দিল্লিতে আইআরএস অফিসারের মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার ভুবনেশ্বরে এক এমবিবিএস ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্তের বয়স ৬৭ বছর, যা শুনে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি হস্টেলের পাশেই একটি মুদি দোকান চালাতেন।
অভিযোগ, শুক্রবার যখন ছত্তীসগঢ়ের বাসিন্দা ওই মেডিক্যাল পড়ুয়া হস্টেলের নিজের ঘরে ছিলেন, তখন আচমকা সেখানে ঢুকে পড়ে ওই বৃদ্ধ এবং তাঁর ওপর পাশবিক অত্যাচার চালায়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করেছে ভুবনেশ্বর পুলিশ।
নির্যাতিতা ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। তবে এই ঘটনা লেডিস হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কীভাবে একজন বহিরাগত বৃদ্ধ ছাত্রীদের আবাসের ভেতরে ঢুকে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।
কয়েকদিন আগেই দিল্লিতে এক মেধাবী তরুণীকে তাঁদের প্রাক্তন পরিচারক ধর্ষণ ও খুন করার পর রাজস্থানেও একই ধরণের অপরাধের খবর সামনে এসেছিল। একের পর এক নারী নির্যাতনের এই ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন