কাঠমাণ্ডু: নেপালের রাজনীতিতে এক ঐতিহাসিক পটপরিবর্তন হতে চলেছে। পুরনো প্রথাগত রাজনীতির কারবারিদের বিদায় জানিয়ে পাহাড়ি এই দেশে ক্ষমতায় আসতে চলেছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। তথ্য বলছে, কাঠমাণ্ডুর প্রাক্তন মেয়র এবং জনপ্রিয় র্যাপার বালেন শাহের (বালেন্দ্র শাহ) নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP) নেপালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২৭৫ আসনের মধ্যে ১১২টি আসন জিতে ইতিহাস গড়তে চলেছে আরএসপি।
২০২৫ সালে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার নির্দেশ কেন্দ্র করে নেপালে যে ছাত্র বিক্ষোভের সূত্রপাত হয়েছিল, তাই শেষপর্যন্ত গণবিপ্লবের রূপ নেয়। গত ৯ সেপ্টেম্বর জেন-জি প্রজন্মের সেই আন্দোলনের তোড়ে পতন ঘটে কেপি শর্মা ওলি সরকারের। গত বৃহস্পতিবারের নির্বাচনে তারই প্রতিফলন দেখা গেল ব্যালট বক্সে। ওলির দল মাত্র ১২টি এবং পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডর দল মাত্র ৬টি আসনে কোনওক্রমে টিকে রয়েছে।
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসবে বালেন শাহের অভিষেক এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা চ্ছে। ব্যক্তিগত জীবনে তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং শখের ব়্যাপার। দক্ষিণ ভারতের কর্ণাটকের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন তিনি। ২০২২ সালে কোনও দলের সমর্থন ছাড়াই নির্দল প্রার্থী হিসাবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন বালেন। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি।
নেপালের তরুণ তুর্কিদের মধ্যে বালেন শাহের জনপ্রিয়তা তুঙ্গে। রাজনীতিবিদদের সন্তানদের বিলাসিতার বিরুদ্ধে তাঁর শুরু করা #Nepokid আন্দোলন নেপালে ট্রেন্ডিং হয়ে যায়। তবে, ভারতের সঙ্গে বালেনের সম্পর্ক নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে নয়াদিল্লির। কাঠমাণ্ডুর মেয়র থাকাকালীন তিনি 'আদিপুরুষ' সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করেছিলেন এবং কড়া ভারতবিরোধী অবস্থানের জন্য পরিচিতি পেয়েছিলেন।
নির্বাচনী ফলের ট্রেন্ড বলছে, ঝাপা-৫ আসনে খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পরাজিত করেছেন বালেন শাহ। নেপালের নির্বাচনী ইতিহাসে কোনও দলের ৯৮টি আসনে এগিয়ে থাকা বা ১১২টি আসন জেতার সম্ভাবনা আগে কখনও দেখা যায়নি।
বিষয় : Nepal Balendra Shah Gen Z Nepal Elections

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন