Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘তর্ক করবেন না’, বুথে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর ধমক খেলেন লাভলি মৈত্র! পালটা তোপ তৃণমূল প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬
‘তর্ক করবেন না’, বুথে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর ধমক খেলেন লাভলি মৈত্র! পালটা তোপ তৃণমূল প্রার্থীর
প্রতীকী ছবি

ভোটের সকালেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। বুধবার রাজপুর-সোনারপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাভূষণ বিদ্যাপীঠের ১৪৩ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন তিনি। সেখানে বুথের গেটে একবার পরিচয়পত্র দেখানোর পর ভিতরে ঢোকার সময় এক জওয়ান পুনরায় তাঁর আইকার্ড দেখতে চান।




 লাভলি ‘বাইরেই তো দেখালাম’ বলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জওয়ান আঙুল উঁচিয়ে লাভলিকে ধমক দিয়ে বলেন, “এখানে তর্ক চলবে না।” পালটা গর্জে ওঠেন প্রার্থীও। মেজাজ হারিয়ে তিনি প্রশ্ন করেন, “আপনি কী বলছেন? তর্ক কে করছে?” প্রার্থীর সঙ্গে বাহিনীর এই সংঘাতকে কেন্দ্র করে বুথ চত্বরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।




ভোট দিয়ে বেরিয়ে এসে নিজের ক্ষোভ উগরে দেন লাভলি মৈত্র। তিনি অভিযোগ করেন যে, বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সরাসরি বিজেপির হয়ে কাজ করছে এবং সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে এতে কোনও লাভ হবে না দাবি করে লাভলি বলেন, “দ্বিতীয় দফায় বিজেপির দফারফা হয়ে গিয়েছে।




 কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশন—কাউকে দিয়েই কাজ হবে না কারণ মানুষ উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন।” এদিন জীবনের প্রথমবার নিজেকেই নিজে ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ হচ্ছে বলেও জানান সোনারপুর দক্ষিণের এই হেভিওয়েট প্রার্থী।

বিষয় : WestBengalElection BengalPolitics LOVELYMOITRA TMCCANDIDATE voterspirit

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘তর্ক করবেন না’, বুথে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর ধমক খেলেন লাভলি মৈত্র! পালটা তোপ তৃণমূল প্রার্থীর

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
ভোটের সকালেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। বুধবার রাজপুর-সোনারপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাভূষণ বিদ্যাপীঠের ১৪৩ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন তিনি। সেখানে বুথের গেটে একবার পরিচয়পত্র দেখানোর পর ভিতরে ঢোকার সময় এক জওয়ান পুনরায় তাঁর আইকার্ড দেখতে চান। লাভলি ‘বাইরেই তো দেখালাম’ বলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জওয়ান আঙুল উঁচিয়ে লাভলিকে ধমক দিয়ে বলেন, “এখানে তর্ক চলবে না।” পালটা গর্জে ওঠেন প্রার্থীও। মেজাজ হারিয়ে তিনি প্রশ্ন করেন, “আপনি কী বলছেন? তর্ক কে করছে?” প্রার্থীর সঙ্গে বাহিনীর এই সংঘাতকে কেন্দ্র করে বুথ চত্বরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।ভোট দিয়ে বেরিয়ে এসে নিজের ক্ষোভ উগরে দেন লাভলি মৈত্র। তিনি অভিযোগ করেন যে, বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সরাসরি বিজেপির হয়ে কাজ করছে এবং সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে এতে কোনও লাভ হবে না দাবি করে লাভলি বলেন, “দ্বিতীয় দফায় বিজেপির দফারফা হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশন—কাউকে দিয়েই কাজ হবে না কারণ মানুষ উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন।” এদিন জীবনের প্রথমবার নিজেকেই নিজে ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ হচ্ছে বলেও জানান সোনারপুর দক্ষিণের এই হেভিওয়েট প্রার্থী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার