Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা: ওড়ার মুহূর্তে সুইশ বিমানের ইঞ্জিনে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬
দিল্লি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা: ওড়ার মুহূর্তে সুইশ বিমানের ইঞ্জিনে আগুন
ছবি: সংগৃহীত

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য এক ভয়াবহ বিপর্যয় এড়াল সুইৎজারল্যান্ডগামী একটি বিমান। রবিবার রাত ১টা ৮ মিনিট নাগাদ সুইশ ইন্টারন্যাশনালের ‘এলএক্স ১৪৭’ (LX147) বিমানটি যখন ২১৮ জন যাত্রী ও ৪টি শিশুকে নিয়ে জুরিখের উদ্দেশে রানওয়েতে দৌড় শুরু করেছিল, ঠিক তখনই ঘটে বিপত্তি। 


ওড়ার ঠিক আগের মুহূর্তে বিমানের এক নম্বর ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। দ্রুত বিষয়টি বুঝতে পেরে পাইলট টেক-অফ বাতিল করেন এবং রানওয়েতেই জরুরি ভিত্তিতে বিমানটি থামিয়ে দেন। অগ্নিকাণ্ডের ফলে বিমানের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।


পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত আপৎকালীন স্লাইড ব্যবহার করে যাত্রীদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৬ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের চোট গুরুত্বর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিমানকর্মীরা সকলেই সুরক্ষিত আছেন। দমকলের পাঁচটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 


ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে বিমান চলাচল বন্ধ রাখা হয়। সুইশ এয়ারলাইন্সের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয়েছে যে, যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বর্তমানে যাত্রীদের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত স্থানীয় হোটেলে রাখা হয়েছে।

বিষয় : Emergency Landing AVIATIONSAFETY delhiairport SWISSAIR ENGINEFIRE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


দিল্লি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা: ওড়ার মুহূর্তে সুইশ বিমানের ইঞ্জিনে আগুন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য এক ভয়াবহ বিপর্যয় এড়াল সুইৎজারল্যান্ডগামী একটি বিমান। রবিবার রাত ১টা ৮ মিনিট নাগাদ সুইশ ইন্টারন্যাশনালের ‘এলএক্স ১৪৭’ (LX147) বিমানটি যখন ২১৮ জন যাত্রী ও ৪টি শিশুকে নিয়ে জুরিখের উদ্দেশে রানওয়েতে দৌড় শুরু করেছিল, ঠিক তখনই ঘটে বিপত্তি। ওড়ার ঠিক আগের মুহূর্তে বিমানের এক নম্বর ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। দ্রুত বিষয়টি বুঝতে পেরে পাইলট টেক-অফ বাতিল করেন এবং রানওয়েতেই জরুরি ভিত্তিতে বিমানটি থামিয়ে দেন। অগ্নিকাণ্ডের ফলে বিমানের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত আপৎকালীন স্লাইড ব্যবহার করে যাত্রীদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৬ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের চোট গুরুত্বর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিমানকর্মীরা সকলেই সুরক্ষিত আছেন। দমকলের পাঁচটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে বিমান চলাচল বন্ধ রাখা হয়। সুইশ এয়ারলাইন্সের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয়েছে যে, যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বর্তমানে যাত্রীদের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত স্থানীয় হোটেলে রাখা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার