Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিট কাণ্ডে ধোঁয়াশা! গলদ স্বীকার শিক্ষামন্ত্রীর, ‘ভিতর থেকে ফাঁস হয়নি’ পাল্টা দাবি এনটিএ প্রধানের!

নিট কাণ্ডে ধোঁয়াশা! গলদ স্বীকার শিক্ষামন্ত্রীর, ‘ভিতর থেকে ফাঁস হয়নি’ পাল্টা দাবি এনটিএ প্রধানের!
ছবি সংগৃহীত

নয়াদিল্লি: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা 'নিট' (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক চরমে। এই আবহে খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যেখানে নজরদারিতে গলদ এবং 'শিক্ষা মাফিয়া'দের কারসাজির কথা মেনে নিয়েছেন, সেখানে সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রধানের গলায়। এনটিএ মহাপরিচালকের দাবি, সংস্থার ভিতর থেকে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। দুই শীর্ষ মহলের এই পরস্পরবিরোধী বক্তব্যে নিট কেলেঙ্কারির রহস্য আরও ঘনীভূত হয়েছে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, এই বয়ান কি আসলে ভিতরের অপরাধীদের আড়াল করার কোনও অপচেষ্টা?


ইতিমধ্যেই এই প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে নেমে সিবিআই স্পষ্ট জানিয়েছে, ‘সরষের মধ্যেই ভূত’ রয়েছে। তদন্তের ভিত্তিতে এনটিএ-র সঙ্গে যুক্ত পুণের বাসিন্দা, অবসরপ্রাপ্ত অধ্যাপক পিভি কুলকর্নিকে গ্রেফতারও করা হয়েছে। তা সত্ত্বেও এনটিএ প্রধানের এমন গা-বাঁচানো দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক সম্মেলনে জানান, “রাধাকৃষ্ণণ কমিটির সুপারিশ অনুসরণ করা সত্ত্বেও কমান্ড চেনে ত্রুটি ছিল। আমরা তা স্বীকার করছি এবং এটি উন্নত করার দায়িত্ব নিচ্ছি।” সংস্থায় ভিতর থেকে কেউ জড়িত কিনা, সেই প্রশ্নে মন্ত্রী জানান, সিবিআই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছে।


এই টানাপোড়েনের মাঝেই আগামী ৩ জুন নতুন করে নিট পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা করেছে এনটিএ। কিন্তু, সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে প্রশ্ন উঠছে, বারবার কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে? নিটের মতো একটি অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতামূলক পরীক্ষা বারবার দেওয়া পরীক্ষার্থীদের জন্য চরম শারীরিক ও মানসিক হেনস্থার শামিল। প্রথম পরীক্ষা বাতিল হওয়ার ধাক্কায় ইতিমধ্যেই এক পরীক্ষার্থীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। এই চরম অব্যবস্থার প্রতিবাদে এবং কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের স্বার্থে সরব হয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি এখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে।

বিষয় : NEETUG CBIINVESTIGATION neetpaperleak ntadenials

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নিট কাণ্ডে ধোঁয়াশা! গলদ স্বীকার শিক্ষামন্ত্রীর, ‘ভিতর থেকে ফাঁস হয়নি’ পাল্টা দাবি এনটিএ প্রধানের!

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা 'নিট' (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক চরমে। এই আবহে খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যেখানে নজরদারিতে গলদ এবং 'শিক্ষা মাফিয়া'দের কারসাজির কথা মেনে নিয়েছেন, সেখানে সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রধানের গলায়। এনটিএ মহাপরিচালকের দাবি, সংস্থার ভিতর থেকে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। দুই শীর্ষ মহলের এই পরস্পরবিরোধী বক্তব্যে নিট কেলেঙ্কারির রহস্য আরও ঘনীভূত হয়েছে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, এই বয়ান কি আসলে ভিতরের অপরাধীদের আড়াল করার কোনও অপচেষ্টা?ইতিমধ্যেই এই প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে নেমে সিবিআই স্পষ্ট জানিয়েছে, ‘সরষের মধ্যেই ভূত’ রয়েছে। তদন্তের ভিত্তিতে এনটিএ-র সঙ্গে যুক্ত পুণের বাসিন্দা, অবসরপ্রাপ্ত অধ্যাপক পিভি কুলকর্নিকে গ্রেফতারও করা হয়েছে। তা সত্ত্বেও এনটিএ প্রধানের এমন গা-বাঁচানো দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক সম্মেলনে জানান, “রাধাকৃষ্ণণ কমিটির সুপারিশ অনুসরণ করা সত্ত্বেও কমান্ড চেনে ত্রুটি ছিল। আমরা তা স্বীকার করছি এবং এটি উন্নত করার দায়িত্ব নিচ্ছি।” সংস্থায় ভিতর থেকে কেউ জড়িত কিনা, সেই প্রশ্নে মন্ত্রী জানান, সিবিআই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছে।এই টানাপোড়েনের মাঝেই আগামী ৩ জুন নতুন করে নিট পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা করেছে এনটিএ। কিন্তু, সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে প্রশ্ন উঠছে, বারবার কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে? নিটের মতো একটি অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতামূলক পরীক্ষা বারবার দেওয়া পরীক্ষার্থীদের জন্য চরম শারীরিক ও মানসিক হেনস্থার শামিল। প্রথম পরীক্ষা বাতিল হওয়ার ধাক্কায় ইতিমধ্যেই এক পরীক্ষার্থীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। এই চরম অব্যবস্থার প্রতিবাদে এবং কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের স্বার্থে সরব হয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি এখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার