Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সুপ্রিম কোর্টের নির্দেশে ‘মানুষের জয়’! অভিষেকের আবেদনে ৫ দিন পর ধরনা তুললেন মমতা

প্রকাশ : ১০ মার্চ ২০২৬
সুপ্রিম কোর্টের নির্দেশে ‘মানুষের জয়’! অভিষেকের আবেদনে ৫ দিন পর ধরনা তুললেন মমতা

কলকাতা: টানা ৫ দিন পর ধর্মতলার মেট্রো চ্যানেলের অবস্থান বিক্ষোভ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি, শীর্ষ আদালতের এই নির্দেশ আদতে ‘মানুষের জয়’ এবং তৃণমূলের আন্দোলনের নৈতিক জয়।


মঙ্গলবার ভোটারতালিকা ও এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নতুন ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, ভোটের আগের দিনও যদি কারও নাম তালিকায় চূড়ান্ত হয়, তবে পরের দিনই তিনি ভোট দিতে পারবেন। এই রায়কে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা আমাদের জয়, এটা মানুষের জয়। ট্রাইব্যুনাল গঠন নিয়ে আমরা আশাবাদী। খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে।”


গত শুক্রবার থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্মতলায় ধরনায় বসেছিলেন মমতা ও অভিষেক। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীকে অনুরোধ করেন, আন্দোলন আপাতত স্থগিত রাখার জন্য। নেত্রী সেই প্রস্তাবে সায় দেন এবং ঘোষণা করেন, যেহেতু আদালত সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় ইতিবাচক পদক্ষেপ করেছে, তাই আপাতত রাজপথের আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে।


তৃণমূল শিবিরের মতে, ভোটারতালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশিত নতুন ট্রাইব্যুনাল তার যোগ্য সমাধান করবে। যে সব বৈধ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে, এই ট্রাইব্যুনাল তাদের কথা শুনবে, শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণকেই নিজেদের আন্দোলনের সাফল্য হিসেবে দেখছে বাংলার শাসকদল।


নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা তুলে নেওয়া রাজ্যের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এল।

বিষয় : WestBengalElection ABHISEKH BANERJEE KolkataNews mamtabannerjee mamatadharna

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সুপ্রিম কোর্টের নির্দেশে ‘মানুষের জয়’! অভিষেকের আবেদনে ৫ দিন পর ধরনা তুললেন মমতা

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: টানা ৫ দিন পর ধর্মতলার মেট্রো চ্যানেলের অবস্থান বিক্ষোভ থেকে সরে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি, শীর্ষ আদালতের এই নির্দেশ আদতে ‘মানুষের জয়’ এবং তৃণমূলের আন্দোলনের নৈতিক জয়।মঙ্গলবার ভোটারতালিকা ও এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নতুন ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, ভোটের আগের দিনও যদি কারও নাম তালিকায় চূড়ান্ত হয়, তবে পরের দিনই তিনি ভোট দিতে পারবেন। এই রায়কে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা আমাদের জয়, এটা মানুষের জয়। ট্রাইব্যুনাল গঠন নিয়ে আমরা আশাবাদী। খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে।”গত শুক্রবার থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্মতলায় ধরনায় বসেছিলেন মমতা ও অভিষেক। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীকে অনুরোধ করেন, আন্দোলন আপাতত স্থগিত রাখার জন্য। নেত্রী সেই প্রস্তাবে সায় দেন এবং ঘোষণা করেন, যেহেতু আদালত সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় ইতিবাচক পদক্ষেপ করেছে, তাই আপাতত রাজপথের আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে।তৃণমূল শিবিরের মতে, ভোটারতালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশিত নতুন ট্রাইব্যুনাল তার যোগ্য সমাধান করবে। যে সব বৈধ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে, এই ট্রাইব্যুনাল তাদের কথা শুনবে, শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণকেই নিজেদের আন্দোলনের সাফল্য হিসেবে দেখছে বাংলার শাসকদল।নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা তুলে নেওয়া রাজ্যের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার