Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রক্তক্ষয়ী স্মৃতি সরিয়ে ছন্দে ফিরছে কাশ্মীর: কড়া নিরাপত্তায় খুলল ৩৯টি পর্যটন কেন্দ্র, নিস্তব্ধ শুধু বৈসরন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬
রক্তক্ষয়ী স্মৃতি সরিয়ে ছন্দে ফিরছে কাশ্মীর: কড়া নিরাপত্তায় খুলল ৩৯টি পর্যটন কেন্দ্র, নিস্তব্ধ শুধু বৈসরন
প্রতীকী ছবি

ঠিক এক বছর আগে পহেলগামের রক্তঝরা সেই দুঃস্বপ্ন আজও তাজা। ২০২৫ সালের ২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ। সেই ভয়াবহ হামলার পর নিরাপত্তার স্বার্থে উপত্যকার মোট ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল প্রশাসন।


 তবে জীবন থেমে থাকে না; এক বছর পর সেই কালো মেঘ কাটিয়ে ফের ছন্দে ফিরছে ভূস্বর্গ। ইতিমধ্যে ৩৯টি পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। পহেলগাম থেকে সোনমার্গ— সর্বত্রই এখন বদলে যাওয়া কাশ্মীরের ছবি। তবে পহেলগামের সেই ছবির মতো সুন্দর বৈসরন ভ্যালি আজও নিস্তব্ধ। সেখানে সেনার কড়া টহলদারি চলছে এবং সরকারি ছাড়পত্র না মেলা পর্যন্ত পর্যটক বা স্থানীয়দের প্রবেশের ওপর জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা।


নিরাপত্তা ব্যবস্থা এখন এতটাই দুর্ভেদ্য যে, টিউলিপ গার্ডেন থেকে শুরু করে সোনমার্গের থাজিওয়াস হিমবাহ পর্যন্ত সর্বত্রই অতন্দ্র প্রহরায় রয়েছে সিআরপিএফ ও পুলিশ। শ্রীনগরের টিউলিপ গার্ডেনে এবছর ১৮ লক্ষ ফুলের সমারোহ দেখতে ভিড় জমিয়েছেন কয়েক লক্ষ মানুষ। 


অন্যদিকে, সোনমার্গের পথে নতুন প্রাণের জোয়ার এনেছে ২০২৫ সালের জানুয়ারিতে চালু হওয়া 'জেড-মোরহ' (Z-Morh) টানেল। গুলমার্গের কাছে দ্রাং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের পাশেই এখন দেখা মিলছে বুলেটপ্রুফ বাঙ্কারের। বিদেশি পর্যটকদের তথ্য গোপন করার দায়ে ইতিমিধ্যেই বেশ কিছু মামলা রুজু হয়েছে, যা স্পষ্ট করে দেয় যে প্রশাসন নিরাপত্তার বিষয়ে কতটা কঠোর। গুলির শব্দের বদলে উপত্যকায় এখন প্রতিধ্বনিত হচ্ছে পর্যটকদের হাসির শব্দ, যদিও সেই হাসির আড়ালে অতন্দ্র প্রহরীর মতো দিনরাত পাহারা দিয়ে চলেছে সেনাবাহিনী।

বিষয় : kashmirtourism tulipgardensrinagar pAHALGAMATTACK SAFETYANDSECURITY INDIAAGAGAINSTTERROR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রক্তক্ষয়ী স্মৃতি সরিয়ে ছন্দে ফিরছে কাশ্মীর: কড়া নিরাপত্তায় খুলল ৩৯টি পর্যটন কেন্দ্র, নিস্তব্ধ শুধু বৈসরন

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image
ঠিক এক বছর আগে পহেলগামের রক্তঝরা সেই দুঃস্বপ্ন আজও তাজা। ২০২৫ সালের ২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ। সেই ভয়াবহ হামলার পর নিরাপত্তার স্বার্থে উপত্যকার মোট ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল প্রশাসন। তবে জীবন থেমে থাকে না; এক বছর পর সেই কালো মেঘ কাটিয়ে ফের ছন্দে ফিরছে ভূস্বর্গ। ইতিমধ্যে ৩৯টি পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। পহেলগাম থেকে সোনমার্গ— সর্বত্রই এখন বদলে যাওয়া কাশ্মীরের ছবি। তবে পহেলগামের সেই ছবির মতো সুন্দর বৈসরন ভ্যালি আজও নিস্তব্ধ। সেখানে সেনার কড়া টহলদারি চলছে এবং সরকারি ছাড়পত্র না মেলা পর্যন্ত পর্যটক বা স্থানীয়দের প্রবেশের ওপর জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা।নিরাপত্তা ব্যবস্থা এখন এতটাই দুর্ভেদ্য যে, টিউলিপ গার্ডেন থেকে শুরু করে সোনমার্গের থাজিওয়াস হিমবাহ পর্যন্ত সর্বত্রই অতন্দ্র প্রহরায় রয়েছে সিআরপিএফ ও পুলিশ। শ্রীনগরের টিউলিপ গার্ডেনে এবছর ১৮ লক্ষ ফুলের সমারোহ দেখতে ভিড় জমিয়েছেন কয়েক লক্ষ মানুষ। অন্যদিকে, সোনমার্গের পথে নতুন প্রাণের জোয়ার এনেছে ২০২৫ সালের জানুয়ারিতে চালু হওয়া 'জেড-মোরহ' (Z-Morh) টানেল। গুলমার্গের কাছে দ্রাং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের পাশেই এখন দেখা মিলছে বুলেটপ্রুফ বাঙ্কারের। বিদেশি পর্যটকদের তথ্য গোপন করার দায়ে ইতিমিধ্যেই বেশ কিছু মামলা রুজু হয়েছে, যা স্পষ্ট করে দেয় যে প্রশাসন নিরাপত্তার বিষয়ে কতটা কঠোর। গুলির শব্দের বদলে উপত্যকায় এখন প্রতিধ্বনিত হচ্ছে পর্যটকদের হাসির শব্দ, যদিও সেই হাসির আড়ালে অতন্দ্র প্রহরীর মতো দিনরাত পাহারা দিয়ে চলেছে সেনাবাহিনী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার