Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আগামিকাল নবান্নে প্রথম পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, দুই পুলিশ কমিশনারের নেতৃত্বে নবান্নে কড়া নিরাপত্তাবেষ্টনী

আগামিকাল নবান্নে প্রথম পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, দুই পুলিশ কমিশনারের নেতৃত্বে নবান্নে কড়া নিরাপত্তাবেষ্টনী
ছবি: সংগৃহীত

হাওড়া: শপথ গ্রহণের পর সোমবার প্রথমবার নবান্নে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামিকাল বেলা ১২টা নাগাদ নবান্নের সভাঘরে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। নতুন মুখ্যমন্ত্রীর এই প্রথম নবান্ন সফরকে কেন্দ্র করে আজ, রবিবার দুপুর থেকেই নিরাপত্তার বজ্রআঁটুনি তৈরি করেছে হাওড়া ও কলকাতা পুলিশ।


আজ বেলা গড়াতেই নবান্নের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর হন প্রশাসনিক কর্তারা। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ব্যক্তিগতভাবে নবান্ন চত্বর পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নবান্নের প্রবেশপথ থেকে শুরু করে সভাঘর — প্রতিটি কোণ সরেজমিনে খতিয়ে দেখেন দুই সিপি। এরপর নিরাপত্তা সংক্রান্ত এক জরুরি বৈঠকেও বসেন তাঁরা।


সোমবার নবান্নে শুভেন্দু অধিকারীর ঠাসা কর্মসূচি রয়েছে। প্রথমেই তিনি রাজ্যের শীর্ষ আমলাদের নিয়ে বৈঠক করবেন। এরপর দুপুরে রয়েছে জেলাশাসকদের সঙ্গে বৈঠক এবং বিকেলে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত পর্যালোচনার কথা। উল্লেখ্য, গতকাল শনিবার শপথ নেওয়ার পরেই ধর্মতলায় অস্থায়ী দফতরে বসে মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।


অন্যদিকে, আগামিকাল - সোমবারই লোক ভবনে রাজ্যের নতুন মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। রাজ্যপাল আর এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। শনিবার শুভেন্দুর সঙ্গে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল-সহ পাঁচজন শপথ নিলেও, আগামিকালই স্পষ্ট হয়ে যাবে কার হাতে কোন দফতরের ভার তুলে দিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে সোমবার থেকেই নবান্ন থেকে পুরোদমে প্রশাসনিক কাজকর্ম শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী।

বিষয় : BengalPolitics BJPWestBengal SecurityAlert suvendu adhikari ADMINISTRATIVEMEETING westbengalcm

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আগামিকাল নবান্নে প্রথম পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, দুই পুলিশ কমিশনারের নেতৃত্বে নবান্নে কড়া নিরাপত্তাবেষ্টনী

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image
হাওড়া: শপথ গ্রহণের পর সোমবার প্রথমবার নবান্নে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামিকাল বেলা ১২টা নাগাদ নবান্নের সভাঘরে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। নতুন মুখ্যমন্ত্রীর এই প্রথম নবান্ন সফরকে কেন্দ্র করে আজ, রবিবার দুপুর থেকেই নিরাপত্তার বজ্রআঁটুনি তৈরি করেছে হাওড়া ও কলকাতা পুলিশ।আজ বেলা গড়াতেই নবান্নের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর হন প্রশাসনিক কর্তারা। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ব্যক্তিগতভাবে নবান্ন চত্বর পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নবান্নের প্রবেশপথ থেকে শুরু করে সভাঘর — প্রতিটি কোণ সরেজমিনে খতিয়ে দেখেন দুই সিপি। এরপর নিরাপত্তা সংক্রান্ত এক জরুরি বৈঠকেও বসেন তাঁরা।সোমবার নবান্নে শুভেন্দু অধিকারীর ঠাসা কর্মসূচি রয়েছে। প্রথমেই তিনি রাজ্যের শীর্ষ আমলাদের নিয়ে বৈঠক করবেন। এরপর দুপুরে রয়েছে জেলাশাসকদের সঙ্গে বৈঠক এবং বিকেলে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত পর্যালোচনার কথা। উল্লেখ্য, গতকাল শনিবার শপথ নেওয়ার পরেই ধর্মতলায় অস্থায়ী দফতরে বসে মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।অন্যদিকে, আগামিকাল - সোমবারই লোক ভবনে রাজ্যের নতুন মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। রাজ্যপাল আর এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। শনিবার শুভেন্দুর সঙ্গে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল-সহ পাঁচজন শপথ নিলেও, আগামিকালই স্পষ্ট হয়ে যাবে কার হাতে কোন দফতরের ভার তুলে দিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে সোমবার থেকেই নবান্ন থেকে পুরোদমে প্রশাসনিক কাজকর্ম শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার