উদ্ধার হওয়া বেশ কয়েকটি খামের ভেতরে কলকাতা পুরসভার বিভিন্ন পদে চাকরি দেওয়ার গোপন সুপারিশ ও তালিকা মিলেছে। বিজেপি নেতাদের অভিযোগ, এই পার্টি অফিসেই নিয়মিত গোপন বৈঠক ডেকে কলকাতা পুরসভায় কারা কাজ পাবে তার ব্লু-প্রিন্ট তৈরি হতো এবং কাউন্সিলরের নির্দেশেই বিভিন্ন বিভাগে অযোগ্যদের টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে। এই পুরো চক্রের শিকড় কতদূর তা জানতে এবার সিবিআই বা ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিস্তারিত তদন্তের দাবি তুলেছে পদ্ম শিবির।
“১০৭ বছর রেড রোডে নামাজ হয়েছে, তখন প্রশ্ন ওঠেনি” : দিলীপ ঘোষ
গুরুতর এই অভিযোগের মুখে পড়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানান যে, ওটা কলকাতা কর্পোরেশনের অফিস এবং গত ৮ জুনের পর তিনি সেখানে যাননি। সরকারি অফিসে ফাইল বা কাগজপত্র থাকা অত্যন্ত স্বাভাবিক বিষয় বলে দাবি করে চাবি তাঁর কাছে নেই বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ স্পষ্ট জানান, নতুন সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসেছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সাধারণ মানুষকে আর অত্যাচার সহ্য করতে হবে না, তৃণমূলের দুর্নীতিবাজদের বিচার হবেই। অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, তৃণমূলের নেতানেত্রীদের বিরুদ্ধে যেভাবে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতির প্রমাণ মিলছে, তা দেখে বাংলার নাগরিক হিসেবে তাঁর খারাপ লাগছে।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন