Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাহুল যেন সাক্ষীগোপাল’, ইন্ডিয়ার রাশ প্রিয়াঙ্কার হাতে দেওয়ার দাবি লালুপুত্র তেজপ্রতাপের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬
রাহুল যেন সাক্ষীগোপাল’, ইন্ডিয়ার রাশ প্রিয়াঙ্কার হাতে দেওয়ার দাবি লালুপুত্র তেজপ্রতাপের
সংগৃহীত

ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে যখন টানাপোড়েন চলছে, ঠিক তখনই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হলেন লালু-পুত্র তেজপ্রতাপ যাদব। জনশক্তি জনতা দলের প্রধান তেজপ্রতাপ সরাসরি রাহুল গান্ধীকে ‘অকম্মার ঢেঁকি’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, রাহুলকে দিয়ে জোট পরিচালনা করা সম্ভব নয়; বরং জোটের ব্যাটন তুলে দেওয়া উচিত প্রিয়াঙ্কা গান্ধীর হাতে। প্রিয়াঙ্কাকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করে তেজপ্রতাপ বলেন, জোটের রাশ ধরার ক্ষমতা একমাত্র প্রিয়াঙ্কারই আছে। রাহুলের বিলাসিতা ও শখের প্রসঙ্গ টেনে তিনি উপহাস করে বলেন, ওনার বুলেট চড়ার শখ থাকলেও তা পূরণ হয়নি, আর রাজনীতিতে এখন উনি কেবল চেয়ারের লোভী হয়ে উঠেছেন। এমনকি রাহুলের উদ্দেশে তাঁর বেলাগাম মন্তব্য— ওনার বরং মাংস রান্নাই করা উচিত।


বিহারের রাজনীতিতে নীতীশ কুমারের পদত্যাগ এবং রাহুলের মন্তব্য প্রসঙ্গেও ক্ষোভ উগরে দিয়েছেন তেজপ্রতাপ। তিনি প্রশ্ন তোলেন, রাহুল যখন অন্য রাজ্যে রয়েছেন, তখন বিহার নিয়ে তাঁর এত মাথাব্যথা কেন? রাহুল কি বিহারের মুখ্যমন্ত্রী হতে চান? গত বিধানসভা নির্বাচনে নিজের পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন দল গড়ে লড়াইয়ে নেমেছিলেন তেজপ্রতাপ। যদিও তাঁর দল একটি আসনও পায়নি, উল্টে বিজেপির সুবিধা করে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার ফের রাহুল গান্ধীকে ‘সাক্ষীগোপাল’ বা গুরুত্বহীন প্রমাণ করে প্রিয়াঙ্কাকে সামনে আনার সওয়াল করায় জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। তেজপ্রতাপের মতে, ঘন ঘন বেড়াতে যাওয়া বা বাইক চালিয়ে জোট চালানো যায় না, তার জন্য প্রিয়াঙ্কার মতো ব্যক্তিত্ব প্রয়োজন।

বিষয় : Rahul Gandhi biharpolitics PRIYANKAGANDHI tejpratapyadav laluprasad cong

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রাহুল যেন সাক্ষীগোপাল’, ইন্ডিয়ার রাশ প্রিয়াঙ্কার হাতে দেওয়ার দাবি লালুপুত্র তেজপ্রতাপের

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে যখন টানাপোড়েন চলছে, ঠিক তখনই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হলেন লালু-পুত্র তেজপ্রতাপ যাদব। জনশক্তি জনতা দলের প্রধান তেজপ্রতাপ সরাসরি রাহুল গান্ধীকে ‘অকম্মার ঢেঁকি’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, রাহুলকে দিয়ে জোট পরিচালনা করা সম্ভব নয়; বরং জোটের ব্যাটন তুলে দেওয়া উচিত প্রিয়াঙ্কা গান্ধীর হাতে। প্রিয়াঙ্কাকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করে তেজপ্রতাপ বলেন, জোটের রাশ ধরার ক্ষমতা একমাত্র প্রিয়াঙ্কারই আছে। রাহুলের বিলাসিতা ও শখের প্রসঙ্গ টেনে তিনি উপহাস করে বলেন, ওনার বুলেট চড়ার শখ থাকলেও তা পূরণ হয়নি, আর রাজনীতিতে এখন উনি কেবল চেয়ারের লোভী হয়ে উঠেছেন। এমনকি রাহুলের উদ্দেশে তাঁর বেলাগাম মন্তব্য— ওনার বরং মাংস রান্নাই করা উচিত।বিহারের রাজনীতিতে নীতীশ কুমারের পদত্যাগ এবং রাহুলের মন্তব্য প্রসঙ্গেও ক্ষোভ উগরে দিয়েছেন তেজপ্রতাপ। তিনি প্রশ্ন তোলেন, রাহুল যখন অন্য রাজ্যে রয়েছেন, তখন বিহার নিয়ে তাঁর এত মাথাব্যথা কেন? রাহুল কি বিহারের মুখ্যমন্ত্রী হতে চান? গত বিধানসভা নির্বাচনে নিজের পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন দল গড়ে লড়াইয়ে নেমেছিলেন তেজপ্রতাপ। যদিও তাঁর দল একটি আসনও পায়নি, উল্টে বিজেপির সুবিধা করে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার ফের রাহুল গান্ধীকে ‘সাক্ষীগোপাল’ বা গুরুত্বহীন প্রমাণ করে প্রিয়াঙ্কাকে সামনে আনার সওয়াল করায় জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। তেজপ্রতাপের মতে, ঘন ঘন বেড়াতে যাওয়া বা বাইক চালিয়ে জোট চালানো যায় না, তার জন্য প্রিয়াঙ্কার মতো ব্যক্তিত্ব প্রয়োজন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার