Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নাবালিকা পরিচারিকাকে ‘খুন’, মার্বেল গোডাউনে মিলল দেহ! প্রতিবাদে রণক্ষেত্র বীরভূমের সাঁইথিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬
নাবালিকা পরিচারিকাকে ‘খুন’, মার্বেল গোডাউনে মিলল দেহ! প্রতিবাদে রণক্ষেত্র বীরভূমের সাঁইথিয়া
প্রতীকী ছবি

সাঁইথিয়া: বীরভূমের সাঁইথিয়ায় এক নাবালিকা পরিচারিকাকে খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠল এলাকা। অভিযোগের তির সরাসরি বাড়ির মালিক ও তাঁর ছেলের বিরুদ্ধে। খুনের পর তথ্যপ্রমাণ লোপাটের জন্য দেহ একটি মার্বেল গোডাউনে লুকিয়ে রাখারও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে সাঁইথিয়া থানা চত্বর।

মৃত নাবালিকা সাঁইথিয়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঙ্কজ পারেখের বাড়িতে গত দু’বছর ধরে পরিচারিকার কাজ করত। সে আসলে দেরিয়াপুর অঞ্চলের কাঞ্চননগর বাগডোলা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, নাবালিকা ওই বাড়িতেই থাকত। পরিবারের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ ওই বাড়ির অন্য এক কর্মী লিপী বাউরি ফোন করে জানান যে নাবালিকা অসুস্থ এবং তাকে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার হাসপাতালে পৌঁছলে জানানো হয় তাকে রামপুরহাট মেডিক্যালে পাঠানো হয়েছে। এরপর একটি টোটো ভাড়া করে রামপুরহাট যাওয়ার কথা থাকলেও, টোটোটি রহস্যজনকভাবে মদনপুর এলাকার ‘জৈন মার্বেল’ নামক দোকানের গোডাউনের সামনে গিয়ে দাঁড়ায়। সেখান থেকেই নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের স্পষ্ট অভিযোগ, মালিক পঙ্কজ পারেখ ও তাঁর ছেলে শ্রেয়াস নাবালিকাকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করছিলেন।


অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে শুক্রবার সকালে প্রথমে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে উত্তেজিত জনতা সাঁইথিয়া থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিষয় : #SainthiaNews #BirbhumNews #JusticeForMinor #BreakingNews #WestBengalPolice #SainthiaThana #LocalNews #CrimeUpdate #Birbhum

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নাবালিকা পরিচারিকাকে ‘খুন’, মার্বেল গোডাউনে মিলল দেহ! প্রতিবাদে রণক্ষেত্র বীরভূমের সাঁইথিয়া

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image
সাঁইথিয়া: বীরভূমের সাঁইথিয়ায় এক নাবালিকা পরিচারিকাকে খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠল এলাকা। অভিযোগের তির সরাসরি বাড়ির মালিক ও তাঁর ছেলের বিরুদ্ধে। খুনের পর তথ্যপ্রমাণ লোপাটের জন্য দেহ একটি মার্বেল গোডাউনে লুকিয়ে রাখারও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে সাঁইথিয়া থানা চত্বর।মৃত নাবালিকা সাঁইথিয়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঙ্কজ পারেখের বাড়িতে গত দু’বছর ধরে পরিচারিকার কাজ করত। সে আসলে দেরিয়াপুর অঞ্চলের কাঞ্চননগর বাগডোলা এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, নাবালিকা ওই বাড়িতেই থাকত। পরিবারের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ ওই বাড়ির অন্য এক কর্মী লিপী বাউরি ফোন করে জানান যে নাবালিকা অসুস্থ এবং তাকে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার হাসপাতালে পৌঁছলে জানানো হয় তাকে রামপুরহাট মেডিক্যালে পাঠানো হয়েছে। এরপর একটি টোটো ভাড়া করে রামপুরহাট যাওয়ার কথা থাকলেও, টোটোটি রহস্যজনকভাবে মদনপুর এলাকার ‘জৈন মার্বেল’ নামক দোকানের গোডাউনের সামনে গিয়ে দাঁড়ায়। সেখান থেকেই নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়। পরিবারের স্পষ্ট অভিযোগ, মালিক পঙ্কজ পারেখ ও তাঁর ছেলে শ্রেয়াস নাবালিকাকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করছিলেন।অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে শুক্রবার সকালে প্রথমে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে উত্তেজিত জনতা সাঁইথিয়া থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার