Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মাছিও গলবে না! দ্বিতীয় দফার ভোটের আগে 'সিল' পেট্রাপোল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬
মাছিও গলবে না! দ্বিতীয় দফার ভোটের আগে 'সিল' পেট্রাপোল
প্রতীকী ছবি

বনগাঁ: রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল উত্তর ২৪ পরগনা জেলা। বুধবার ভোটগ্রহণ কেন্দ্র করে যাতে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বা সীমান্ত পেরিয়ে এসে অনুপ্রবেশকারীরা অশান্তি ছড়াতে না পারে, তার জন্য বুধবার পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




প্রশাসন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বসিরহাট মহকুমার বিস্তীর্ণ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ বা চোরাচালান রুখতে বিএসএফ-এর পক্ষ থেকে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাকের যাতায়াত এবং সাধারণ মানুষের পারাপার বুধবার রাত পর্যন্ত নিয়ন্ত্রিত থাকবে। ড্রোনের মাধ্যমেও সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে।




নির্বাচন কমিশনের নির্দেশে জেলা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে কাজ করছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে বহিরাগতদের আনাগোনা রুখতে নাকাচেকিং চালানো হচ্ছে। বিশেষ করে নদী সীমান্ত এলাকায় বিএসএফ-এর স্পিডবোট টহল দিচ্ছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, "অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাই আমাদের প্রধান লক্ষ্য। সীমান্ত সিল করার ফলে দুষ্কৃতীরা ওপার থেকে এসে ভোটের কাজে বাধা দিতে পারবে না।"




বুধবার উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভাকেন্দ্রে ভোটগ্রহণ। সীমান্ত সিল করার পাশাপাশি স্পর্শকাতর বুথগুলিতে মোতায়েন করা হয়েছে বাড়তি কেন্দ্রীয় বাহিনী। জেলা প্রশাসনের এই তৎপরতায় সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও, কড়া তল্লাশিতে যাতায়াতে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে, সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে এই কঠোর পদক্ষেপ জরুরি বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

বিষয় : BSF WestBengalElection ELECTIONSECURITY IndiaBangladeshBorder BorderSecurity

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মাছিও গলবে না! দ্বিতীয় দফার ভোটের আগে 'সিল' পেট্রাপোল

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image
বনগাঁ: রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল উত্তর ২৪ পরগনা জেলা। বুধবার ভোটগ্রহণ কেন্দ্র করে যাতে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বা সীমান্ত পেরিয়ে এসে অনুপ্রবেশকারীরা অশান্তি ছড়াতে না পারে, তার জন্য বুধবার পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রশাসন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বসিরহাট মহকুমার বিস্তীর্ণ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ বা চোরাচালান রুখতে বিএসএফ-এর পক্ষ থেকে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাকের যাতায়াত এবং সাধারণ মানুষের পারাপার বুধবার রাত পর্যন্ত নিয়ন্ত্রিত থাকবে। ড্রোনের মাধ্যমেও সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে।নির্বাচন কমিশনের নির্দেশে জেলা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে কাজ করছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে বহিরাগতদের আনাগোনা রুখতে নাকাচেকিং চালানো হচ্ছে। বিশেষ করে নদী সীমান্ত এলাকায় বিএসএফ-এর স্পিডবোট টহল দিচ্ছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, "অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাই আমাদের প্রধান লক্ষ্য। সীমান্ত সিল করার ফলে দুষ্কৃতীরা ওপার থেকে এসে ভোটের কাজে বাধা দিতে পারবে না।"বুধবার উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভাকেন্দ্রে ভোটগ্রহণ। সীমান্ত সিল করার পাশাপাশি স্পর্শকাতর বুথগুলিতে মোতায়েন করা হয়েছে বাড়তি কেন্দ্রীয় বাহিনী। জেলা প্রশাসনের এই তৎপরতায় সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও, কড়া তল্লাশিতে যাতায়াতে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে, সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে এই কঠোর পদক্ষেপ জরুরি বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার