Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোট আবহে উত্তপ্ত গোসাবা: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে শ্যুটআউট, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬
ভোট আবহে উত্তপ্ত গোসাবা: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে শ্যুটআউট, গ্রেফতার ৩ বিজেপি কর্মী
গোসাবায় আক্রান্ত তৃণমূল কর্মী। ছবি: সংগৃহীত

ভোটের উত্তাপে ফের রক্তাক্ত দক্ষিণ ২৪ পরগনা। এবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। আক্রান্ত কর্মীর নাম দিব্যেন্দু গায়েন। গতকাল রাতে দলীয় বৈঠক সেরে বুথ সভাপতি পলাশ মণ্ডলের সঙ্গে বাইকে করে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। অভিযোগের তির বিজেপির দিকে। এই ঘটনায় ইতিমধ্যেই তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ এপ্রিল একটি দলীয় সভা আয়োজনের বিষয়ে আলোচনার জন্য মিটিংয়ে গিয়েছিলেন দিব্যেন্দু ও পলাশ। ফেরার পথে চার-পাঁচজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায় এবং দিব্যেন্দুকে লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের গুলিতে দিব্যেন্দুর ডান পা ক্ষতবিক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুথ সভাপতি পলাশ মণ্ডলের দাবি, হামলাকারীদের মধ্যে ভোলা প্রামাণিক নামে এক বিজেপি কর্মীকে তিনি চিনতে পেরেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, এলাকায় পায়ের তলায় মাটি হারিয়ে বিজেপি এখন দুষ্কৃতীদের দিয়ে হামলা চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, এটি আদতে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। হারের আতঙ্কে তৃণমূল নাটক সাজিয়ে বিজেপির ওপর দায় চাপাচ্ছে বলে গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : South24Parganas WESTBENGALELECTION Gosaba PoliticalViolence

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোট আবহে উত্তপ্ত গোসাবা: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে শ্যুটআউট, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
ভোটের উত্তাপে ফের রক্তাক্ত দক্ষিণ ২৪ পরগনা। এবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। আক্রান্ত কর্মীর নাম দিব্যেন্দু গায়েন। গতকাল রাতে দলীয় বৈঠক সেরে বুথ সভাপতি পলাশ মণ্ডলের সঙ্গে বাইকে করে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। অভিযোগের তির বিজেপির দিকে। এই ঘটনায় ইতিমধ্যেই তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ এপ্রিল একটি দলীয় সভা আয়োজনের বিষয়ে আলোচনার জন্য মিটিংয়ে গিয়েছিলেন দিব্যেন্দু ও পলাশ। ফেরার পথে চার-পাঁচজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায় এবং দিব্যেন্দুকে লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের গুলিতে দিব্যেন্দুর ডান পা ক্ষতবিক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুথ সভাপতি পলাশ মণ্ডলের দাবি, হামলাকারীদের মধ্যে ভোলা প্রামাণিক নামে এক বিজেপি কর্মীকে তিনি চিনতে পেরেছেন।এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, এলাকায় পায়ের তলায় মাটি হারিয়ে বিজেপি এখন দুষ্কৃতীদের দিয়ে হামলা চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, এটি আদতে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। হারের আতঙ্কে তৃণমূল নাটক সাজিয়ে বিজেপির ওপর দায় চাপাচ্ছে বলে গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার