Hidden Stories (বাংলা)
সর্বশেষ

-শ্রমিক দিবস ও বুদ্ধ পূর্ণিমায় কমবে মেট্রোর সংখ্যা, জেনে নিন কাল কখন মিলবে শেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬
-শ্রমিক দিবস ও বুদ্ধ পূর্ণিমায় কমবে মেট্রোর সংখ্যা, জেনে নিন কাল কখন মিলবে শেষ ট্রেন
শ্রমিক দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুক্রবার কম চলবে মেট্রো। ছবি-সংগৃহীত

আগামীকাল ১ মে, একই দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং বুদ্ধ পূর্ণিমা। জোড়া ছুটির কারণে সাধারণ মানুষের সুবিধার্থে জরুরি পরিষেবা সচল থাকলেও কলকাতা মেট্রোর সংখ্যায় কিছুটা কাটছাঁট করা হয়েছে। বৃহস্পতিবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সাধারণ দিনের ২৭২টির পরিবর্তে চালানো হবে ২৪৪টি মেট্রো। একইভাবে গ্রিন লাইনে মেট্রোর সংখ্যা ২২৮ থেকে কমিয়ে ২০৪ এবং হলুদ লাইনে ১২০টির বদলে ৯২টি ট্রেন চালানো হবে। তবে যাত্রীদের স্বস্তির খবর এই যে, অরেঞ্জ এবং পার্পল লাইনে পরিষেবায় কোনও বদল আনা হচ্ছে না, সেখানে অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে মেট্রো চলাচল।


পরিষেবা শুরুর সময় এবং শেষ ট্রেনের সময়সূচীতে বড় কোনও পরিবর্তন না হওয়ায় অফিসযাত্রী বা পর্যটকদের বিশেষ অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। অন্যান্য দিনের মতো এদিনও সকাল ৬টা ৫০ মিনিট থেকেই বিভিন্ন প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। রাত সাড়ে ন’টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এবং রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছেড়ে যাবে। এছাড়া কবি সুভাষ থেকে দমদমগামী শেষ ট্রেনটি মিলবে রাত ৯টা ৪০ মিনিটে। বরাবরের মতোই রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ রাত্রিকালীন মেট্রোটি ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছুটির দিনে মেট্রো সংখ্যা কম থাকায় ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধান কিছুটা বাড়তে পারে, তাই যাত্রীদের সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


-শ্রমিক দিবস ও বুদ্ধ পূর্ণিমায় কমবে মেট্রোর সংখ্যা, জেনে নিন কাল কখন মিলবে শেষ ট্রেন

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
আগামীকাল ১ মে, একই দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং বুদ্ধ পূর্ণিমা। জোড়া ছুটির কারণে সাধারণ মানুষের সুবিধার্থে জরুরি পরিষেবা সচল থাকলেও কলকাতা মেট্রোর সংখ্যায় কিছুটা কাটছাঁট করা হয়েছে। বৃহস্পতিবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সাধারণ দিনের ২৭২টির পরিবর্তে চালানো হবে ২৪৪টি মেট্রো। একইভাবে গ্রিন লাইনে মেট্রোর সংখ্যা ২২৮ থেকে কমিয়ে ২০৪ এবং হলুদ লাইনে ১২০টির বদলে ৯২টি ট্রেন চালানো হবে। তবে যাত্রীদের স্বস্তির খবর এই যে, অরেঞ্জ এবং পার্পল লাইনে পরিষেবায় কোনও বদল আনা হচ্ছে না, সেখানে অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে মেট্রো চলাচল।পরিষেবা শুরুর সময় এবং শেষ ট্রেনের সময়সূচীতে বড় কোনও পরিবর্তন না হওয়ায় অফিসযাত্রী বা পর্যটকদের বিশেষ অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। অন্যান্য দিনের মতো এদিনও সকাল ৬টা ৫০ মিনিট থেকেই বিভিন্ন প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। রাত সাড়ে ন’টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এবং রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছেড়ে যাবে। এছাড়া কবি সুভাষ থেকে দমদমগামী শেষ ট্রেনটি মিলবে রাত ৯টা ৪০ মিনিটে। বরাবরের মতোই রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ রাত্রিকালীন মেট্রোটি ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছুটির দিনে মেট্রো সংখ্যা কম থাকায় ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধান কিছুটা বাড়তে পারে, তাই যাত্রীদের সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার