Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ত্রিপল-কয়লার পর এবার ৩০০ কোটির ‘মাটি চুরি’! অভিষেকের বিরুদ্ধে প্রমাণ-সহ থানায় বিস্ফোরক বিজেপি

ত্রিপল-কয়লার পর এবার ৩০০ কোটির ‘মাটি চুরি’! অভিষেকের বিরুদ্ধে প্রমাণ-সহ থানায় বিস্ফোরক বিজেপি
FILE IMAGE

ডায়মন্ড হারবার: কয়লা পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, এমনকি আমফানের ত্রাণ চুরির পর এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল মারাত্মক ‘মাটি চুরি’-র অভিযোগ। ক্ষমতাচ্যুত হতেই একের পর এক আইনি বিপাকে জড়ানো তৃণমূলের এই শীর্ষ নেতার বিরুদ্ধে এবার একেবারে প্রমাণ-সহ সরাসরি এফআইআর দায়ের করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। সোমবার রাতে কালীতলা আশুলিয়া থানায় দায়ের করা এই অভিযোগে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তাঁর আপ্তসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের নাম জড়ানো হয়েছে, যা ঘিরে এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে।


বিজেপি প্রার্থী তথা নেতা অভিজিৎ বিশ্বাসের অভিযোগ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে ধাপে ধাপে প্রায় ১৬৩ বিঘা জমির মাটি বেআইনিভাবে কেটে চোরাপথে বিক্রি করে দেওয়া হয়েছে। এই মেগা কেলেঙ্কারিতে আর্থিক দুর্নীতির পরিমাণ ৩০০ কোটি টাকারও বেশি। নিজের অভিযোগের সপক্ষে কালীতলা আশুলিয়া থানায় একাধিক চাঞ্চল্যকর স্যাটেলাইট ছবি জমা দিয়েছেন এই বিজেপি নেতা। ববির দাবি, সেই উপগ্রহ চিত্রগুলি খতিয়ে দেখলেই স্পষ্ট হয়ে যাবে যে ২০১৭ সাল থেকে কীভাবে ধাপে ধাপে মাফিয়া রাজ চালিয়ে বিঘার পর বিঘা জমির ভূমি রূপ বদলে দেওয়া হয়েছে এবং ২০২২-২৩ সালে এই চুরির দাপট কতটা মারাত্মক আকার ধারণ করেছিল।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র আক্রমণ শানিয়ে এদিন বিজেপি নেতা ববি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখানকার ভূমিপুত্র নন, তাই মাটির মূল্য উনি বুঝবেন না।” তিনি আরও অভিযোগ করেন যে অতীতেও এই নিয়ে সরব হওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ কোনও গুরুত্ব দেয়নি। 

“১১ ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ চলতেই থাকবে, তদন্ত এখনও চলছে” : দিলীপ ঘোষ


এভাবে মাইলের পর মাইল বেআইনিভাবে মাটি কাটার ফলে স্থানীয় পরিবেশ সম্পূর্ণ ধ্বংসের মুখে এবং সাধারণ মানুষকে আগামী দিনে মারাত্মক ভূমিক্ষয়ের মতো বিপদের মুখোমুখি হতে হবে। উল্লেখ্য, এর আগে আমফানের সময় দুর্গতদের জন্য আসা প্রায় ২৫০ কোটি টাকার ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই ববি। এবার স্যাটেলাইট ইমেজকে হাতিয়ার করে ৩০০ কোটির মাটি চুরির এই নয়া মামলা নিশ্চিতভাবেই তৃণমূল শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিল।

বিষয় : TMC WestBengalPolitics diamondharbour AbhishekBanerjee SCAMALERT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


ত্রিপল-কয়লার পর এবার ৩০০ কোটির ‘মাটি চুরি’! অভিষেকের বিরুদ্ধে প্রমাণ-সহ থানায় বিস্ফোরক বিজেপি

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image
ডায়মন্ড হারবার: কয়লা পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, এমনকি আমফানের ত্রাণ চুরির পর এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল মারাত্মক ‘মাটি চুরি’-র অভিযোগ। ক্ষমতাচ্যুত হতেই একের পর এক আইনি বিপাকে জড়ানো তৃণমূলের এই শীর্ষ নেতার বিরুদ্ধে এবার একেবারে প্রমাণ-সহ সরাসরি এফআইআর দায়ের করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস ওরফে ববি। সোমবার রাতে কালীতলা আশুলিয়া থানায় দায়ের করা এই অভিযোগে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তাঁর আপ্তসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের নাম জড়ানো হয়েছে, যা ঘিরে এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে।বিজেপি প্রার্থী তথা নেতা অভিজিৎ বিশ্বাসের অভিযোগ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে ধাপে ধাপে প্রায় ১৬৩ বিঘা জমির মাটি বেআইনিভাবে কেটে চোরাপথে বিক্রি করে দেওয়া হয়েছে। এই মেগা কেলেঙ্কারিতে আর্থিক দুর্নীতির পরিমাণ ৩০০ কোটি টাকারও বেশি। নিজের অভিযোগের সপক্ষে কালীতলা আশুলিয়া থানায় একাধিক চাঞ্চল্যকর স্যাটেলাইট ছবি জমা দিয়েছেন এই বিজেপি নেতা। ববির দাবি, সেই উপগ্রহ চিত্রগুলি খতিয়ে দেখলেই স্পষ্ট হয়ে যাবে যে ২০১৭ সাল থেকে কীভাবে ধাপে ধাপে মাফিয়া রাজ চালিয়ে বিঘার পর বিঘা জমির ভূমি রূপ বদলে দেওয়া হয়েছে এবং ২০২২-২৩ সালে এই চুরির দাপট কতটা মারাত্মক আকার ধারণ করেছিল।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র আক্রমণ শানিয়ে এদিন বিজেপি নেতা ববি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখানকার ভূমিপুত্র নন, তাই মাটির মূল্য উনি বুঝবেন না।” তিনি আরও অভিযোগ করেন যে অতীতেও এই নিয়ে সরব হওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ কোনও গুরুত্ব দেয়নি। “১১ ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ চলতেই থাকবে, তদন্ত এখনও চলছে” : দিলীপ ঘোষ এভাবে মাইলের পর মাইল বেআইনিভাবে মাটি কাটার ফলে স্থানীয় পরিবেশ সম্পূর্ণ ধ্বংসের মুখে এবং সাধারণ মানুষকে আগামী দিনে মারাত্মক ভূমিক্ষয়ের মতো বিপদের মুখোমুখি হতে হবে। উল্লেখ্য, এর আগে আমফানের সময় দুর্গতদের জন্য আসা প্রায় ২৫০ কোটি টাকার ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই ববি। এবার স্যাটেলাইট ইমেজকে হাতিয়ার করে ৩০০ কোটির মাটি চুরির এই নয়া মামলা নিশ্চিতভাবেই তৃণমূল শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার