ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) বিকেলে খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই ডেসকোর একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের কর্মী। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁ পাড়া এলাকায় একটি মন্দিরের পাশে ক্রেনের সাহায্যে ট্রাক থেকে বৈদ্যুতিক তার নামানোর কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পাঁচজন শ্রমিক আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।
আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
বিষয় : Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন