Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতা পুলিশের চার ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’: ভোটের ডিউটি দিয়েই হাতেখড়ি ইনা-টিনাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬
কলকাতা পুলিশের চার ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’: ভোটের ডিউটি দিয়েই হাতেখড়ি ইনা-টিনাদের
ছবি: সংগৃহীত

কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে যোগ দিল চার নতুন সদস্য— স্নুপি, মুন, ইনা এবং টিনা। ল্যাব্রাডর প্রজাতির এই চারটি সারমেয় দীর্ঘ সাত মাস গোয়ালিয়রে বিএসএফ-এর ট্রেনিং সেন্টারে কঠোর প্রশিক্ষণ সেরে সম্প্রতি শহরে ফিরেছে। লালবাজার সূত্রে খবর, চাকরিতে যোগ দিয়েই সরাসরি ভোটের ডিউটির ময়দানে নেমে পড়েছে তারা। 


বড় বড় রাজনৈতিক জনসভা এবং ভিআইপিদের রোড শো শুরু হওয়ার আগে মঞ্চ ও আশপাশের এলাকা পরীক্ষা করে বিস্ফোরকের হদিশ চালানোই এখন তাদের প্রধান কাজ। যদিও প্রশিক্ষণ কেন্দ্র আর শহরের বাস্তব পরিস্থিতির মধ্যে অনেক ফারাক থাকে, তাই অভিজ্ঞ ‘সিনিয়র’ সারমেয়দের সঙ্গেই এখন হাতেকলমে কাজ শিখছে এই চার নতুন গোয়েন্দা।


ভোটের আবহে ডিউটির চাপ বাড়লেও এই নতুন সদস্যদের স্বাস্থ্যের দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচাতে তাদের ডায়েটে রাখা হয়েছে টক দই, গ্লুকোজ এবং দুপুরে দেওয়া হচ্ছে পুষ্টিকর মুরগির মাংস। শরীর ঠান্ডা রাখতে দিনে দু’বার পুলিশ ট্রেনিং স্কুলের পুকুরে স্নান করানো হচ্ছে স্নুপি-মুনদের। বর্তমানে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে মোট ৪০টি সারমেয় রয়েছে, যার মধ্যে ৩০ জনই বিস্ফোরক বিশেষজ্ঞ। ভোটের এই কঠিন সময়ে শহরকে নিরাপদ রাখতে ইনা-টিনাদের মতো নতুন সদস্যদের অন্তর্ভুক্তি পুলিশের গোয়েন্দা বিভাগকে আরও শক্তিশালী করে তুলল।

বিষয় : #GyaneshKumar #ElectionCommission #WestBengalElection #WBAssemblyElection #BengalPolitics #KolkataNews #Dakshineswar #BelurMath #Kalighat #ElectionUpdate #PeacefulElection #ZeroTolerance #BreakingNews #IndiaPolitics #WBNews VoterSafety securityupdate kokatapolice policeintelligence snifferdogs

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


কলকাতা পুলিশের চার ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’: ভোটের ডিউটি দিয়েই হাতেখড়ি ইনা-টিনাদের

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে যোগ দিল চার নতুন সদস্য— স্নুপি, মুন, ইনা এবং টিনা। ল্যাব্রাডর প্রজাতির এই চারটি সারমেয় দীর্ঘ সাত মাস গোয়ালিয়রে বিএসএফ-এর ট্রেনিং সেন্টারে কঠোর প্রশিক্ষণ সেরে সম্প্রতি শহরে ফিরেছে। লালবাজার সূত্রে খবর, চাকরিতে যোগ দিয়েই সরাসরি ভোটের ডিউটির ময়দানে নেমে পড়েছে তারা। বড় বড় রাজনৈতিক জনসভা এবং ভিআইপিদের রোড শো শুরু হওয়ার আগে মঞ্চ ও আশপাশের এলাকা পরীক্ষা করে বিস্ফোরকের হদিশ চালানোই এখন তাদের প্রধান কাজ। যদিও প্রশিক্ষণ কেন্দ্র আর শহরের বাস্তব পরিস্থিতির মধ্যে অনেক ফারাক থাকে, তাই অভিজ্ঞ ‘সিনিয়র’ সারমেয়দের সঙ্গেই এখন হাতেকলমে কাজ শিখছে এই চার নতুন গোয়েন্দা।ভোটের আবহে ডিউটির চাপ বাড়লেও এই নতুন সদস্যদের স্বাস্থ্যের দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচাতে তাদের ডায়েটে রাখা হয়েছে টক দই, গ্লুকোজ এবং দুপুরে দেওয়া হচ্ছে পুষ্টিকর মুরগির মাংস। শরীর ঠান্ডা রাখতে দিনে দু’বার পুলিশ ট্রেনিং স্কুলের পুকুরে স্নান করানো হচ্ছে স্নুপি-মুনদের। বর্তমানে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে মোট ৪০টি সারমেয় রয়েছে, যার মধ্যে ৩০ জনই বিস্ফোরক বিশেষজ্ঞ। ভোটের এই কঠিন সময়ে শহরকে নিরাপদ রাখতে ইনা-টিনাদের মতো নতুন সদস্যদের অন্তর্ভুক্তি পুলিশের গোয়েন্দা বিভাগকে আরও শক্তিশালী করে তুলল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার