Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটকর্মীদের জন্য সুখবর! ভাতা বাড়াল নির্বাচন কমিশন, একলাফে ৩ গুণ টিফিন খরচ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬
ভোটকর্মীদের জন্য সুখবর! ভাতা বাড়াল নির্বাচন কমিশন, একলাফে ৩ গুণ টিফিন খরচ

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোটের ডিউটিতে থাকা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার এবং চতুর্থ শ্রেণির কর্মী - প্রত্যেকেরই সাম্মানিক বা রেমুনারেশন (Remuneration) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে টিফিন ও যাতায়াত খরচও।


কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দায়িত্বের স্তরভেদে ভাতার পরিমাণে বড়সড় বদল আনা হয়েছে। একনজরে দেখে নিন নতুন হার:


প্রিসাইডিং অফিসার: আগে প্রতিদিনের ভাতা ছিল ৩৫০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৫০০ টাকা। 


পোলিং অফিসার: প্রতিদিন ২৫০ টাকার পরিবর্তে এখন পাবেন ৪০০ টাকা। 


কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট: গণনাকর্মীদের ভাতা প্রতিদিন ২০০ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে।


চতুর্থ শ্রেণির কর্মী: আগে প্রতিদিন ২০০ টাকা পেতেন, এখন পাবেন ৩৫০ টাকা। কল সেন্টার বা কন্ট্রোল রুমের কর্মীদের জন্য এককালীন ১০০০ টাকা বরাদ্দ হয়েছে।


ভোটের নজরদারিতে থাকা বিশেষ টিমগুলির ক্ষেত্রেও ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ বা তার বেশি করা হয়েছে।


ভিডিও সার্ভেল্যান্স ও অ্যাকাউন্টিং টিম: ক্লাস ১ ও ২ পর্যায়ের অফিসাররা আগে পেতেন ১২০০ টাকা। এখন এককালীন পাবেন ৩০০০ টাকা। ক্লাস ৩ পর্যায়ের কর্মীদের ক্ষেত্রে এই পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে।


মাইক্রো অবজার্ভার: ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার দায়িত্বে থাকা মাইক্রো অবজার্ভারদের সাম্মানিক ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে।


এছাড়া, ভোটকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল যে বর্তমান বাজরের তুলনায় তাঁদের জন্য বরাদ্দ টিফিন খরচ অত্যন্ত কম। সেই দাবিকে স্বীকৃতি দিয়েই এবার টিফিন খরচ একধাক্কায় ৩ গুণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ডিউটির দিনগুলিতে খাবারের মান ও সহজলভ্যতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।


নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি ভোটকর্মীদের একাংশ। ওয়াকিবহাল মহলের মতে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে কর্মীদের মনোবল বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এই ভাতা বৃদ্ধি সেই লক্ষ্যেই একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

বিষয় : West Bengal Election 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটকর্মীদের জন্য সুখবর! ভাতা বাড়াল নির্বাচন কমিশন, একলাফে ৩ গুণ টিফিন খরচ

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোটের ডিউটিতে থাকা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার এবং চতুর্থ শ্রেণির কর্মী - প্রত্যেকেরই সাম্মানিক বা রেমুনারেশন (Remuneration) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে টিফিন ও যাতায়াত খরচও।কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দায়িত্বের স্তরভেদে ভাতার পরিমাণে বড়সড় বদল আনা হয়েছে। একনজরে দেখে নিন নতুন হার:প্রিসাইডিং অফিসার: আগে প্রতিদিনের ভাতা ছিল ৩৫০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৫০০ টাকা। পোলিং অফিসার: প্রতিদিন ২৫০ টাকার পরিবর্তে এখন পাবেন ৪০০ টাকা। কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট: গণনাকর্মীদের ভাতা প্রতিদিন ২০০ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে।চতুর্থ শ্রেণির কর্মী: আগে প্রতিদিন ২০০ টাকা পেতেন, এখন পাবেন ৩৫০ টাকা। কল সেন্টার বা কন্ট্রোল রুমের কর্মীদের জন্য এককালীন ১০০০ টাকা বরাদ্দ হয়েছে।ভোটের নজরদারিতে থাকা বিশেষ টিমগুলির ক্ষেত্রেও ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ বা তার বেশি করা হয়েছে।ভিডিও সার্ভেল্যান্স ও অ্যাকাউন্টিং টিম: ক্লাস ১ ও ২ পর্যায়ের অফিসাররা আগে পেতেন ১২০০ টাকা। এখন এককালীন পাবেন ৩০০০ টাকা। ক্লাস ৩ পর্যায়ের কর্মীদের ক্ষেত্রে এই পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে।মাইক্রো অবজার্ভার: ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার দায়িত্বে থাকা মাইক্রো অবজার্ভারদের সাম্মানিক ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে।এছাড়া, ভোটকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল যে বর্তমান বাজরের তুলনায় তাঁদের জন্য বরাদ্দ টিফিন খরচ অত্যন্ত কম। সেই দাবিকে স্বীকৃতি দিয়েই এবার টিফিন খরচ একধাক্কায় ৩ গুণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ডিউটির দিনগুলিতে খাবারের মান ও সহজলভ্যতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি ভোটকর্মীদের একাংশ। ওয়াকিবহাল মহলের মতে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে কর্মীদের মনোবল বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এই ভাতা বৃদ্ধি সেই লক্ষ্যেই একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার