Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটবঙ্গে কবে কোথায় অমিল সুরা? বিজ্ঞপ্তি জারি করে ‘ড্রাই ডে’ ঘোষণা আবগারি দপ্তরের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬
ভোটবঙ্গে কবে কোথায় অমিল সুরা? বিজ্ঞপ্তি জারি করে ‘ড্রাই ডে’ ঘোষণা আবগারি দপ্তরের!
প্রতীকী ছবি

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণভূমি প্রস্তুত! প্রথম দফার ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই কড়াকড়ি বাড়ছে প্রশাসনিক স্তরে। ভোটপর্বে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবার মদের কারবারে রাশ টানল প্রশাসন। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোটগ্রহণ এবং ফল ঘোষণার দিনগুলিতে ‘ড্রাই ডে’ বা সুরা বিক্রিতে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য আবগারি দফতর।


আবগারি দফতরের নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল - এই দুই দফায় বাংলায় ভোটগ্রহণ হবে। নিয়ম মেনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলিতে ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকেই সমস্ত মদের দোকান এবং পানশালা (বার) বন্ধ রাখতে হবে।

কবে কোথায় বন্ধ থাকবে মদের দোকান?


প্রথম দফা (২৩ এপ্রিল): উত্তরবঙ্গ-সহ রাজ্যের মোট ১৫২টি কেন্দ্রে ভোট হবে প্রথম দফায়। নির্দেশিকা অনুযায়ী, ওই দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলিতে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকেই মদের দোকান ও বার বন্ধ হয়ে যাবে। ২২ এপ্রিল পুরো দিন এবং ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।


দ্বিতীয় দফা (২৯ এপ্রিল): এই দফায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি আসনগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৯ এপ্রিল ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে সুরা বিক্রি নিষিদ্ধ থাকবে।


ফল প্রকাশ (৪ মে): আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ওই দিন কোনও নির্দিষ্ট এলাকা নয়, বরং রাজ্যজুড়েই মদের দোকান ও পানশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


নবান্ন সূত্রে জানানো হয়েছে, কমিশনের গাইডলাইন মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। শুধুমাত্র সাধারণ নির্বাচনই নয়, যদি কোনও বুথে পুনর্নির্বাচনের প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রেও সংশ্লিষ্ট এলাকায় একই নিয়ম কার্যকর হবে। নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে আবগারি দফতর।

বিষয় : WestBengalElection 2026Election BJPWestBengal dryday liquorshopsclosed electionimpact northbengalelection

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটবঙ্গে কবে কোথায় অমিল সুরা? বিজ্ঞপ্তি জারি করে ‘ড্রাই ডে’ ঘোষণা আবগারি দপ্তরের!

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণভূমি প্রস্তুত! প্রথম দফার ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই কড়াকড়ি বাড়ছে প্রশাসনিক স্তরে। ভোটপর্বে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবার মদের কারবারে রাশ টানল প্রশাসন। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোটগ্রহণ এবং ফল ঘোষণার দিনগুলিতে ‘ড্রাই ডে’ বা সুরা বিক্রিতে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য আবগারি দফতর।আবগারি দফতরের নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল - এই দুই দফায় বাংলায় ভোটগ্রহণ হবে। নিয়ম মেনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলিতে ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকেই সমস্ত মদের দোকান এবং পানশালা (বার) বন্ধ রাখতে হবে।কবে কোথায় বন্ধ থাকবে মদের দোকান?প্রথম দফা (২৩ এপ্রিল): উত্তরবঙ্গ-সহ রাজ্যের মোট ১৫২টি কেন্দ্রে ভোট হবে প্রথম দফায়। নির্দেশিকা অনুযায়ী, ওই দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলিতে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকেই মদের দোকান ও বার বন্ধ হয়ে যাবে। ২২ এপ্রিল পুরো দিন এবং ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।দ্বিতীয় দফা (২৯ এপ্রিল): এই দফায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি আসনগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৯ এপ্রিল ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে সুরা বিক্রি নিষিদ্ধ থাকবে।ফল প্রকাশ (৪ মে): আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ওই দিন কোনও নির্দিষ্ট এলাকা নয়, বরং রাজ্যজুড়েই মদের দোকান ও পানশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।নবান্ন সূত্রে জানানো হয়েছে, কমিশনের গাইডলাইন মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। শুধুমাত্র সাধারণ নির্বাচনই নয়, যদি কোনও বুথে পুনর্নির্বাচনের প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রেও সংশ্লিষ্ট এলাকায় একই নিয়ম কার্যকর হবে। নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে আবগারি দফতর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার