Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৩০ লাখে নিটের প্রশ্ন বিক্রি? গুরুগ্রামের ডাক্তারের কারসাজি ফাঁস, দেশজুড়ে গ্রেফতারি!

৩০ লাখে নিটের প্রশ্ন বিক্রি? গুরুগ্রামের ডাক্তারের কারসাজি ফাঁস, দেশজুড়ে গ্রেফতারি!
ছবি: সংগৃহীত

জয়পুর: দেশজুড়ে নিট (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। তদন্ত যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে এই চক্রের জাল কতটা গভীরে বিস্তৃত। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার এক সপ্তাহ আগেই গুরুগ্রামের এক চিকিৎসকের কাছ থেকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনেছিলেন রাজস্থানের দুই ভাই। এই ঘটনায় ইতিমধ্যেই রাজস্থান ও হরিয়ানা থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে খবর, রাজস্থানের জামওয়া রামগড়ের বাসিন্দা দুই ভাই মাঙ্গিলাল এবং দীনেশ বিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা এক এজেন্টের মাধ্যমে গুরুগ্রামের ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ধৃতদের মধ্যে একজনের ছেলে নিট পরীক্ষার্থী ছিলেন। ২৬ এপ্রিল সংগৃহীত সেই প্রশ্নপত্রটি ২৯ এপ্রিল নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে গিয়ে টাকার বিনিময়ে বিলি করা হয়। অভিযুক্ত দীনেশ আবার একটি রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত বলে জানা গিয়েছে।


তদন্তে আরও উঠে এসেছে, রাকেশকুমার মান্দাওয়ারিয়া নামে এক কাউন্সেলিং এজেন্টের হাতেও সেই প্রশ্ন পৌঁছেছিল। রাকেশ সেই প্রশ্নপত্র সীকরের বিভিন্ন কোচিং সেন্টারে বিলি করেন। এমনকী, কেরলে ডাক্তারি পড়ুয়া রাকেশের এক ঘনিষ্ঠ ব্যক্তিও এই চক্রে জড়িয়ে পড়েছেন। ওই পড়ুয়া তাঁর বাবাকে মেসেজ পাঠিয়ে হস্টেলের ছাত্রীদের মধ্যে প্রশ্ন বিলি করতে বলেন। সেই মেসেজটি উদ্ধার করেছেন তদন্তকারীরা, যেখানে লেখা ছিল — "কালকের পরীক্ষায় কী কী আসবে, এর মধ্যে সব আছে।"


এই ঘটনায় চিকিৎসকের নাম জড়িয়ে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। গুরুগ্রামের আইএমএ সভাপতি রাজেশ কাটারিয়া অবশ্য জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই। অন্যদিকে, অভিযুক্ত রাকেশকে দেহরাদূন থেকে গ্রেফতার করা হয়েছে; তাঁর বিরুদ্ধে প্রায় ৭০০ পড়ুয়ার কাছে প্রশ্ন বিক্রির অভিযোগ রয়েছে। হরিয়ানা থেকে যশ যাদব নামে আরও এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে।


গত ৩ মে অনুষ্ঠিত হওয়া নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর বড় পদক্ষেপ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বর্তমানে পরীক্ষাটি বাতিল ঘোষণা করা হয়েছে। এনটিএ জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পরবর্তী পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। এই বিশাল কেলেঙ্কারির পাণ্ডাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।

বিষয় : EDUCATIONSCAM NTA neetpapaerleak medicalexam gurugram rajasthannews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


৩০ লাখে নিটের প্রশ্ন বিক্রি? গুরুগ্রামের ডাক্তারের কারসাজি ফাঁস, দেশজুড়ে গ্রেফতারি!

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image
জয়পুর: দেশজুড়ে নিট (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। তদন্ত যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে এই চক্রের জাল কতটা গভীরে বিস্তৃত। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার এক সপ্তাহ আগেই গুরুগ্রামের এক চিকিৎসকের কাছ থেকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনেছিলেন রাজস্থানের দুই ভাই। এই ঘটনায় ইতিমধ্যেই রাজস্থান ও হরিয়ানা থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, রাজস্থানের জামওয়া রামগড়ের বাসিন্দা দুই ভাই মাঙ্গিলাল এবং দীনেশ বিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা এক এজেন্টের মাধ্যমে গুরুগ্রামের ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ধৃতদের মধ্যে একজনের ছেলে নিট পরীক্ষার্থী ছিলেন। ২৬ এপ্রিল সংগৃহীত সেই প্রশ্নপত্রটি ২৯ এপ্রিল নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে গিয়ে টাকার বিনিময়ে বিলি করা হয়। অভিযুক্ত দীনেশ আবার একটি রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত বলে জানা গিয়েছে।তদন্তে আরও উঠে এসেছে, রাকেশকুমার মান্দাওয়ারিয়া নামে এক কাউন্সেলিং এজেন্টের হাতেও সেই প্রশ্ন পৌঁছেছিল। রাকেশ সেই প্রশ্নপত্র সীকরের বিভিন্ন কোচিং সেন্টারে বিলি করেন। এমনকী, কেরলে ডাক্তারি পড়ুয়া রাকেশের এক ঘনিষ্ঠ ব্যক্তিও এই চক্রে জড়িয়ে পড়েছেন। ওই পড়ুয়া তাঁর বাবাকে মেসেজ পাঠিয়ে হস্টেলের ছাত্রীদের মধ্যে প্রশ্ন বিলি করতে বলেন। সেই মেসেজটি উদ্ধার করেছেন তদন্তকারীরা, যেখানে লেখা ছিল — "কালকের পরীক্ষায় কী কী আসবে, এর মধ্যে সব আছে।"এই ঘটনায় চিকিৎসকের নাম জড়িয়ে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। গুরুগ্রামের আইএমএ সভাপতি রাজেশ কাটারিয়া অবশ্য জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই। অন্যদিকে, অভিযুক্ত রাকেশকে দেহরাদূন থেকে গ্রেফতার করা হয়েছে; তাঁর বিরুদ্ধে প্রায় ৭০০ পড়ুয়ার কাছে প্রশ্ন বিক্রির অভিযোগ রয়েছে। হরিয়ানা থেকে যশ যাদব নামে আরও এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে।গত ৩ মে অনুষ্ঠিত হওয়া নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর বড় পদক্ষেপ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বর্তমানে পরীক্ষাটি বাতিল ঘোষণা করা হয়েছে। এনটিএ জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পরবর্তী পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। এই বিশাল কেলেঙ্কারির পাণ্ডাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার