Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পঁচিশে বৈশাখেই শপথ! ব্রিগেডে মোদী-শাহের উপস্থিতিতেই দায়িত্বে নতুন মুখ্যমন্ত্রী? নবান্নে পৌঁছেই বড় ঘোষণা শমীকের!

পঁচিশে বৈশাখেই শপথ! ব্রিগেডে মোদী-শাহের উপস্থিতিতেই দায়িত্বে নতুন মুখ্যমন্ত্রী? নবান্নে পৌঁছেই বড় ঘোষণা শমীকের!
FILE IMAGE

কলকাতা: বাংলার রাজনীতিতে ঐতিহাসিক ক্ষণের কাউন্টডাউন শুরু হয়ে গে। আগামী ৯ মে -অর্থাৎ - পঁচিশে বৈশাখেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। বুধবার নবান্নে পৌঁছেই এই মেগা ইভেন্টের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


শপথগ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আজ দুপুর ৩টে নাগাদ নবান্নে পৌঁছান শমীক ভট্টাচার্য। সেখানে মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। যদিও নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে এখনও রহস্য জিইয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব। আগামী ৮ মে - শুক্রবার সন্ধ্যায় বিজেপি বিধায়কদের বৈঠকেই সেই নাম চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।


নবান্নে প্রবেশের মুখেই ভোট-পরবর্তী হিংসা নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন শমীক। তিনি সাফ জানিয়ে দেন, "বিজেপির পতাকা নিয়ে কেউ যদি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে, তবে তার দায় দল নেবে না।" তাঁর দাবি, রাজ্য এখন নির্বাচন কমিশনের অধীনে। তাই তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর দায়িত্ব এখন রাজ্যপাল ও কমিশনের। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, দলে কোনওভাবেই ‘তৃণমূলীকরণ’ বরদাস্ত করা হবে না।


দীর্ঘ দেড় যুগের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে এবার ব্রিগেডের ময়দান থেকে নতুন সরকার যাত্রা শুরু করতে চলেছে। শমীক ভট্টাচার্যের কথায়, “তৃণমূল চলে গিয়েছে, এটা আমি ছয় মাস আগে থেকেই বলে আসছি।” এখন লক্ষ্য শুধু একটাই—শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং পঁচিশে বৈশাখের সকালে এক নতুন বাংলার উদয়!

বিষয় : WestBengalPolitics ShamikBhattacharya politicalshift bjpgovernment modiinbengal BRIGADEOATHCEREMONY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পঁচিশে বৈশাখেই শপথ! ব্রিগেডে মোদী-শাহের উপস্থিতিতেই দায়িত্বে নতুন মুখ্যমন্ত্রী? নবান্নে পৌঁছেই বড় ঘোষণা শমীকের!

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image
কলকাতা: বাংলার রাজনীতিতে ঐতিহাসিক ক্ষণের কাউন্টডাউন শুরু হয়ে গে। আগামী ৯ মে -অর্থাৎ - পঁচিশে বৈশাখেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। বুধবার নবান্নে পৌঁছেই এই মেগা ইভেন্টের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শপথগ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আজ দুপুর ৩টে নাগাদ নবান্নে পৌঁছান শমীক ভট্টাচার্য। সেখানে মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। যদিও নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে এখনও রহস্য জিইয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব। আগামী ৮ মে - শুক্রবার সন্ধ্যায় বিজেপি বিধায়কদের বৈঠকেই সেই নাম চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।নবান্নে প্রবেশের মুখেই ভোট-পরবর্তী হিংসা নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন শমীক। তিনি সাফ জানিয়ে দেন, "বিজেপির পতাকা নিয়ে কেউ যদি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে, তবে তার দায় দল নেবে না।" তাঁর দাবি, রাজ্য এখন নির্বাচন কমিশনের অধীনে। তাই তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর দায়িত্ব এখন রাজ্যপাল ও কমিশনের। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, দলে কোনওভাবেই ‘তৃণমূলীকরণ’ বরদাস্ত করা হবে না।দীর্ঘ দেড় যুগের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে এবার ব্রিগেডের ময়দান থেকে নতুন সরকার যাত্রা শুরু করতে চলেছে। শমীক ভট্টাচার্যের কথায়, “তৃণমূল চলে গিয়েছে, এটা আমি ছয় মাস আগে থেকেই বলে আসছি।” এখন লক্ষ্য শুধু একটাই—শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং পঁচিশে বৈশাখের সকালে এক নতুন বাংলার উদয়!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার