Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাসে-বাসে সাঁটানো বিজেপি প্রার্থীর ‘নগ্ন’ ছবি! ভোটের মুখে এআই-অশ্লীলতা নিয়ে সংঘাত চরমে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬
বাসে-বাসে সাঁটানো বিজেপি প্রার্থীর ‘নগ্ন’ ছবি! ভোটের মুখে এআই-অশ্লীলতা নিয়ে সংঘাত চরমে
ছবি সংগৃহীত

দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দুর্গাপুরে নজিরবিহীন কুরুচিকর রাজনীতির অভিযোগ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের আপত্তিকর ও ‘নগ্ন’ ছবি পোস্টার আকারে সাঁটিয়ে দেওয়া হল লোকাল বাসের পিছনে! বৃহস্পতিবার সকালে ৮-বি রুটের একাধিক বাসে প্রার্থীর এই ছবি দেখতে পায় সাধারণ মানুষ। এই ঘটনা কেন্দ্র করে শিল্পশহরের রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী।

এদিন সকালে দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকার বিভিন্ন রুটে যাতায়াতকারী বাসগুলিতে লক্ষ্মণ ঘোড়ুইয়ের অত্যন্ত অবমাননাকর ছবি সাঁটানো অবস্থায় দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। প্রার্থীর অভিযোগ, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভুয়ো ছবি ভাইরাল করা হয়েছিল। এবার সেই ছবিকেই ‘প্রিন্ট আউট’ করিয়ে বাসের গায়ে লাগিয়ে সাধারণ মানুষের চোখে তাঁকে ছোট করার চেষ্টা হচ্ছে।


এই নোংরা অপপ্রচারের তির শাসকদলের দিকে ছুড়েছেন বিজেপি প্রার্থী। লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি, “ভোটের ময়দানে হার নিশ্চিত জেনেই তৃণমূল এই ধরনের জঘন্য পথ বেছে নিয়েছে। এআই প্রযুক্তির মাধ্যমে আমার ছবি বিকৃত করা হয়েছে। আমি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি।” তাঁর অভিযোগ, বিরোধী প্রার্থী হওয়ায় তাঁকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে।

বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি বলেন, “আমি এই ধরনের সস্তা বা কুরুচিকর রাজনীতিতে বিশ্বাসী নই। ওই ছবি আসল নাকি এআই দিয়ে বানানো, তা জানার কোনও আগ্রহই আমার নেই। আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমনটা নয়।”


ভোটের আগে এই ‘পোস্টার-ওয়ার’ দুর্গাপুরের সাধারণ মানুষের মধ্যেও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে বা কারা বাসের গায়ে এই ছবি লাগাল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, এই ঘটনার জেরে দুর্গাপুরের ভোট যুদ্ধে যে এক নতুন ধরনের সংঘাতের শুরু হল, তা বলাই বাহুল্য।

বিষয় : WestBengalPolitics politicalcontroversy DurgapurNews bjpcandidate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বাসে-বাসে সাঁটানো বিজেপি প্রার্থীর ‘নগ্ন’ ছবি! ভোটের মুখে এআই-অশ্লীলতা নিয়ে সংঘাত চরমে

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image
দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দুর্গাপুরে নজিরবিহীন কুরুচিকর রাজনীতির অভিযোগ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের আপত্তিকর ও ‘নগ্ন’ ছবি পোস্টার আকারে সাঁটিয়ে দেওয়া হল লোকাল বাসের পিছনে! বৃহস্পতিবার সকালে ৮-বি রুটের একাধিক বাসে প্রার্থীর এই ছবি দেখতে পায় সাধারণ মানুষ। এই ঘটনা কেন্দ্র করে শিল্পশহরের রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী।এদিন সকালে দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকার বিভিন্ন রুটে যাতায়াতকারী বাসগুলিতে লক্ষ্মণ ঘোড়ুইয়ের অত্যন্ত অবমাননাকর ছবি সাঁটানো অবস্থায় দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। প্রার্থীর অভিযোগ, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভুয়ো ছবি ভাইরাল করা হয়েছিল। এবার সেই ছবিকেই ‘প্রিন্ট আউট’ করিয়ে বাসের গায়ে লাগিয়ে সাধারণ মানুষের চোখে তাঁকে ছোট করার চেষ্টা হচ্ছে।এই নোংরা অপপ্রচারের তির শাসকদলের দিকে ছুড়েছেন বিজেপি প্রার্থী। লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি, “ভোটের ময়দানে হার নিশ্চিত জেনেই তৃণমূল এই ধরনের জঘন্য পথ বেছে নিয়েছে। এআই প্রযুক্তির মাধ্যমে আমার ছবি বিকৃত করা হয়েছে। আমি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি।” তাঁর অভিযোগ, বিরোধী প্রার্থী হওয়ায় তাঁকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে।বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি বলেন, “আমি এই ধরনের সস্তা বা কুরুচিকর রাজনীতিতে বিশ্বাসী নই। ওই ছবি আসল নাকি এআই দিয়ে বানানো, তা জানার কোনও আগ্রহই আমার নেই। আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমনটা নয়।”ভোটের আগে এই ‘পোস্টার-ওয়ার’ দুর্গাপুরের সাধারণ মানুষের মধ্যেও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে বা কারা বাসের গায়ে এই ছবি লাগাল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে, এই ঘটনার জেরে দুর্গাপুরের ভোট যুদ্ধে যে এক নতুন ধরনের সংঘাতের শুরু হল, তা বলাই বাহুল্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার