Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দেশ ছাড়ার ফন্দি? কলকাতা পুলিশের ডিসিপি শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস ইডির!

দেশ ছাড়ার ফন্দি? কলকাতা পুলিশের ডিসিপি শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস ইডির!
ছবি সংগৃহীত

কলকাতা: জাল গুটিয়ে আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বারবার তলব সত্ত্বেও হাজিরা এড়ানোয় এবার কলকাতা পুলিশের দাপুটে আধিকারিক শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারীদের আশঙ্কা, আইনি জাঁতাকল থেকে বাঁচতে যে কোনও মুহূর্তে দেশ ছাড়তে পারেন এই পুলিশকর্তা। আর তা রুখতেই সমস্ত বিমানবন্দর ও জলবন্দরে জারি হয়েছে কড়া সতর্কতা।


দু'টি পৃথক মামলার তদন্তে ইডির স্ক্যানারে রয়েছেন ডেপুটি কমিশনার শান্তনু। প্রথমটি হল - বালিগঞ্জের কুখ্যাত ডন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু সংক্রান্ত মামলা। জমি দখল ও তোলাবাজির অভিযোগে অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে শান্তনুর কী যোগসূত্র, তা খতিয়ে দেখতেই গত মাসে তাঁর ফার্ন রোডের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। ওই অভিযানে শান্তনু এবং তাঁর দুই পুত্র সায়ন্তন ও মণীশকেও সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। কিন্তু, কাউকেই হাজিরা দিতে দেখা যায়নি।


প্রসঙ্গত, সংশ্লিষ্ট জমি দখল ও অস্ত্র আইনের এই মামলায় ইতিমধ্যেই বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। শান্তনুর বাড়িতে রাতভর করা তল্লাশিতে যা যা তথ্য মিলেছিল, সেই সম্পর্কে আরও জানতেই তাঁকে জেরা করা প্রয়োজন। তবে, শুধু সোনা পাপ্পু নয়, বালিপাচারের মাধ্যমে আর্থিক তছরুপের মামলাতেও নাম জড়িয়েছে এই পুলিশকর্তা শান্তনুর। গত এপ্রিলে এই মামলায় তলব করা হলে নিজে না গিয়ে আইনজীবী পাঠিয়ে সময় চেয়েছিলেন তিনি।


ইডি সূত্রে খবর, গত ২৮ এপ্রিল তাঁকে শেষবার তলব করা হয়েছিল। কিন্তু, কোনও সদুত্তর না মেলায় এবং ক্রমাগত তদন্তে অসহযোগিতা করায় কঠোর পদক্ষেপ করল কেন্দ্রীয় সংস্থা। লুক আউট নোটিস জারির ফলে এখন চাইলেও দেশের বাইরে যেতে পারবেন না শান্তনু। লালবাজারের এক পদস্থ আধিকারিকের বিরুদ্ধে এমন পদক্ষেপ রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিষয় : KOLKATAPOLICE EDRaid CORRUPTIONSCANDAL

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দেশ ছাড়ার ফন্দি? কলকাতা পুলিশের ডিসিপি শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস ইডির!

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image
কলকাতা: জাল গুটিয়ে আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বারবার তলব সত্ত্বেও হাজিরা এড়ানোয় এবার কলকাতা পুলিশের দাপুটে আধিকারিক শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারীদের আশঙ্কা, আইনি জাঁতাকল থেকে বাঁচতে যে কোনও মুহূর্তে দেশ ছাড়তে পারেন এই পুলিশকর্তা। আর তা রুখতেই সমস্ত বিমানবন্দর ও জলবন্দরে জারি হয়েছে কড়া সতর্কতা।দু'টি পৃথক মামলার তদন্তে ইডির স্ক্যানারে রয়েছেন ডেপুটি কমিশনার শান্তনু। প্রথমটি হল - বালিগঞ্জের কুখ্যাত ডন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু সংক্রান্ত মামলা। জমি দখল ও তোলাবাজির অভিযোগে অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে শান্তনুর কী যোগসূত্র, তা খতিয়ে দেখতেই গত মাসে তাঁর ফার্ন রোডের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। ওই অভিযানে শান্তনু এবং তাঁর দুই পুত্র সায়ন্তন ও মণীশকেও সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। কিন্তু, কাউকেই হাজিরা দিতে দেখা যায়নি।প্রসঙ্গত, সংশ্লিষ্ট জমি দখল ও অস্ত্র আইনের এই মামলায় ইতিমধ্যেই বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। শান্তনুর বাড়িতে রাতভর করা তল্লাশিতে যা যা তথ্য মিলেছিল, সেই সম্পর্কে আরও জানতেই তাঁকে জেরা করা প্রয়োজন। তবে, শুধু সোনা পাপ্পু নয়, বালিপাচারের মাধ্যমে আর্থিক তছরুপের মামলাতেও নাম জড়িয়েছে এই পুলিশকর্তা শান্তনুর। গত এপ্রিলে এই মামলায় তলব করা হলে নিজে না গিয়ে আইনজীবী পাঠিয়ে সময় চেয়েছিলেন তিনি।ইডি সূত্রে খবর, গত ২৮ এপ্রিল তাঁকে শেষবার তলব করা হয়েছিল। কিন্তু, কোনও সদুত্তর না মেলায় এবং ক্রমাগত তদন্তে অসহযোগিতা করায় কঠোর পদক্ষেপ করল কেন্দ্রীয় সংস্থা। লুক আউট নোটিস জারির ফলে এখন চাইলেও দেশের বাইরে যেতে পারবেন না শান্তনু। লালবাজারের এক পদস্থ আধিকারিকের বিরুদ্ধে এমন পদক্ষেপ রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার